home top banner

স্বাস্থ্য টিপ

কিভাবে পেতে পারেন আপনার প্রয়োজনীয় ঘুম?
১০ জুন, ১৩
View in English

মহিলাদের ঘুমের সমস্যাঃ


শতকরা প্রায় ৬০ ভাগের অধিক মহিলারা নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। যা নানান স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে যার মধ্যে হৃদরোগ কিংবা ডায়াবেটিসের মত রোগও রয়েছে। তাহলে ভাবুন ঘুম কতটা জরুরী – দিনে অন্ততঃ সাত ঘন্টা... কিন্তু কিভাবে? আসুন চেষ্টা করিঃ

 

[স্লাইড ১] ঘুমের অভয়ারন্য (উপযোগী পরিবেশ) তৈরী করুন

আপনার বেডরুমটিকে শুধুমাত্র ঘুমানো আর অন্তরঙ্গতার জন্য সংরক্ষিত রাখুন। রাখুন উপদ্রবহীন। শোবার ঘর থেকে টেলিভিশন, কম্পিউটার সরিয়ে অন্য ঘরে রাখুন। সেলফোন বা ডিজিটাল কোন যন্ত্র কিংবা অন্য কোন বিনোদনের বস্তু দূরে রাখুন, এগুলো শোবার ঘরে না রাখাই ভাল।

 

[স্লাইড ২] দিনের বেলা হালকা ঘুম বাদ দিন

দুপুরের পর ঘুমে ঢুলু ঢুলু? ঘুমিয়ে নিন এক/দুই ঘন্টা। গতরাতে ঘুম কম হওয়াটা হয়তো একটু পুষিয়ে নিলেন, কিন্তু মনে রাখতে হবে এটা পরবর্তি রাতের ঘুমের জন্য ক্ষতিকর এবং ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়।

 

[স্লাইড ৩] বাদ দিন বিকেলে চা-কফি-এলকোহল

আপনি জানেন কি ক্যাফেইন শরীরে প্রায় ১২ ঘন্টা অবদি কার্যকর থাকে। আর এলকোহল? যদিও এটা কিছুটা সিডেটিভ হিসাবে কাজ করে কিন্তু ঘুমের ক্ষতি করে তারও বেশি।

 

[স্লাইড ৪] ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান

হ্যাঁ! ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান, তবে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টার মধ্যে অবশ্যই নয়। কারন ব্যায়াম স্বল্পকালীন শারীরিক উদ্দীপনা সৃষ্টি করে।

 

[স্লাইড ৫] দীর্ঘদিনের সমস্যাটার প্রতি নজর দিন

আপনি যদি দিনের পর দিন ঘুম থেকে বঞ্ছিত হয়ে থাকেন, তাহলে এখনই সেটা উঁসুল করে নিন। আজই ছুটি নিয়ে বেড়ানোর পরিকল্পনা নিন। তবে সেটা যেন ঝটিকা সফর না হয়। আর সেখানে আলার্ম ঘড়ি বন্ধ করে দিয়ে স্বাভাবিক ঘুমটা ঘুমিয়ে নিন যতক্ষন না আপনি নিজে থেকে জেগে উঠছেন।

 

[স্লাইড ৬] পুরনো অভ্যাসে ফিরে যাওয়া আর নয়

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আবার একই সময় ঘুম থেকে জেগে উঠার চেষ্টা করুন। সাপ্তাহিক ছুটির দিনে বিগত সপ্তাহের ক্ষতি হওয়া ঘুম কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।

 

 

সূত্রঃ হেলথবীট, হার্ভার্ড মেডিকেল স্কুল

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Physiotherapy for treatment and prevention of back pain
Previous Health Tips: DASH Diet for Heart Health

আরও স্বাস্থ্য টিপ

সমস্যাটি একান্তই কিশোরীর

বয়ঃসন্ধিতে একজন কিশোরীর শরীর ও মনে ঘটে যায় নানা পরিবর্তন। এর মধ্যে অন্যতম হলো মেনার্ক বা মাসিকের সূত্রপাত। এ সময় এই বয়সে ৫ থেকে ১০ শতাংশ কিশোরী মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথার অভিযোগ করে থাকে।কেউ কেউ স্কুল বা কাজকর্ম ছেড়ে প্রায় শয্যাশায়ী হয়ে পড়ে। মাসিক শুরুর প্রথম এক-দুই বছরে এ সমস্যা সবচেয়ে... আরও দেখুন

Why Brown Rice is better than White Rice~

Want to lose weight and still eat rice? Just switch to brown rice instead of white. Apart from being more nutritious, it also has fat-burning properties. What is brown rice? How is it different from white rice? It is just normal rice but with all the nutrients still intact. The ... আরও দেখুন

প্রশ্ন : কোনো ওষুধ দ্বারা চুল পড়ে যাওয়া রোগের চিকিৎসা করা যায় কি?

উত্তর : হ্যাঁ। হেয়ার রেস্টুরেন্ট প্রোগ্রাম আছে, যা চুল পড়া বন্ধ করে এবং আরো স্বাভাবিক চুল গজাতে সাহায্য করে। এ প্রোগ্রামে কয়েক মাসের মেডিকেল ট্রিটমেন্ট কিছু ফরবঃধৎু অনুকরণ এবং চুলের যত্নের নিয়মের ব্যাপারে কিছু তথ্য দেয়া হয়। এ মেডিকেল চিকিৎসা দিয়ে অনেক ক্ষেত্রেই চুল পড়ে যাওয়া রোধ ও কিছু... আরও দেখুন

আনন্দময় জীবন যাপনের কয়েকটি সহজ উপায়

রোজকার কাজের চাপ, টেনশন আর নানা সমস্যার মাঝে জীবনের রং কখনো কখনো ফিকে হতে শুরু করে। একঘেয়েমির ক্লান্তি ভর করে মনে। আনন্দ, হাসি দূরে সরে যেতে থাকে।কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কৌশলী হতে পারলে বিষণ্নতা উড়ে যাবে। যেমন: প্রাণ খুলে হাসুন বেশি বেশি হাসুন। এটি মন ভালো রাখার প্রাকৃতিক একটি উপায়। শরীরও... আরও দেখুন

Sexual Problems in Women

What are sexual problems?  A sexual problem means that sex is not satisfying or positive for you. In women, common sexual problems include feeling little or no interest in sex, having problems getting aroused, or having trouble with with orgasm. For some women, pain during intercourse is a... আরও দেখুন

Child cured of HIV remains free of virus

A 3-year-old girl from Mississippi, USA apparently cured of HIV infection by aggressive treatment right after her birth remains free of the virus, her doctors report. Early treatment with a combination of potent antiretroviral drugs appears to have kept the virus from successfully establishing... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')