home top banner

Health Tip

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ২
25 September,13
View in English
Tagged In:  women health  

৫। যোনীপথের শুষ্কতা

যেহেতু ইস্ট্রোজেন হরমোন কমে যেতে থাকে তাই এ সময়ে শরীরের বিভিন্ন স্থান যেমন ত্বক, চুলের গোড়া, অন্যান্য স্পর্শকাতর স্থান যেমন যোনী ইত্যাদির আর্দ্রতা ও লুব্রিকেশন বা তেলতেলেভাব কমে যায়, শুষ্কতা দেখা দেয়। যৌন সঙ্গমে অস্বস্তি এবং ব্যাথা অনুভূত হয়। কাজেই শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য, আনন্দময় যৌনানুভূতির জন্য একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শক্রমে ময়েশ্চারাইজার ও লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন।

৬। খিটখিটে মেজাজ (সুইং মুড)

প্রেগনেন্সি কিংবা মেনোপজ শরীরের বিভিন্ন হরমোন নিঃসরনে একধরনের ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি করে। ফলে প্রায়শঃই অস্থির লাগা, হঠাৎ রেগে যাওয়া, কোন কারন ছাড়াই চেঁচামেচি, কান্নাকাটি করা ইত্যাদি আচরন দেখা যায়। এর সাথে যদি যোগ হয় ঘুমের সমস্যা, ভয় কিংবা সন্দেহ, তাহলে তা শরীরের উপর ভয়ানক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে পারে। হয়ে উঠতে পারে খেয়ালী।

৭। স্তন ব্যাথা

স্তনে স্পর্শ করলে ব্যাথা বা যন্ত্রণা দেখা দেওয়া, নাজুক বা স্পর্শকাতর হওয়া এ সময়ের অন্যতম লক্ষণ। যদিও এ লক্ষণগুলো অন্য সময় যেমন, মাসিককালীন কিংবা গর্ভাবস্থায়ও দেখা দেয় বা দিতে পারে। এ সময়ে বিভিন্ন হরমোনের পরিবর্তনের পাশাপাশি পানি ধারন, স্তন গ্রন্থির ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার কারনে এরকম অবস্থার সৃষ্টি হয়। আর এ অবস্থার নিরসনে আপনি যা করতে পারেন, তা হল একটা মানানসই, আরামদায়ক ব্রা পরিধান করতে পারেন, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ বর্জন করতে পারেন।

৮। তীব্র মাথা ব্যাথা

শরীরে হরমোনাল চেইঞ্জ হচ্ছে আর এর পাশাপাশি আপনি যদি ক্যাফেইন জাতীয় খাবার বেশি গ্রহণ করেন, তাহলে তা আপনার মস্তিষ্কের স্নায়ুতেও পরিবর্তন আনতে পারে। পেরি-মেনোপজের অন্যতম একটি লক্ষণ হল মাইগ্রেইন। এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অতিরিক্ত কফি কিংবা ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণ কমিয়ে দিতে হবে, শব্দ বা গোলমাল থেকে দূরে থাকতে হবে, তীব্র ও উজ্জ্বল আলো এড়িয়ে চলতে পারেন।

৯। যৌন আকাংখা কমে যাওয়া

যেহেতু এটি একটি ট্রাঞ্জিশন পিরিয়ড, তাই এ সময়ে শরীর হয়তো চাইছে না গর্ভধারণ প্রক্রিয়ায় যেতে। ফলে সেক্সের আগ্রহটা কমে যায়। আবার অনেকে অতি সচেতন হয়ে পড়ে, সেক্সের আগ্রহ হারিয়ে ফেলে। দেহের বিভিন্ন পরিবর্তনে এক্সট্রিম অনুভূতির কারনে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময়ে টেস্টোস্টেরন হরমোন থেরাপি অনেক ক্ষেত্রে ভাল কাজ করে।

