home top banner

Health Tip

পেঁপে বীচির বিস্ময়কর উপকারীতা
21 May,13
View in English

পেঁপের বীচি যা খাওয়ার উপযোগী নয় বলে মনে করা হয় যা মানুষ ছুঁড়ে ফেলে দেয়, সেই পেঁপের বীচি আপনার স্বাস্থ্যের জন্য আশ্চর্য ফল দেবে। আধা চামচ পেঁপের বীচি খাওয়া আর পেঁপে খাওয়া এক নয়। বীচিতে একধরনের গন্ধ আছে যা সরিষা আর কাল গোল মরিচের গুঁড়ার মাঝামাঝি মনে হবে। এটা যদি আপনি মানিয়ে নিয়ে অল্প পরিমানে আপনার খাবার তালিকায় রাখেন তাহলেই আপনি পেতে পারেন বিস্ময়কর ফল।

 

কৃমি ও অন্যান্য পরজীবী নিয়ন্ত্রণে পেঁপের বীচি

কাঁচা পেঁপের মতই পেঁপের বীচিতে আছে উচ্চ মাত্রার ‘প্যাপিন’ এর মত পদার্থ ‘প্রোটিওলাইটিক এনজাইম’ – যা কি না পরজীবী থেকে দেহকে মুক্ত রাখে। ঠিক একইভাবে ‘প্যাপিন’ খাদ্যের আমিষ বর্জ্য ভেংগে দেয় সেই সাথে পরজীবী ও তাদের ডিমকেও ভেংগে দেয়। মানসম্মত মাত্রার পরিপাক এনজাইম অন্ত্রনালীকে স্বাভাবিক রাখে এবং অন্ত্রনালীতে কৃমি ও অন্যান্য পরজীবীর বাসকে কঠিন করে তোলে। পেঁপের বীচিতে আরো আছে কৃমিনাশক এলকালয়েড ‘কারপেইন’ যা পরজীবী কৃমি ও এমিবা নাশে খুবই কার্যকর।

 

লিভার সিরোসিস বা যকৃতের পঁচন চিকিৎসায় পেঁপের বীচি

লিভার সিরোসিস এক ধরনের রোগ যা সাধারনত অনেক বছর ধরে যকৃতের কোন জটিল রোগ বা অতিরিক্ত মদ্যপানের ফলে হতে পারে। এতে লিভার বা যকৃত সংকুচিত হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে নানাবিধ মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।

পেঁপের বীচি এই লিভার সিরোসিসের চিকিৎসায় কার্যকরী বলে প্রমানিত। খাওয়ার পদ্ধতিগুলোর একটি হচ্ছেঃ প্রতিদিন পাঁচটি শুকনো পেঁপের বীচি পিষে গুঁড়ো করে তার সাথে এক চামচ টাটকা লেবুর রস মিশান। এরপর দিনে দু’বার করে অন্ততঃ একমাস খেতে হবে। বহু লিভার সিরোসিসে আক্রান্ত রোগী এই প্রাকৃতিক পদ্ধতির চিকিৎসায় আশ্চর্য ফল লাভ করেছেন।

তবে তার আগে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষত যখন ‘প্যাপিন’ অন্যান্য ঔষধ শোষনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। লিভার সিরোসিসের রোগী ছাড়াও সুস্থ লোকেরাও লিভারকে বিষমুক্ত রাখতে পেঁপের বীচি খেতে পারেন। আর লিভার সুস্থ থাকা মানে শরীর সুস্থ থাকা।

 

ব্যাকটেরিয়া বিরোধী উপাদান

মনে করা হয় পেঁপের বীচিতে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিইনফ্লামেটরি উপাদান আছে যা পরিপাক ক্রিয়ায় প্রভাব ফেলে। গবেষনায় দেখা গেছে পেঁপে বীচির নির্যাস ই-কোলাই, সালমোনেল্লা, স্ট্যাফাইলোসহ অন্যান্য মারাত্মক ব্যাকটেরিয়া ধংস করে। অন্যদিকে উপকারী ব্যাকটেরিয়ার কোন ক্ষতি করে না।

 

সতর্কতা  

গর্ভবতি মায়েদের জন্য পেঁপের বীচি খাওয়া যাবে না। এমনকি এনজাইম সম্মৃদ্ধ কাঁচা পেঁপেও না। অন্যান্য প্রানিদেহের উপর প্রয়োগকৃত পরীক্ষায় দেখা যায় যে এটি বেশি মাত্রায় খেলে পুরুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই এটি একনাগাড়ে কয়েক মাস না খেয়ে নিয়মিত বিরতিতে খেলে কাংখিত মাত্রায় উপকার পাওয়া যাবে।

