home top banner

Health Tip

জেনে নিন গর্ভধারনের খুঁটিনাটি পর্ব – ৭
08 May,13
View in English
Tagged In:  pregnancy care  pregnancy step  

Sex-during-pregnancyগর্ভাবস্থায় যৌনমিলন

গর্ভধারন করতে হলে আপনাকে যৌনমিলন করতেই হবে এটা শাশ্বত কথা। কিন্তু গর্ভাবস্থায় যৌনমিলন নিয়ে আমাদের সমাজে অনেকেই দোদুল্যমান থাকেন। আসুন, জানা যাক গর্ভাবস্থায় যৌনমিলন নিয়ে কিছু কথা।

গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগিয়ে গেলে গর্ভাবস্থায় যৌনমিলনে কোন সমস্যা নেই। কিন্তু গর্ভের প্রথম দিকে অনেকেরই হরমোনের ওঠানামা, অবসাদ, বমি বা বমিভাব আপনার যৌন আকাংখাকে দমিয়ে দিতে পারে। এছাড়া ওজন বৃদ্ধি, পিঠে ব্যাথা বা অন্যান্য সমস্যা এমনকি গর্ভাবস্থার অন্যরকম অনুভূতিও আপনার যৌন ইচ্ছা কমাতে পারে।

গর্ভ ও অনাগত বাচ্চা নিয়ে যে নতুন একটা সম্পর্ক তৈরী হতে যাচ্ছে কিংবা পরিবারে অন্যদের মাঝে একজন মা হিসাবে তার সম্পর্কে যে ভাবনা ইত্যাদি বিষয়গুলো স্বাভাবিক যৌনমিলনে সাময়িক বাধা হতে পারে। আবার অনেক সময় অনেকের মাঝে একটা ভয় কাজ করে যে যৌনমিলনে বাচ্চার কোন ক্ষতি হয় কি না। মা হিসাবে তার ভূমিকা কি হবে এই ভাবনাও অনেক সময়ে কাম শীতলতার কারন হতে পারে।

গর্ভপাতের ভয়

বহু দম্পতি এটা মনে করে থাকেন যে গর্ভাবস্থায় যৌনমিলন করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অকাল গর্ভপাত হতে পারে। আসলে যৌনমিলনের দ্বারা এটা হওয়ার সম্ভাবনা নেই। অকাল গর্ভপাত সাধারনত ক্রোমজোমের অস্বাভাবিকতা থাকলে কিংবা অন্যান্য শারীরিক সমস্যা বা গর্ভের বাচ্চার অবস্থানগত সমস্যার কারনে হতে পারে। যৌনমিলনে এর প্রভাব নেই বললেই চলে।

বাচ্চার ক্ষতি হয় কি না

গর্ভে বাচ্চা জরায়ুর এমনিওটিক ফ্লুইড দ্বারা সুরক্ষিত থাকে আর জরায়ুর শক্তিশালী পেশি তো সুরক্ষা দেয়ই। কাজেই যৌনমিলন বাচ্চার কোন ক্ষতি করে না।

কোন পজিশনে যৌনমিলন নিরাপদ

অনেকেই এটা নিয়ে ভাবনায় থাকেন কোন পজিশনটি নিরাপদ। তবে বিশেষজ্ঞরা বলেন যে পজিশনে আপনি/আপনারা সবচেয়ে আরামদায়ক মনে করেন, সেটাই করতে পারেন। সবরকম পজিশনই প্রযোজ্য। এক্ষেত্রে আপনার/আপনাদের ক্রিয়েটিভিটিও কাজে লাগাতে পারেন।

কনডম জরুরী কি না

যদি যৌনবাহিত রোগের সম্ভাবনা থাকে যা কিনা আপনার ও আপনার গর্ভস্থ বাচ্চার ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে, কিংবা যদি আপনার সংগী/সংগীনির যৌনপ্রদাহ থাকে, আপনি যদি বহুগামী হন বা নতুন সংগী/সংগীনির ক্ষেত্রে কনডম ব্যবহার করতে পারেন।

কখন থেকে যৌনমিলন করা যাবে না

বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই পুরো গর্ভাবস্থা জুড়ে যৌনমিলন করতে তেমন বাধা নেই, তবে কিছু কিছু জটিলতার ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যৌনমিলন থেকে বিরত থাকতে বলতে পারেন। যেমনঃ

