home top banner

Health Tip

সুস্থ হৃদযন্ত্রের জন্য চাই ‘ড্যাশ’ ডায়েট
09 June,13
View in English

‘ড্যাশ’ ডায়েট যার ইংরেজীতে পুরো নাম ‘ডায়েটারি এপ্রোচ টু স্টপ হাইপারটেনশন’, যা উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। [প্রতিটা স্লাইডে হেডিং আর এটুকু কমন]

 

চর্বিবিহীন মাছ-মাংস

মাংস খেতে ভয় পাচ্ছেন? না, আসলে আপনি মাংস খেতে পারবেন তবে তা হতে হবে চর্বি ছাড়া পরিমানমত। মনে রাখতে হবে মাংস আমিষ আর ম্যাগনেসিয়ামের খুব ভাল উৎস। আপনার খাদ্য তালিকায় চামড়া ছাড়া মুরগীর মাংস এবং মাছও রাখতে পারেন। দৈনিক ছয়বার বা তার কম, প্রতিবারে এক আউন্স পরিমান রান্না করা মাংস, মাছ অথবা মুরগী অথবা ডিম খেতে পারেন। সপ্তাহে সর্বোচ্চ চারবারের বেশি ডিমের কুসুম খাওয়া ঠিক নয়।

 

বাদাম আর সীম

বাদাম, সীমজাতীয় বীচিতে প্রচুর ম্যাগনেসিয়াম, আমিষ এবং আঁশ থাকে। ওয়ালনাট বা আঁখরোট ওমেগা-৩ ফ্যাটি এসিডে পরিপূর্ন, যা আপনার হৃদরোগ কমাতে সাহায্য করে। সম্ভব হলে সপ্তাহে পাঁচ বা তার অধিকবার খেতে পারেন তবে প্রতিবারে তার পরিমান হবে ১/৩ কাপ বাদাম, ২ চা-চামচ পরিমান বীচি, অথবা ১/২ কাপ পরিমান সিদ্ধ বা রান্না করা সীম বা মটরশুঁটির শুকনো বীচি। সালাদ বা স্যুপেও এগুলো মিশিয়ে খেতে পারেন।

 

চর্বি এবং তেলজাতীয় খাবার বর্জন করুন

অতিরিক্ত চর্বি খাওয়াতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এবং আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। ‘ড্যাশ’ নিয়মে আপনি খেতে পারেন ২/৩ বার, তবে খুবই অল্প পরিমানে। প্রতিবারে ১ চামচ পরিমান মার্জারিন বা ভেজিটেবল অয়েল, ১ চামচ পরিমান মেয়নিজ বা ২ চামচ পরিমান লো-ফ্যাট-সালাদ ড্রেসিং রাখতে পারেন। রান্নায় ঘী এর পরিবর্তে ভেজিটেবল অয়েল যেমন অলিভ অথবা ক্যানোলা ব্যবহার করতে পারেন।

 

মিষ্টির ব্যাপারে সতর্ক থাকুন

মিষ্টি খাওয়া একবারেই বাদ দেয়া ঠিক হবে না। তবে সপ্তাহে পাঁচবার কিংবা তার কম খেতে পারেন। যদিও এটা একটু কষ্টকর তবুও মেনে চলা ভাল। যেমন একবারে ১ চামচ পরিমান চিনি বা জ্যাম, ১ কাপ পরিমান লেমোনেড, অথবা ১/২ কাপ শরবত। এমন মিষ্টি খান যাতে চর্বি থাকে খুম কম। বেশি ফ্যাটযুক্ত ফলাহারের পরিবর্তে টাঁটকা ফল খাওয়ার চেষ্টা করুন।

 

