home top banner

স্বাস্থ্য টিপ

সুস্থ হৃদযন্ত্রের জন্য চাই ‘ড্যাশ’ ডায়েট
০৯ জুন, ১৩
View in English

‘ড্যাশ’ ডায়েট যার ইংরেজীতে পুরো নাম ‘ডায়েটারি এপ্রোচ টু স্টপ হাইপারটেনশন’, যা উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। [প্রতিটা স্লাইডে হেডিং আর এটুকু কমন]

 

চর্বিবিহীন মাছ-মাংস

মাংস খেতে ভয় পাচ্ছেন? না, আসলে আপনি মাংস খেতে পারবেন তবে তা হতে হবে চর্বি ছাড়া পরিমানমত। মনে রাখতে হবে মাংস আমিষ আর ম্যাগনেসিয়ামের খুব ভাল উৎস। আপনার খাদ্য তালিকায় চামড়া ছাড়া মুরগীর মাংস এবং মাছও রাখতে পারেন। দৈনিক ছয়বার বা তার কম, প্রতিবারে এক আউন্স পরিমান রান্না করা মাংস, মাছ অথবা মুরগী অথবা ডিম খেতে পারেন। সপ্তাহে সর্বোচ্চ চারবারের বেশি ডিমের কুসুম খাওয়া ঠিক নয়।

 

বাদাম আর সীম

বাদাম, সীমজাতীয় বীচিতে প্রচুর ম্যাগনেসিয়াম, আমিষ এবং আঁশ থাকে। ওয়ালনাট বা আঁখরোট ওমেগা-৩ ফ্যাটি এসিডে পরিপূর্ন, যা আপনার হৃদরোগ কমাতে সাহায্য করে। সম্ভব হলে সপ্তাহে পাঁচ বা তার অধিকবার খেতে পারেন তবে প্রতিবারে তার পরিমান হবে ১/৩ কাপ বাদাম, ২ চা-চামচ পরিমান বীচি, অথবা ১/২ কাপ পরিমান সিদ্ধ বা রান্না করা সীম বা মটরশুঁটির শুকনো বীচি। সালাদ বা স্যুপেও এগুলো মিশিয়ে খেতে পারেন।

 

চর্বি এবং তেলজাতীয় খাবার বর্জন করুন

অতিরিক্ত চর্বি খাওয়াতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এবং আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। ‘ড্যাশ’ নিয়মে আপনি খেতে পারেন ২/৩ বার, তবে খুবই অল্প পরিমানে। প্রতিবারে ১ চামচ পরিমান মার্জারিন বা ভেজিটেবল অয়েল, ১ চামচ পরিমান মেয়নিজ বা ২ চামচ পরিমান লো-ফ্যাট-সালাদ ড্রেসিং রাখতে পারেন। রান্নায় ঘী এর পরিবর্তে ভেজিটেবল অয়েল যেমন অলিভ অথবা ক্যানোলা ব্যবহার করতে পারেন।

 

মিষ্টির ব্যাপারে সতর্ক থাকুন

মিষ্টি খাওয়া একবারেই বাদ দেয়া ঠিক হবে না। তবে সপ্তাহে পাঁচবার কিংবা তার কম খেতে পারেন। যদিও এটা একটু কষ্টকর তবুও মেনে চলা ভাল। যেমন একবারে ১ চামচ পরিমান চিনি বা জ্যাম, ১ কাপ পরিমান লেমোনেড, অথবা ১/২ কাপ শরবত। এমন মিষ্টি খান যাতে চর্বি থাকে খুম কম। বেশি ফ্যাটযুক্ত ফলাহারের পরিবর্তে টাঁটকা ফল খাওয়ার চেষ্টা করুন।

 

