home top banner

Health Tip

কিভাবে পেতে পারেন আপনার প্রয়োজনীয় ঘুম?
10 June,13
View in English

মহিলাদের ঘুমের সমস্যাঃ


শতকরা প্রায় ৬০ ভাগের অধিক মহিলারা নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। যা নানান স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে যার মধ্যে হৃদরোগ কিংবা ডায়াবেটিসের মত রোগও রয়েছে। তাহলে ভাবুন ঘুম কতটা জরুরী – দিনে অন্ততঃ সাত ঘন্টা... কিন্তু কিভাবে? আসুন চেষ্টা করিঃ

 

[স্লাইড ১] ঘুমের অভয়ারন্য (উপযোগী পরিবেশ) তৈরী করুন

আপনার বেডরুমটিকে শুধুমাত্র ঘুমানো আর অন্তরঙ্গতার জন্য সংরক্ষিত রাখুন। রাখুন উপদ্রবহীন। শোবার ঘর থেকে টেলিভিশন, কম্পিউটার সরিয়ে অন্য ঘরে রাখুন। সেলফোন বা ডিজিটাল কোন যন্ত্র কিংবা অন্য কোন বিনোদনের বস্তু দূরে রাখুন, এগুলো শোবার ঘরে না রাখাই ভাল।

 

[স্লাইড ২] দিনের বেলা হালকা ঘুম বাদ দিন

দুপুরের পর ঘুমে ঢুলু ঢুলু? ঘুমিয়ে নিন এক/দুই ঘন্টা। গতরাতে ঘুম কম হওয়াটা হয়তো একটু পুষিয়ে নিলেন, কিন্তু মনে রাখতে হবে এটা পরবর্তি রাতের ঘুমের জন্য ক্ষতিকর এবং ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়।

 

[স্লাইড ৩] বাদ দিন বিকেলে চা-কফি-এলকোহল

আপনি জানেন কি ক্যাফেইন শরীরে প্রায় ১২ ঘন্টা অবদি কার্যকর থাকে। আর এলকোহল? যদিও এটা কিছুটা সিডেটিভ হিসাবে কাজ করে কিন্তু ঘুমের ক্ষতি করে তারও বেশি।

 

[স্লাইড ৪] ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান

হ্যাঁ! ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান, তবে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টার মধ্যে অবশ্যই নয়। কারন ব্যায়াম স্বল্পকালীন শারীরিক উদ্দীপনা সৃষ্টি করে।

 

[স্লাইড ৫] দীর্ঘদিনের সমস্যাটার প্রতি নজর দিন

আপনি যদি দিনের পর দিন ঘুম থেকে বঞ্ছিত হয়ে থাকেন, তাহলে এখনই সেটা উঁসুল করে নিন। আজই ছুটি নিয়ে বেড়ানোর পরিকল্পনা নিন। তবে সেটা যেন ঝটিকা সফর না হয়। আর সেখানে আলার্ম ঘড়ি বন্ধ করে দিয়ে স্বাভাবিক ঘুমটা ঘুমিয়ে নিন যতক্ষন না আপনি নিজে থেকে জেগে উঠছেন।

 

[স্লাইড ৬] পুরনো অভ্যাসে ফিরে যাওয়া আর নয়

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আবার একই সময় ঘুম থেকে জেগে উঠার চেষ্টা করুন। সাপ্তাহিক ছুটির দিনে বিগত সপ্তাহের ক্ষতি হওয়া ঘুম কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।

 

 

সূত্রঃ হেলথবীট, হার্ভার্ড মেডিকেল স্কুল

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Physiotherapy for treatment and prevention of back pain
Previous Health Tips: DASH Diet for Heart Health

More in Health Tip

উৎসবের পরও সজীব

ছকে বাঁধা জীবনে উৎসব যেন এক খুশির বারতা। সেটির উদ্যাপনের জন্য তাই কত প্রস্তুতি। কিন্তু উৎসব শেষে আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার কথা ভাবলেই যেন অবসাদ ঘিরে ধরে। সে অবসাদকে এক তুড়ি মেরে বিদায়ও করে দিতে পারেন আপনি নিজেই। হারমনি স্পার আয়ুর্বেদ ও রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘উৎসবের... See details

Prevention is key in addressing incurable STIs, such as HIV & herpes.

The most effective way to prevent sexual transmission of STIs is to avoid contact of body parts or fluids which can lead to transfer with an infected partner. No contact minimizes risk. Not all sexual activities involve contact: cybersex, phonesex or masturbation from a distance are methods of... See details

যদি দাঁত ঝকঝকে চান

সুন্দর দাঁত, সুন্দর হাসি আর এই দাঁতের কারণে হাসতে অনেকেই বিব্রতবোধ করে। বিশেষ করে যাদের দাঁত ঝকঝকে ও সুন্দর নয়। দাঁতে হলদেটে ভাব কেন হয়? কারো কারো দাঁত জন্মগত কারণেই হলদেটে হয়। যেমন যাদের গায়ের রঙ ফর্সা তাদের দাঁত একটু হলদেটে। যারা শ্যামলা বা কালো তাদের দাঁত সাধারণত একটু বেশি সাদা হয়। এ ছাড়া... See details

এক গ্লাস উষ্ণ লেবু পানি

লেবুর অনেক গুন। শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা দুই দিকেই সমানভাবে কাজ করে লেবু। এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে লেবুর রস খেলে অনেক উপকার পাওয়া যায়। জেনে নিন চিনি ছাড়া এই সরবতের গুনাগুন:   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকে ভিটামিন সি এবং লৌহ যা ঠাণ্ডাজ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ... See details

Fight Back Against Isolation and Loneliness

The gnawing need for meaningful relationships is a survival signal. Just like a fever, it should not be ignored.People need people. Human beings are wired to be a part of something more than themselves, instinctively uniting as couples, bonding as families, joining groups, building cities and... See details

কিভাবে শিশুদের ঘুমানোকে সহজতর করা যায়

১. প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া যদিও ছোট্ট শিশুরা সময় বলতে পারে না, তাদের দেহ তা বলতে পারে। প্রতি রাতে একই সময়ে বিছানায় যাওয়া তাদেরকে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে একটা ঘুমের নিয়মের মধ্যে আসতে সাহায্য করে। যদিও এ শিডিউল সাপ্তাহিক ছুটির দিনে এবং গ্রীষ্মের সময় একটু এদিক সেদিক করা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')