১০। অসংযত ইন্দ্রিয়

মল-মূত্র নিয়ন্ত্রণে রাখতে অসমর্থ হওয়ার মত অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে পেরি-মেনোপজ চলাকালীন সময়ে মূত্রথলি অসংযত হয়ে পড়ে। পেলভিক অঞ্চল ও মূত্রথলির পেশিসমূহ স্বাভাবিকের চেয়ে দূর্বল হয়ে পড়ে। এ সময়ে ‘কেগেল’ ব্যায়াম বেশ উপকারী।      

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুল ধোয়ার সাতকাহন
Previous Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 1

More in Health Tip

চুলের সমস্যা ও সমাধান

ধুলা, ময়লা, রোদ—এ রকম নানান কারণে চুল সহজেই খারাপ হয়ে যায়। গরমের কারণে চুলের গোড়া বসে যায়। মাথার ত্বকে রোগসংক্রমণ হতে পারে। ফলে চুল পড়া শুরু হয়। রোদে বেশিক্ষণ থাকলে চুল সানবার্ন হয়ে ভঙ্গুর হয়ে যায়। চকচকে স্বাস্থ্যোজ্জ্বল চুল নিষ্প্রাণ হয়ে যেতে থাকে। আবার বেশিক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায়... See details

চোখে ছানি পড়া বা পড়লে তা কীভাবে বোঝা যায়?

ছানি পড়া শুরু হলে দৃষ্টিশক্তির প্রখরতা ধীরে ধীরে কমতে থাকে। সবকিছু ঝাপসা লাগে। একটি জিনিসকে দুই বা ততোধিক দেখা যায়। কখনো কখনো বাতির চারদিকে রংধনুর মতো বর্ণালি দেখা যায়। বিশেষ করে, রাতে গাড়ি চালাতে বেশ  অসুবিধা হয়। চোখের মণি বা তারারন্ধ্রের রং কালো না হয়ে ঘোলাটে বা ধূসর দেখাতে পারে।... See details

প্রতিবন্ধী সন্তানজন্ম প্রতিরোধে যুগান্তকারী আবিষ্কার

চিকিৎসা বিজ্ঞানের উন্নতি মানুষকে জীবনের নানা প্রতিবন্ধকতা থেকে মুক্তির পথ দেখাচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন এক আবিস্কার চিকিৎসা জগতে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিতে যাচ্ছে। যেসব বাবা-মায়ের প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি, তাদের জন্য তৈরী হয়েছে নতুন এক আশার আলো। বিজ্ঞানীরা... See details

ওজন বাড়ার অদ্ভুত ও অজানা কারণ

কম বা বাড়তি ওজন দুটোই দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটোর কারণেই দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয় পড়ে। কম ওজন থাকলে বিভিন্ন উপায়ে ওজন বাড়িয়ে ফেলা সম্ভব। কিন্তু ওজন বেশি হলে তা কমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া আরও কিছু অদ্ভুত কারণে প্রতিদিনই আমাদের দেহের ওজন বাড়ছে এবং এগুলো সম্পর্কে আমরা কেউই... See details

শীতে চাই আর্দ্রতা

শীতকালে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা নিজেদের কিছু শারীরিক পরিবর্তনও টের পাই। এই সময়টায় ত্বকের আর্দ্রতা কমে যায়, চুল শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফেটে যায় ইত্যাদি। ত্বকের সঙ্গে মানানসই ক্রিম, তেল, সাবান, শ্যাম্পুর ব্যবহার, প্রয়োজনীয় খাদ্য গ্রহণ ও জীবন যাত্রার সামান্য পরিবর্তন আনার মাধ্যমে আমরা... See details

পাইলস কী এবং এর প্রতিকার

পাইলস  পাইলসের কোনও সঠিক সংজ্ঞা এখনও চিকিত্সকদের জানা নেই। কারণ এ রোগটির আসল প্রকৃতি এখনও পুরোপুরি বোধগম্য নয়। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভেতরে ফুলে উঠা রক্তের শিরার একটি মাংসপিণ্ড। এ শিরার উত্পত্তির ব্যাপারে বিভিন্ন মতবাদ রয়েছে। এ রূপ রক্তের শিরার মাংসপিণ্ড বা কুশন সব মানুষের রয়েছে।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')