পেঁপের বীচিতে যেহেতু উচ্চ মাত্রার কারপেইন, ‘প্যাপিন’ সহ অন্যান্য পরিপাকীয় এনজাইম থাকে তাই একসঙ্গে অনেক বেশি পরিমানে খাওয়ার দরকার নেই। বরং পেঁপে খাওয়ার পর বীচিগুলো পরিস্কার করে শুকিয়ে কৌটায় ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যাতে প্রয়োজনমত বের করে খেতে পারেন।

  

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: NO MORE WRINKLES:
Previous Health Tips: Kicks Out the Worms by Pumpkin Seeds

More in Health Tip

ঝকঝকে দাঁত ঝলমলে হাসি

শিশুর বয়স ছয় মাস পেরোলেই, দাঁতহীন মাড়ি দিয়ে সে সবকিছু কামড়ে দিতে চায়।আচরণেই বোঝা যায়, শিশুর নতুন দাঁত উঠছে। দাঁত নিচের মাড়িতেই সাধারণত প্রথমদেখা যায়। শিশুর মুখে প্রথম দাঁত ওঠার সময় ছয় মাস বলা হলেও ঠিক ওই সময়েযে দাঁত দেখা যাবে এমনটা কিন্তু না-ও হতে পারে। যখন শিশুর বয়স দুই থেকেআড়াই বছর হবে তখন... See details

ত্বক ভালো রাখার জন্যে ৫টি বিশেষ উপাদান

নিয়ম করে প্রতিমাসে বিউটি পার্লারে যেতে ইচ্ছে করে না? কিন্তু একেবারে ঝকঝকে স্কিন পেতেও তো আবার ইচ্ছে করে। তা হলে এখন উপায়? খুবই সহজ... বাড়িতেই করে ফেলুন স্পেশাল রূপচর্চা। এর জন্যে বেশি ছোটাছুটিও করতে হবে না। বাড়িতেই মোটামুটি পেয়ে যাবেন বেশিরভাগ উপকরণই। লেবুর রস:  বাড়িতে লেবু থাকে না... See details

পুষ্টিগুণে অতুলনীয় পেয়ারা

পেয়ারা এমন একটি ফল, যা সারা বছরই পাওয়া যায়। জনপ্রিয় এ ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অতুলনীয়। পেয়ারায় আঁশ, পানি, কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য উপাদান রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার, যা তারুণ্য বজায়... See details

স্থুলতা কিশোরীদের মারাত্মক সমস্যা

ওবেসিটি বা স্থুলতা আমাদের স্বাভাবিক সুস্থ জীবনের জন্য মারাত্মক বাঁধা।বিশ্ব জুড়ে ওবেসিটি এখন কপালে ভাঁজ ফেলছে সাধারণ মানুষের। সারা পৃথিবী জুড়েই বাড়ছে মোটা মানুষের সংখ্যা। অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার প্রবণতায় বিশেষত ছোট্ট লেছে মেয়ে ও কিশোর-কিশোরীদের অস্বাভাবিক হারে ওজন বৃ দ্ধিহচ্ছে। ওবেসিটি বা... See details

শীতে শরীরের যত্ন

দরজায় কড়া নাড়ছে শীত। রাজধানীর বাইরে গ্রামাঞ্চলে এখনই পাওয়া যাচ্ছে শীতের ঠাণ্ডা আমেজ। শীতে সাধারণত রোগবালাই কম দেখা দিলেও অতিরিক্ত ঠাণ্ডার কারণে কিছু শারীরিক সমস্যার দেখা দিতে পারে। অতিরিক্ত শীত ও শীতকে অবহেলার কারণে এসব রোগব্যাধির সৃষ্টি হয়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের এ ঋতুতে বিশেষ সাবধানে... See details

প্রাকৃতিক ভায়াগ্রা তরমুজ

গরম পড়তে শুরু করেছে। বাজারে ইতোমধ্যেই দেখা যাচ্ছে গ্রীষ্মের রকমারি ফল। নানা গুণে ভরপুর তরমুজেও ভরে উঠেছে বাজার। মন কাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। গরমের সাথে সাথে তরমুজের চাহিদাও বাড়ে। তরমুজের অনেক পুষ্টিগুণ রয়েছে। জেনে নিন, প্রতি ১০০ গ্রাম পাকা তরমুজে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')