home top banner

Health Tip

কোলেস্টেরল কমায় এমন ১০টি খাবার পর্ব-২
25 August,13
View in English

৪। ওট

সকালে এক বাটি গরম ওটের স্যুপ আপনার হার্টের জন্য বিশেষ উপকারী। এতে আছে প্রচুর আঁশ যা আপনাকে স্লিম রাখবে, আপনার হজমে সহায়তা করবে, রক্তে কোলেস্টেরল কমাবে, দীর্ঘ সময় ধরে আপনার পেটের ক্ষুধাভাব দূর করবে বিশেষ করে শেষ রাতে উঠে খাবার ইচ্ছাটার লাগাম টেনে ধরবে।

৫। বাদাম

প্রতিদিন একমুঠ বাদাম আপনার কোলেস্টেরল কমানোর জন্য যথেষ্ট। আর সেটা যদি হয় আলমন্ড কিংবা ওয়ালনাট বা আখরোট – তবে তো কথাই নেই। যেকোন খাবারের সাথেই খেতে পারেন অথবা আলাদাভাবে। সালাদের সাথে, সকালের নাস্তার সাথে, ফ্যাট ছাড়া এক কাপ দধির সাথে। বাদাম এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুটোই কমাতে সাহায্য করে।

৬। রেড ওয়াইন

যদিও মুসলিমপ্রধান দেশগুলোসহ অনেক ধর্মের ধর্মপ্রানদের কাছে ওয়াইন নিষিদ্ধ, তবু রেড ওয়াইন এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ হওয়ায় এতে এইচডিএল বা ভাল কোলেস্টেরল এর মাত্রা বাড়ে। তবে অবশ্যই নিয়মিত নয়; মাঝে মাঝে।

৭। গ্রীন টী

গ্রীন টী এর উপকারীতা আসলে অজস্র। এতে আছে ক্যানসার প্রতিরোধী উপাদান থেকে ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রনকারী উপাদান। তাই অনেকেই এটাকে মিরাকল পানীয় বলে থাকেন। গ্রীন টী এলডিএল কোলেস্টেরল কমাতে খুবই কার্যকর। গরম অথবা ঠান্ডা – দুইভাবেই এটি পান করতে পারেন।

৮। স্ট্রবেরী

স্ট্রবেরী সরাসরি খাওয়ার পাশাপাশি দধি, নাস্তার খাদ্যশস্যের সাথে খাওয়া যায়। এমনকি সালাদেও। স্ট্রবেরীতে আছে প্রচুর পরিমানে দ্রবনীয় আঁশ-পেকটিন। যা এলডিএল কোলেস্টেরলকে কমাতে দারুনভাবে কার্যকর।

৯। এ্যাভোক্যাডো

হৃদযন্ত্রের সু-স্বাস্থ্য রক্ষায় এ্যাভোক্যাডো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এতেও অলিভ অয়েলের মত মনো-স্যাচ্যুরেটেড ফ্যাট থাকে যা এলডিএল কোলেস্টেরল কমায়। সালাদে ক্রীমের পরিবর্তে অথবা পনিরের বিকল্প হিসাবে ক্রীম এর মত এ্যাভোক্যাডো ব্যবহার করতে পারেন।

১০। সয়া/সয়াবীন

যারা শাকাহারী বা ভেজিটারিয়ান, তাদের জন্য আমীষের অন্যতম প্রধান উৎস সয়া বা সয়াবীন। মাছের মত এতেও আছে স্যাচ্যুরেটেড ফ্যাট এবং আছে কোলেস্টেরল (যা অবশ্যই ভাল)। এটি সম্পূর্নরুপে এলডিএল কোলেস্টেরলমুক্ত। কিন্তু এইচডিএল কোলেস্টেরল বাড়ায়।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুকে “শক্ত খাবার” খাওয়ানোর সময়
Previous Health Tips: গরমে শিশুর নানা সমস্যা ও প্রতিকার

More in Health Tip

ঈদের খাবার ও সচেতনতা

আগামীকাল ঈদুল আজহা। যার অপর নাম কোরবানির ঈদ। ঈদ হলো আনন্দের দিন। এই আনন্দের অন্যতম অনুষঙ্গ হলো খাবার। আর কোরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া, যেমন গরু, খাসি, মহিষ, এমনকি উটের গোশত। ঈদ উৎসবে সবারই মনের প্রবল ইচ্ছা বেশি বেশি করে গোশত খাওয়া। দুই একদিন... See details

10 Mysterious Pain You shouldn’t Ignore Part-3

Severe Abdominal Pain When our stomachs start clenching and doing somersaults after we've eaten food that's been left out on a buffet table for too long, there's no doubt what's causing the discomfort. But other times, there's no clear cause for the pain. Your torso is a busy place,... See details

ওজন কমানোর ৫ টি ব্যায়াম

চটজলদি ওজন  কমাবার তাড়া অনেকেরই থাকে। কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট মিলবে? তবে যারা খুব বেশি সময় ব্যয় করতে চান না ওজন কমাবার পেছনে, তাদের জন্য রয়েছে এমন কিছু ব্যায়াম যা বেশ দ্রুতই ওজন  কমিয়ে দেবে। আর গ্রীষ্মকালের লম্বা দিন ও আবহাওয়ার উষ্ণতা – ওজন  কমাবার যথার্থ সময়। জেনে... See details

Why Brown Rice is better than White Rice~

Want to lose weight and still eat rice? Just switch to brown rice instead of white. Apart from being more nutritious, it also has fat-burning properties. What is brown rice? How is it different from white rice? It is just normal rice but with all the nutrients still intact. The ... See details

Dry Cracked Heels and How to Fix Them

It’s party time, you are all dressed up. Everything is perfect, your dress, your make up, your hair. It’s time to put on those sexy stilettos that you were dying to wear. Then suddenly you take a look at your feet and you realize that your heels are so dry and cracked. You say to... See details

আলসার ও ব্রংকাইটিস প্রতিরোধে এবং লিভার সুরক্ষায় যষ্টিমধু অনন্য

পরিচিতি যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর কাণ্ড বহু শাখাবিশিষ্ট, তিন-চার ফুট লম্বা, সরল ও নরম হয়ে থাকে। এর পাতা দণ্ডের উভয় দিকে সমান্তরালভাবে বিন্যস্ত এবং দণ্ডের অগ্রভাগে একটি পাতা থাকে। এর পাতাগুলো ডিম্বাকৃতির, সবুজ ও মসৃণ। পুষ্পদণ্ডের উভয় দিকে হালকা গোলাপি বর্ণের ফুল ফোটে। এর ফল... See details

healthprior21 (one stop 'Portal Hospital')