home top banner

স্বাস্থ্য টিপ

কোলেস্টেরল কমায় এমন ১০টি খাবার পর্ব-২
২৫ অগাস্ট, ১৩
View in English

৪। ওট

সকালে এক বাটি গরম ওটের স্যুপ আপনার হার্টের জন্য বিশেষ উপকারী। এতে আছে প্রচুর আঁশ যা আপনাকে স্লিম রাখবে, আপনার হজমে সহায়তা করবে, রক্তে কোলেস্টেরল কমাবে, দীর্ঘ সময় ধরে আপনার পেটের ক্ষুধাভাব দূর করবে বিশেষ করে শেষ রাতে উঠে খাবার ইচ্ছাটার লাগাম টেনে ধরবে।

৫। বাদাম

প্রতিদিন একমুঠ বাদাম আপনার কোলেস্টেরল কমানোর জন্য যথেষ্ট। আর সেটা যদি হয় আলমন্ড কিংবা ওয়ালনাট বা আখরোট – তবে তো কথাই নেই। যেকোন খাবারের সাথেই খেতে পারেন অথবা আলাদাভাবে। সালাদের সাথে, সকালের নাস্তার সাথে, ফ্যাট ছাড়া এক কাপ দধির সাথে। বাদাম এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুটোই কমাতে সাহায্য করে।

৬। রেড ওয়াইন

যদিও মুসলিমপ্রধান দেশগুলোসহ অনেক ধর্মের ধর্মপ্রানদের কাছে ওয়াইন নিষিদ্ধ, তবু রেড ওয়াইন এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ হওয়ায় এতে এইচডিএল বা ভাল কোলেস্টেরল এর মাত্রা বাড়ে। তবে অবশ্যই নিয়মিত নয়; মাঝে মাঝে।

৭। গ্রীন টী

গ্রীন টী এর উপকারীতা আসলে অজস্র। এতে আছে ক্যানসার প্রতিরোধী উপাদান থেকে ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রনকারী উপাদান। তাই অনেকেই এটাকে মিরাকল পানীয় বলে থাকেন। গ্রীন টী এলডিএল কোলেস্টেরল কমাতে খুবই কার্যকর। গরম অথবা ঠান্ডা – দুইভাবেই এটি পান করতে পারেন।

৮। স্ট্রবেরী

স্ট্রবেরী সরাসরি খাওয়ার পাশাপাশি দধি, নাস্তার খাদ্যশস্যের সাথে খাওয়া যায়। এমনকি সালাদেও। স্ট্রবেরীতে আছে প্রচুর পরিমানে দ্রবনীয় আঁশ-পেকটিন। যা এলডিএল কোলেস্টেরলকে কমাতে দারুনভাবে কার্যকর।

৯। এ্যাভোক্যাডো

হৃদযন্ত্রের সু-স্বাস্থ্য রক্ষায় এ্যাভোক্যাডো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এতেও অলিভ অয়েলের মত মনো-স্যাচ্যুরেটেড ফ্যাট থাকে যা এলডিএল কোলেস্টেরল কমায়। সালাদে ক্রীমের পরিবর্তে অথবা পনিরের বিকল্প হিসাবে ক্রীম এর মত এ্যাভোক্যাডো ব্যবহার করতে পারেন।

১০। সয়া/সয়াবীন

যারা শাকাহারী বা ভেজিটারিয়ান, তাদের জন্য আমীষের অন্যতম প্রধান উৎস সয়া বা সয়াবীন। মাছের মত এতেও আছে স্যাচ্যুরেটেড ফ্যাট এবং আছে কোলেস্টেরল (যা অবশ্যই ভাল)। এটি সম্পূর্নরুপে এলডিএল কোলেস্টেরলমুক্ত। কিন্তু এইচডিএল কোলেস্টেরল বাড়ায়।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুকে “শক্ত খাবার” খাওয়ানোর সময়
Previous Health Tips: গরমে শিশুর নানা সমস্যা ও প্রতিকার

আরও স্বাস্থ্য টিপ

এক গ্লাস উষ্ণ লেবু পানি

লেবুর অনেক গুন। শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা দুই দিকেই সমানভাবে কাজ করে লেবু। এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে লেবুর রস খেলে অনেক উপকার পাওয়া যায়। জেনে নিন চিনি ছাড়া এই সরবতের গুনাগুন:   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকে ভিটামিন সি এবং লৌহ যা ঠাণ্ডাজ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ... আরও দেখুন

শীতকালের রোদ কি ত্বকের জন্য ক্ষতিকর?

প্রশ্ন: শীতকালের রোদ ত্বকের জন্য ক্ষতিকর নয়—এই ধারণা কি ঠিক? উত্তর: ধারণাটি ঠিক নয়। বরং গরমকালের রোদের চেয়ে শীতের রোদে ত্বকের ক্ষতির আশঙ্কা বরং বেশি। রোদের প্রখরতা কম থাকায় শীতের রোদে সবাই একটু বেশি সময় কাটায়। এতে সানবার্ন হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার রোদের তীব্রতা কম থাকা এবং বায়ুমণ্ডলে... আরও দেখুন

জন্ম বিরতিকরন পিল এবং ওজন বেড়ে যাওয়ার মাঝে কি কোন সম্পর্ক আছে?

প্রায় সবরকম ওষুধেরই কোনও না কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন অ্যাসপিরিন সেবনের পর বুক জ্বালাপোড়া করতে পারে, কাশির ওষুধে ঘুম ঘুম ভাব হয়। তবে বেশির ভাগ জন্ম বিরতিকরন পিলের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল – যৌনাঙ্গে অস্বাভাবিক রক্তপাত, স্তনে ব্যথা, বমি বমি ভাব এবং মাথা ব্যথা। আবার অনেক... আরও দেখুন

কফিই কি সকালের ঘুম ঘুম ভাব দূর করার একমাত্র সমাধান?

অনেকেই কাজ কর্ম সেরে কিংবা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ক্লান্তি এবং ঘুমের ভাব কাটাতে কফি খান, কিন্তু কফিই কি ক্লান্ত ভাব দূর করার একমাত্র সমাধান? সকালে শরীর চাঙা করতে চাইলেই কফি বাদ দিয়ে কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত করা যায়। নিম্নে এমন কিছু সকালের অভ্যাসের কথা তুলে ধরা হল - ১) সকালটা হোক... আরও দেখুন

শীতকালে ছেলেদের ত্বকের যত্ন

শীতে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালুতে ত্বক হয়ে যায় খসখসে আর মলিন। তাই এ সময়টাতে ছেলেদের ত্বকেরও বাড়তি যত্ন নিতে হবে।  হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক আফজালুল করিম জানালেন, শীতকালে শুষ্ক আবহাওয়ায় চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়। এর ফলে ত্বক ফেটে যাওয়া থেকে শুরু করে ত্বকে চুলকানিও... আরও দেখুন

প্রতিনিয়ত আপনার বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে যে খাবারগুলো

আমরা যা খাই তার প্রভাব আমাদের ওপর খুব ভালো করেই পরে। কারণ খাবারের সাথে আমাদের দেহের সকল কার্যক্রম জড়িত। পরিমিত এবং ভালো খাদ্যাভ্যাস আমাদের দেহ, মন ও মস্তিস্ক সবই রাখে সুস্থ। এবং বাজে খাদ্যাভ্যাস কমিয়ে দেয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের করে তোলে অসুস্থ। আমরা অনেকেই অনেক কিছু জানি এবং বুঝি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')