home top banner

Health Tip

নিরামিষ খাদ্যে মৃত্যু ঝুঁকি কমে
05 June,13
View in English

নতুন গবেষনায় দেখা গেছে যারা মাংস-কাবাব কমিয়ে শাক-সবজী আর ফলমূলের দিকে ঝুঁকেছেন, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মৃত্যু ঝুঁকি কমে।

গবেষনায় প্রাপ্ত ফলাফলে পাওয়া যায় যারা শাক-সবজী আর ফলে অভ্যস্ত, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হৃদরোগ কিংবা অন্য কোন জটিল রোগে মৃত্যুর হার কমে।

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের মূখ্য প্রাবন্ধিক ডঃ মাইকেল অরলিশ ও তার সহকর্মীরা মিলে এই গবেষনাটি পরিচালনা করেন। যাতে আমেরিকা ও কানাডার সেভেন্থ-ডে এভেনটিস্ট চার্চের প্রায় ৭০,০০০ হাজারেরও অধিক লোকের উপর ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত গবেষনাটি পরিচালিত হয়।

শুরুতে অংশগ্রহনকারীদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয় এবং দুগ্ধ, ডিম, মাছ ও মাংস খাওয়ার অভ্যাসের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়।

এতে দেখা যায় প্রায় ৮% লোক যারা সম্পূর্ন নিরামিষভোজী আর ২৯% লোক যারা শাক-সবজী খাওয়ার পাশাপাশি দুধ ও দুগ্ধজাত খাদ্য খান কিন্তু মাছ বা মাংস খান না। অন্যদলে আছেন প্রায় ১৫% লোক যারা নিয়মিত মাছ-মাংস খান।

এরপর ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ডাটাবেইজ থেকে ডাটা নিয়ে দেখা যায় যারা নিয়মিত মাছ-মাংস খেয়েছেন, তাদের মধ্যে থেকে বছরান্তে প্রতি ১০০০ জনে গড়ে ৭ জন বিভিন্ন জটিল রোগে ভুগে মারা গেছেন। অন্যদিকে যারা নিয়মিত শাক-সবজী আর ফলমূলে অভ্যস্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছে প্রতি ১০০০ জনে ৫-৬ জন। তবে এই পরীক্ষার ফলাফলের একটি বিশেষ দিক হল এতে মহিলাদের তুলনায় পুরুষদের মৃত্যু কম হয়েছে বলে দেখা গেছে।

এলিস লিস্টেস্টেইন বলেন যারা শাকাহারী তারা সু-স্বাস্থ্যের অধিকারী হন।

তবে কি আমাদের নিরামিষভোজী হওয়া উচিত?

ডঃ রবার্ট ব্যারন যিনি JAMA Internal Medicine  এর সম্পাদকীয় লেখেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, বলেন যে এর মানে এই নয় যে আমাদের সবাইকেই নিরামিষভোজী হতে হবে। তবে কেউ যদি তুলনামূলক নিরোগ থাকতে চান অথবা সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাদের প্রতি পরামর্শ হল হ্যাঁ তা করতে পারেন অর্থাৎ কি না নিরামিষের দিকে ঝুঁকতে পারেন।

আবার এর পরিবর্তে আপনার খাদ্যে সুগারের মাত্রা কমিয়ে দিতে পারেন, পরিশোধিত শস্যদানা, স্যাচ্যুরেটেড ফ্যাট নিয়ন্ত্রন করতে পারেন। আরো যা পারেন তা হল, খাদ্যে দুগ্ধজাত খাদ্য, ডিম, মাছ, মাংস ইত্যাদি কমিয়ে শাক-সবজী আর ফলের পরিমান বাড়াতে।

পূর্বের এক গবেষনায় দেখা গেছে যারা উদ্ভিদজাত খাদ্যে অভ্যস্ত কিন্তু মাঝেমধ্যে চর্বিবিহীন মাংস খান তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে।

সূত্রঃ এন্ড্রিউ এম সীম্যান, রয়টার্স হেলথ।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Foods that Cleanse the Liver
Previous Health Tips: ••আসুন আমরা সবাই এনার্জি ড্রিংক/সফট ড্রিংক বর্জন করি•

