home top banner

স্বাস্থ্য টিপ

নিরামিষ খাদ্যে মৃত্যু ঝুঁকি কমে
০৫ জুন, ১৩
View in English

নতুন গবেষনায় দেখা গেছে যারা মাংস-কাবাব কমিয়ে শাক-সবজী আর ফলমূলের দিকে ঝুঁকেছেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মৃত্যু ঝুঁকি কমে।

গবেষনায় প্রাপ্ত ফলাফলে পাওয়া যায় যারা শাক-সবজী আর ফলে অভ্যস্ত, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হৃদরোগ কিংবা অন্য কোন জটিল রোগে মৃত্যুর হার কমে।

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের মূখ্য প্রাবন্ধিক ডঃ মাইকেল অরলিশ ও তার সহকর্মীরা মিলে এই গবেষনাটি পরিচালনা করেন। যাতে আমেরিকা ও কানাডার সেভেন্থ-ডে এভেনটিস্ট চার্চের প্রায় ৭০,০০০ হাজারেরও অধিক লোকের উপর ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত গবেষনাটি পরিচালিত হয়।

শুরুতে অংশগ্রহনকারীদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয় এবং দুগ্ধ, ডিম, মাছ ও মাংস খাওয়ার অভ্যাসের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়।

এতে দেখা যায় প্রায় ৮% লোক যারা সম্পূর্ন নিরামিষভোজী আর ২৯% লোক যারা শাক-সবজী খাওয়ার পাশাপাশি দুধ ও দুগ্ধজাত খাদ্য খান কিন্তু মাছ বা মাংস খান না। অন্যদলে আছেন প্রায় ১৫% লোক যারা নিয়মিত মাছ-মাংস খান।

এরপর ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ডাটাবেইজ থেকে ডাটা নিয়ে দেখা যায় যারা নিয়মিত মাছ-মাংস খেয়েছেন, তাদের মধ্যে থেকে বছরান্তে প্রতি ১০০০ জনে গড়ে ৭ জন বিভিন্ন জটিল রোগে ভুগে মারা গেছেন। অন্যদিকে যারা নিয়মিত শাক-সবজী আর ফলমূলে অভ্যস্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছে প্রতি ১০০০ জনে ৫-৬ জন। তবে এই পরীক্ষার ফলাফলের একটি বিশেষ দিক হল এতে মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যু কম হয়েছে বলে দেখা গেছে।

এলিস লিস্টেস্টেইন বলেন যারা শাকাহারী তারা সু-স্বাস্থ্যের অধিকারী হন।

তবে কি আমাদের নিরামিষভোজী হওয়া উচিত?

ডঃ রবার্ট ব্যারন যিনি JAMA Internal Medicine  এর সম্পাদকীয় লেখেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, বলেন যে এর মানে এই নয় যে আমাদের সবাইকেই নিরামিষভোজী হতে হবে। তবে কেউ যদি তুলনামূলক নিরোগ থাকতে চান অথবা সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাদের প্রতি পরামর্শ হল হ্যাঁ তা করতে পারেন অর্থাৎ কি না নিরামিষের দিকে ঝুঁকতে পারেন।

আবার এর পরিবর্তে আপনার খাদ্যে সুগারের মাত্রা কমিয়ে দিতে পারেন, পরিশোধিত শস্যদানা, স্যাচ্যুরেটেড ফ্যাট নিয়ন্ত্রন করতে পারেন। আরো যা পারেন তা হল, খাদ্যে দুগ্ধজাত খাদ্য, ডিম, মাছ, মাংস ইত্যাদি কমিয়ে শাক-সবজী আর ফলের পরিমান বাড়াতে।

পূর্বের এক গবেষনায় দেখা গেছে যারা উদ্ভিদজাত খাদ্যে অভ্যস্ত কিন্তু মাঝেমধ্যে চর্বিবিহীন মাংস খান তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে।

সূত্রঃ এন্ড্রিউ এম সীম্যান, রয়টার্স হেলথ।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Foods that Cleanse the Liver
Previous Health Tips: ••আসুন আমরা সবাই এনার্জি ড্রিংক/সফট ড্রিংক বর্জন করি•

আরও স্বাস্থ্য টিপ

হাত মেলাতে সতর্কতা!

হাত মিলিয়ে কুশল জিজ্ঞাসা আমাদের নিত্যদিনের ব্যাপর। তবে এই বর্ষায় একটু সাবধান। কারণ অনেকেরই চোখ উঠেছে। হাতে হাতে ছড়িয়ে যাওয়া ভাইরাস আপনারও চোখ উঠিয়ে দিতে পারে। ছোট বেলায় বন্ধুরা যখন বলতো চোখ উঠেছে, মজা করে বলতাম কোথায় উঠেছে? গাছে না ছাদে? তবে আমি নিজে আক্রান্ত হয়ে বুঝেছিলাম যে... আরও দেখুন

চা পানে খেয়াল রাখুন চিনির পরিমাণে

চা বাঙালির জীবনের এখন এক অবিচ্ছেদ্য অংশ। শুরুতে চীন থেকে যখন সারা বিশ্বে এর ব্যবহার ছড়িয়ে পড়ে তখন তা নিছকই এক বিলাস বা শখ পূরণের জন্য সুস্বাদু পানীয় হিসেবে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কালে কালে চা যতটা সুলভ হতে শুরু করল, মানুষের দৈনন্দিন জীবনেও ধীরে রীতিমত অপরিহার্য একটি দ্রব্য হিসেবে... আরও দেখুন

টাক সমস্যা থেকে পরিত্রাণ

মাথার প্রিয় চুল গুলো যখন পড়তে শুরু করে। সামনের দিকে চুল কমে নিজেকে টাক-টাক মনে হতে থাকে, তখন মন খারাপ আর দুশ্চিন্তা দুটোই আমাদের পেয়ে বসে। আপনার চুল পড়া ও টাক সমস্যা থেকে পরিত্রাণে কিছু ঘরোয়া সমাধান। চেষ্টা করে দেখতে পারেন কোনটি আপনার জন্য ভালো কাজ দেয়। নারকেল দুধ এবং তেল আমাদের চুল ও মাথার... আরও দেখুন

উচ্চ রক্তচাপ কমাতে ফল খান

বয়স একটু বাড়লে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না।নিয়মিত ওষুধ খাওয়ার বাধ্য বাধকতা তো আছেই, পছন্দের অনেক খাবারেও জারি হয় নিষেধাজ্ঞা। তা ছাড়া অনেক সময় এমনও ঘটে যে উচ্চ রক্ত চাপের বিষয়টি বোঝা যায়না, ফলে অনেকে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু বেশ কিছু ফল আছে, যা খেলে... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

যত্নের আগে জানুন ত্বকের ধরন

ত্বকের যত্নে আগে প্রয়োজন ত্বকের ধরণ সম্পর্কে জানা। কেননা, একেক রকম ত্বকের প্র্যোজন একেক রকম যত্নআত্তি। সাধারণত চার ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার মিশ্র ত্বকও থাকতে পারে। ত্বকের ধরন কেমন হতে পারে তা নির্ভর করে কিছু বৈশিষ্ট্যের উপর। যেমন- ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')