- যদি আপনার প্রসবপূর্ব তীব্র ব্যাথা বা অকাল প্রসবের ইতিহাস থাকে
- যদি যোনীপথে রক্তক্ষরন হতে থাকে
- যদি গর্ভথলী ছিদ্র হয়ে এমনিওটিক ফ্লুইড বের হতে থাকে
- পরিপূর্ন হবার আগেই যদি যোনীপথ খুলে যায়
- প্লাসেন্টা যদি যোনীপথকে আংশিক বা পুরো ঢেকে ফেলে ইত্যাদি।

বাচ্চার জন্মের কতদিন পর যৌনমিলন করা যাবে

যোনীপথে স্বাভাবিক প্রসব হোক কিংবা সিজারিয়ান অপারেশনের মাধ্যমেই হোক আপনার দেহকে পূর্ন স্বাভাবিক অবস্থায় আসতে সময় দিতে হবে। তবে ডাক্তাররা বলেন চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে। এই সময়ের মধ্যে আপনার দেহ বিশেষ করে যোনী এবং অন্যান্য অংগ স্বাভাবিক অবস্থা ফিরে পায়।

যখন আপনার দেহ যৌনমিলনে জন্য রেডি, শুরু করুন ধীরে এবং সাথে সাথে আরেকটি গর্ভধারন না চাইলে আপনার জন্য প্রযোজ্য জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি ব্যবহার করুন।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Getting Pregnant Part - 8
Previous Health Tips: Getting Pregnant Part-6

More in Health Tip

কাশি ভালো না হওয়ার ৮ টি কারণ

আপনি কি আপনার কঠিন কাশি নিয়ে চরম ভাবে হতাশ? আপনার কাশি ভাল না হওয়ার অনেক কারণ থাকতে পারে, এবং তা যেমন রোগীর জন্য তেমনি চিকিৎসকের জন্যও হতাশা জনক হতে পারে। কারণ ১: ফ্লু বা ঠাণ্ডা লাগার পরে শ্বাসনালীতে যন্ত্রণা তীব্র কাশির সাধারণ কারণগুলি আগে থেকেই ধারনা করা যায়। বেশীর ভাগ ঠাণ্ডা লাগার উপসর্গ... See details

Relief from knee pain

There are many causes of knee pain. Osteoarthritis is most common. Osteoarthritis is a condition in which the natural cushioning between joints-cartilage wears away. When this happens, the bones of the joints rub more closely against one another with less of the shock-absorbing benefits of... See details

সুখি জীবনের কারণ হতে পারে বিশেষ জিন

হাসিখুশি ও আনন্দময় জীবনের জন্য কতো কিছুই না করে থাকি আমরা। কিন্তু সুখি জীবনের পেছনে আসলে থাকতে পারে বংশগতির হাত। জেনেটিক মেকআপের ওপর নির্ভর করতে পারে একজন মানুষের জীবনের সুখ। পৃথিবীর সুখি দেশের তালিকায় ডেনমার্ক এবং অন্যান্য স্ক্যান্ডিনেভীয় দেশ বেশিরভাগ সময়েই ওপরের দিকে থাকে। অন্যান্য অনেক... See details

ঝকঝকে দাঁত ঝলমলে হাসি

শিশুর বয়স ছয় মাস পেরোলেই, দাঁতহীন মাড়ি দিয়ে সে সবকিছু কামড়ে দিতে চায়।আচরণেই বোঝা যায়, শিশুর নতুন দাঁত উঠছে। দাঁত নিচের মাড়িতেই সাধারণত প্রথমদেখা যায়। শিশুর মুখে প্রথম দাঁত ওঠার সময় ছয় মাস বলা হলেও ঠিক ওই সময়েযে দাঁত দেখা যাবে এমনটা কিন্তু না-ও হতে পারে। যখন শিশুর বয়স দুই থেকেআড়াই বছর হবে তখন... See details

রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যানে দ্রুত ওজন কমান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে ওজন কমবে, কী কী না খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট করতে চাইলে কীভাবে করতে হবে এই সব ভেবে ভেবে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায়। অনেকেই আছেন যারা ওজন কমাবার জন্য রাতের খাবার খান না। কিন্তু আপনি... See details

EASY RELAXING METHOD

Begin your relaxing ten minute hand reflexology treatment by pinching the tips of each finger and thumb of your right hand. Reverse and repeat this process on your left hand. The pressure applied to your fingers should be firm, but not painful. A few seconds for each finger tip will ... See details

healthprior21 (one stop 'Portal Hospital')