পটাসিয়ামযুক্ত খাবার খান

আপনার ‘ড্যাশ’ ডায়েটের অন্যতম উপাদান পটাসিয়াম। এই খনিজ পদার্থটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে এটি সাপ্লিমেন্ট আকারে গ্রহণ না করে খাবারের মাধ্যমে গ্রহণ করাটা উত্তম। দৈনিক লক্ষ্যমাত্রা ৪,৭০০ মিগ্রা। কিছু পটাসিয়াম সম্মৃদ্ধ খাবারঃ

আলু                          – ৯২৬ মিগ্রা

মিষ্টি আলু                       - ৫৪০ মিগ্রা

কলা                          - ৪২০ মিগ্রা

এভোক্যাডো (১/২)                 - ৩৪৫ মিগ্রা

রান্না করা পালং শাক ১/২ কাপ         – ২৯০ মিগ্রা   

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Women and sleep: Getting the rest you need
Previous Health Tips: গরম দিনের খাবার !

More in Health Tip

কোমরে ব্যথা হলেই কিডনিতে পাথর নয়

কোমরের পেছন দিকে ব্যথা হলে বেশির ভাগ মানুষই প্রথম ভাবেন, কিডনিতে পাথর হলো না তো? কেবল কোমরে ব্যথাই এই রোগের লক্ষণ নয়।স্বাভাবিক প্রস্রাবেও এমন কিছু উপাদান রয়েছে, যা থেকে পাথর হতে পারে, যেমন: ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ইত্যাদি। আমাদের শরীর বিপাক ক্রিয়া ও বর্জন পদ্ধতির... See details

Advice for Parents to fight kids Acne

More adolescent and pre-adolescent children, ages 7 to 12, are developing acne - dermatologists Here some tips for parents: • Encourage good cleansing habits, such as face washing with a gentle cleanser twice a • Start treatment with over-the-counter benzoyl peroxide... See details

মাদকাসক্তির ভয়াবহতা

অ্যালকোহলের মতাদর্শে যারা বিশ্বাসী তারা মনে করেন ক্ষমতালিপ্সাই অ্যালকোহল নেশার কারণ। শৈশব থেকে হীনম্মন্যতা বোধ জন্মায় যদি বাবা-মা অতিরিক্ত শাসন বা চোখে চোখে রাখেন এবং এই ছেলেমেয়েরাই বড় হয়ে এই হীনম্মন্যতা বোধকে কাটিয়ে ওঠার জন্য অ্যালকোহলের নেশায় আক্রান্ত হয়ে পড়ে। অনেক সময় ‘হতাশা ব্যঞ্জক... See details

নখে সাদা ফোটা দাগগুলি কি?

এটি কি? নখের নীচে সাদাটে ছোপ দাগ নখের নীচের মাংস এবং নখের মাঝের জায়গায় বাতাসের বুদ্বুদের উপস্থিতির কারণে হয়ে থাকে। এটা যে সকল কারণে হয় সেগুলি হলঃ - নখের ভিত্তিমূলে আঘাত পেলে - কিডনির অকার্যকারিতার ফলে - ছত্রাকের সংক্রমণের কারণে - বংশগত কারণে - কোন অঙ্গের অকার্যকারিতার কারণে - প্রোটিন... See details

স্ট্রোক হওয়ার পর কী করতে হবে?

অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে ইমার্জেন্সিভাবে ব্রেইনের রেডিওলজিক টেস্ট সিটি স্ক্যান, এমআরআই করা উচিত। হেমোরেজিক স্ট্রোক হলে সঙ্গে-সঙ্গেই সিটি স্ক্যান, এমআরআইয়ে ধরা পড়বে। কিন্তু ইশকেমিক স্ট্রোক হলে সিটি স্ক্যানে ধরা পড়তে কয়েক ঘণ্টা সময় নেয়।  এমআরআই... See details

High Blood Pressure Causes

What Is Hypertension? Hypertension, or high blood pressure, is a common condition that will catch up with most people who live into older age. Blood pressure is the force of blood pressing against the walls of your arteries. When it's too high, it raises the heart's workload and can cause... See details

healthprior21 (one stop 'Portal Hospital')