home top banner

Health Tip

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ২
25 September,13
View in English
Tagged In:  women health  

৫। যোনীপথের শুষ্কতা

যেহেতু ইস্ট্রোজেন হরমোন কমে যেতে থাকে তাই এ সময়ে শরীরের বিভিন্ন স্থান যেমন ত্বক, চুলের গোড়া, অন্যান্য স্পর্শকাতর স্থান যেমন যোনী ইত্যাদির আর্দ্রতা ও লুব্রিকেশন বা তেলতেলেভাব কমে যায়, শুষ্কতা দেখা দেয়। যৌন সঙ্গমে অস্বস্তি এবং ব্যাথা অনুভূত হয়। কাজেই শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য, আনন্দময় যৌনানুভূতির জন্য একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শক্রমে ময়েশ্চারাইজার ও লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন।

৬। খিটখিটে মেজাজ (সুইং মুড)

প্রেগনেন্সি কিংবা মেনোপজ শরীরের বিভিন্ন হরমোন নিঃসরনে একধরনের ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি করে। ফলে প্রায়শঃই অস্থির লাগা, হঠাৎ রেগে যাওয়া, কোন কারন ছাড়াই চেঁচামেচি, কান্নাকাটি করা ইত্যাদি আচরন দেখা যায়। এর সাথে যদি যোগ হয় ঘুমের সমস্যা, ভয় কিংবা সন্দেহ, তাহলে তা শরীরের উপর ভয়ানক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে পারে। হয়ে উঠতে পারে খেয়ালী।

৭। স্তন ব্যাথা

স্তনে স্পর্শ করলে ব্যাথা বা যন্ত্রণা দেখা দেওয়া, নাজুক বা স্পর্শকাতর হওয়া এ সময়ের অন্যতম লক্ষণ। যদিও এ লক্ষণগুলো অন্য সময় যেমন, মাসিককালীন কিংবা গর্ভাবস্থায়ও দেখা দেয় বা দিতে পারে। এ সময়ে বিভিন্ন হরমোনের পরিবর্তনের পাশাপাশি পানি ধারন, স্তন গ্রন্থির ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার কারনে এরকম অবস্থার সৃষ্টি হয়। আর এ অবস্থার নিরসনে আপনি যা করতে পারেন, তা হল একটা মানানসই, আরামদায়ক ব্রা পরিধান করতে পারেন, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ বর্জন করতে পারেন।

৮। তীব্র মাথা ব্যাথা

শরীরে হরমোনাল চেইঞ্জ হচ্ছে আর এর পাশাপাশি আপনি যদি ক্যাফেইন জাতীয় খাবার বেশি গ্রহণ করেন, তাহলে তা আপনার মস্তিষ্কের স্নায়ুতেও পরিবর্তন আনতে পারে। পেরি-মেনোপজের অন্যতম একটি লক্ষণ হল মাইগ্রেইন। এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অতিরিক্ত কফি কিংবা ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণ কমিয়ে দিতে হবে, শব্দ বা গোলমাল থেকে দূরে থাকতে হবে, তীব্র ও উজ্জ্বল আলো এড়িয়ে চলতে পারেন।

৯। যৌন আকাংখা কমে যাওয়া

যেহেতু এটি একটি ট্রাঞ্জিশন পিরিয়ড, তাই এ সময়ে শরীর হয়তো চাইছে না গর্ভধারণ প্রক্রিয়ায় যেতে। ফলে সেক্সের আগ্রহটা কমে যায়। আবার অনেকে অতি সচেতন হয়ে পড়ে, সেক্সের আগ্রহ হারিয়ে ফেলে। দেহের বিভিন্ন পরিবর্তনে এক্সট্রিম অনুভূতির কারনে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময়ে টেস্টোস্টেরন হরমোন থেরাপি অনেক ক্ষেত্রে ভাল কাজ করে।

১০। অসংযত ইন্দ্রিয়

মল-মূত্র নিয়ন্ত্রণে রাখতে অসমর্থ হওয়ার মত অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে পেরি-মেনোপজ চলাকালীন সময়ে মূত্রথলি অসংযত হয়ে পড়ে। পেলভিক অঞ্চল ও মূত্রথলির পেশিসমূহ স্বাভাবিকের চেয়ে দূর্বল হয়ে পড়ে। এ সময়ে ‘কেগেল’ ব্যায়াম বেশ উপকারী।      

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুল ধোয়ার সাতকাহন
Previous Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 1

More in Health Tip

সারা জীবনের জন্য সজীবতা

লক্ষ্য করে থাকবেন, কিছু কিছু লোক আছেন বয়স বেশি, মহাভিড়ের মধ্যে তাদের আলাদা করে চেনা যায়। সবল সুঠাম শরীর, তীè চেতনা ও প্রফুল্ল মুখ। যৌবনদীপ্ত এই জীবন সবসময় বংশের ধারা নয়। সাহসী মন, নির্ভয়, জীবন ও বিশ্বের প্রতিমমতা, কৌতূহল, ফিটফাট সবল শরীর, ভালো খাওয়া দাওয়া, ভালো সাজন, শিথিল মনএসবই প্রয়োজন... See details

যে ৭টি ভুল ধারণার কারণে ওজন বাড়ছে!

বাড়তি ওজন নিয়ে ঝামেলার শেষ নেই। মার্কেটে ঘোরাঘুরির সময় একটি পোশাক পছন্দ হলো কিন্তু পোশাকটি পরতে পারবেন না, কিংবা ইচ্ছে হলো একটুখানি পছন্দের খাবার খাবেন কিন্তু শরীরের দিকে তাকিয়ে খাওয়া আর হলো না। এই ধরণের ঝামেলার মূল কারণ হচ্ছে বাড়তি ওজনটুকু। ওজন নিয়ে কে কী মনে করলো কিংবা কে কী বললো তা হয়তো... See details

মুখের দুর্গন্ধে কী করবেন

কখনো কখনো দেখবেন, কেউ কেউ কানাঘুষা করছে যে দুর্গন্ধের কারণে তাদের অমুক বন্ধুর মুখের কাছে যাওয়া যায় না। জেনে রাখা ভালো যে এসব যারা বলেন এই সমস্যাটি কিন্তু তাদেরও হতে পারে। যে কেউ যেকোনো সময় মুখে দুর্গন্ধজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই মুখে দুর্গন্ধের কারণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায়গুলো জেনে... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

এই শীতে আর নয়...

ছেলে-মেয়ে সবারই মাথায় খুশকি হতে পারে। চুলে খুশকি থাকলে অস্বস্তি হয়। শ্যাম্পু করলেও চুলে উজ্জ্বলতা আসে না। শীতে খুশকি সমস্যা প্রকট আকার ধারণ করে। সবসময় পার্লারে গিয়ে পরিচর্যা করা সম্ভব হয় না। তাই খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় জেনে নিন: শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প করে লবণ... See details

দাঁতের মাড়িতে রক্ত

মাড়ি দিয়ে রক্ত পড়া মুখের সাধারণ অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষই এ রোগে ভুগে থাকেন। জানালেন টুথপ্ল্যানেট চেম্বারের দন্ত বিশেষজ্ঞ ইফফাত সাইফুল্লাহ খান বাঁধন। তিনি আরও বলেন, “মুখের এই অসুস্থতার সঙ্গে অপরিচ্ছন্নতার বিশেষ যোগসূত্র... See details

healthprior21 (one stop 'Portal Hospital')