পটাসিয়ামযুক্ত খাবার খান

আপনার ‘ড্যাশ’ ডায়েটের অন্যতম উপাদান পটাসিয়াম। এই খনিজ পদার্থটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে এটি সাপ্লিমেন্ট আকারে গ্রহণ না করে খাবারের মাধ্যমে গ্রহণ করাটা উত্তম। দৈনিক লক্ষ্যমাত্রা ৪,৭০০ মিগ্রা। কিছু পটাসিয়াম সম্মৃদ্ধ খাবারঃ

আলু                          – ৯২৬ মিগ্রা

মিষ্টি আলু                       - ৫৪০ মিগ্রা

কলা                          - ৪২০ মিগ্রা

এভোক্যাডো (১/২)                 - ৩৪৫ মিগ্রা

রান্না করা পালং শাক ১/২ কাপ         – ২৯০ মিগ্রা   

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Women and sleep: Getting the rest you need
Previous Health Tips: গরম দিনের খাবার !

আরও স্বাস্থ্য টিপ

প্রশ্ন: এমটি টেস্ট পজিটিভ মানেই কি কারও যক্ষ্মা হয়েছে?

উত্তর: যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য হাতে যে টিকা দেওয়া হয় তাকে এমটি টেস্ট বলে। এমটি টেস্ট পজিটিভ মানে সব সময় যক্ষ্মা নির্দেশ করে না। কিছু ক্ষেত্রে যেমন: ছোটবেলায় যক্ষ্মার টিকা দেওয়া থাকলে, কেউ আগে যক্ষ্মায় ভুগে থাকলে এখন তা নেই, তাদের ক্ষেত্রেও পরীক্ষা পজিটিভ হতে পারে। যক্ষ্মার শারীরিক লক্ষণ... আরও দেখুন

Manage menopause

The onset of menopause brings many physical and emotional changes, and common symptoms from hot flashes to weight gain. Following are some recommendations to help minimise menopausal symptoms: • Eat a balanced, nutritious diet, making an effort to limit caffeine and alcohol. •... আরও দেখুন

আনন্দময় জীবন যাপনের কয়েকটি সহজ উপায়

রোজকার কাজের চাপ, টেনশন আর নানা সমস্যার মাঝে জীবনের রং কখনো কখনো ফিকে হতে শুরু করে। একঘেয়েমির ক্লান্তি ভর করে মনে। আনন্দ, হাসি দূরে সরে যেতে থাকে।কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কৌশলী হতে পারলে বিষণ্নতা উড়ে যাবে। যেমন: প্রাণ খুলে হাসুন বেশি বেশি হাসুন। এটি মন ভালো রাখার প্রাকৃতিক একটি উপায়। শরীরও... আরও দেখুন

চিরকাল হাড় মজবুত রাখবে যে "অসাধারণ" খাবার গুলো

 আমাদের দেহের সঠিক পরিচালনার জন্য হাড়ের গুরুত্ব অনেক বেশি। আমাদের দেহকে ধারণ করে রাখে আমাদের দেহের ভেতরে হাড়ের তৈরি কঙ্কাল। হাড়ের গঠন একটু ভিন্ন হলেই আমরা হতে পারতাম জড় পদার্থ। কিন্তু আমরা ভেবে দেখেছি কি, এই হাড়ের সুস্থতায় আমরা কতোটা সতর্কতা পালন করি? আমরা দেহের সুস্থতার জন্য অনেক কাজ করি,... আরও দেখুন

Pros and Cons of Chocolate

(Healthprior21.com)Do you love chocolate? Most people would answer that question with a definite, “Yes!” However, most of those same people won’t eat much of it because everyone talks about how fattening it is for you. Now though, there are some who say that our beloved... আরও দেখুন

Ten Natural Ways Grow Hair and Reduce Hair Loss

(Healthprior21.com) Vitamins and lifestyle changes have been shown to encourage hair to grow and reduce hair loss. Balding is a genetic trait but good nutrition can play a part in hair growth. Hair products, such as masks, shampoos and leave on conditioners can also prevent hair loss and ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')