More in Health Tip

কাশি ভালো না হওয়ার ৮ টি কারণ

আপনি কি আপনার কঠিন কাশি নিয়ে চরম ভাবে হতাশ? আপনার কাশি ভাল না হওয়ার অনেক কারণ থাকতে পারে, এবং তা যেমন রোগীর জন্য তেমনি চিকিৎসকের জন্যও হতাশা জনক হতে পারে। কারণ ১: ফ্লু বা ঠাণ্ডা লাগার পরে শ্বাসনালীতে যন্ত্রণা তীব্র কাশির সাধারণ কারণগুলি আগে থেকেই ধারনা করা যায়। বেশীর ভাগ ঠাণ্ডা লাগার উপসর্গ... See details

পায়ের সৌন্দর্যে

দুই পায়ের ওপর ভর করেই আমাদের কর্মব্যস্ত পথচলা। অথচ কী অবহেলাটাই নাকরি আমরা। রোদে পুড়ে, ঘামে ভিজে কখন যে হারিয়ে যায় পায়ের লাবণ্য! এবারপায়ের জন্য করে নিন খানিকটা সময়। বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞশারমিন কচি বলেন, ‘শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের যত্নের দিকটা আমরাপ্রায় সবাই এড়িয়ে... See details

মুখের দুর্গন্ধ, মানে কঠিন রোগের পূর্বাভাস

মুখে দুর্গন্ধের সমস্যা যাদের, তারা অধিকাংশ সময়েই সমস্যাটি এড়িয়ে চলেন। অন্তত এই সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন যে কেউ বোধ করেন না, সেকথা বলাই বাহুল্য। তবে দিন বদলে গেছে, মুখে দুর্গন্ধের সমস্যাকেও এবার গুরুত্ব দেয়ার সময় এসে গেছে! সাধারণত মুখে দুর্গন্ধ হয় মুখ, দাঁত ও মাড়ি ঠিকমতো... See details

কাঁধের ব্যথা দিনে দিনে বাড়ছে?

কাঁধের ব্যথাটা দিনে দিনে এমন হলো যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো বা হাত গলিয়ে জামা পরার শক্তিটুকুও থাকল না। হাত ওপরে বা ডানে-বাঁয়ে সরাতে গেলেই ব্যথা। একে বলা হয় ফ্রোজেন শোল্ডার বা চিকিৎসকের ভাষায় এডেসিভ ক্যাপসুলাইটিস। কাঁধের সন্ধির চারপাশে লিগামেন্ট, টেন্ডন ইত্যাদি মিলে তৈরি ক্যাপসুল সন্ধিকে... See details

১০ টি চিহ্ন যা HIV আক্রান্তের লক্ষণ বোঝাতে পারে

HIV শরীরে প্রবেশের এক থেকে দুই মাসের মধ্যে, ৪০% থেকে ৯০% মানুষের মাঝে ফ্লু এর মত উপসর্গ যুক্ত লক্ষণ—যা acute retroviral syndrome (ARS) নামে পরিচিত—তাতে আক্রান্ত হন। এখানে ১৬ টি লক্ষণ দেয়া হল যাতে বোঝা যাবে কেউ হয়ত HIV তে আক্রান্তঃ জ্বর ARS আক্রান্তের একেবারে প্রথম দিকের লক্ষণ হতে... See details

৪০ এর পরও "ফিট" থাকার ৬ টি হিট টিপস

বয়স ৩০/৩৫ পার হতে না হতেই দেহে বার্ধক্যের ছাপ পড়া শুরু হতে থাকে। শত কাজের ব্যস্ততায় সব কিছু ভুলে থাকতে চাইলেও শরীরের ক্লান্তি এবং কাজ করার ক্ষমতা কমে আসা বিষয়টি বয়সটা ঠিকই জানান দিয়ে যায়। সমস্যা হলো ৩০ থেকে ৪০ এর এই সময়টুকু কেমন যেন দেখতে দেখতেই পার হয়ে যায়।    আগে থেকে একটু নিজেকে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')