home top banner

স্বাস্থ্য টিপ

সুস্থ হৃদযন্ত্রের জন্য চাই ‘ড্যাশ’ ডায়েট
০৯ জুন, ১৩
View in English

‘ড্যাশ’ ডায়েট যার ইংরেজীতে পুরো নাম ‘ডায়েটারি এপ্রোচ টু স্টপ হাইপারটেনশন’, যা উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। [প্রতিটা স্লাইডে হেডিং আর এটুকু কমন]

 

চর্বিবিহীন মাছ-মাংস

মাংস খেতে ভয় পাচ্ছেন? না, আসলে আপনি মাংস খেতে পারবেন তবে তা হতে হবে চর্বি ছাড়া পরিমানমত। মনে রাখতে হবে মাংস আমিষ আর ম্যাগনেসিয়ামের খুব ভাল উৎস। আপনার খাদ্য তালিকায় চামড়া ছাড়া মুরগীর মাংস এবং মাছও রাখতে পারেন। দৈনিক ছয়বার বা তার কম, প্রতিবারে এক আউন্স পরিমান রান্না করা মাংস, মাছ অথবা মুরগী অথবা ডিম খেতে পারেন। সপ্তাহে সর্বোচ্চ চারবারের বেশি ডিমের কুসুম খাওয়া ঠিক নয়।

 

বাদাম আর সীম

বাদাম, সীমজাতীয় বীচিতে প্রচুর ম্যাগনেসিয়াম, আমিষ এবং আঁশ থাকে। ওয়ালনাট বা আঁখরোট ওমেগা-৩ ফ্যাটি এসিডে পরিপূর্ন, যা আপনার হৃদরোগ কমাতে সাহায্য করে। সম্ভব হলে সপ্তাহে পাঁচ বা তার অধিকবার খেতে পারেন তবে প্রতিবারে তার পরিমান হবে ১/৩ কাপ বাদাম, ২ চা-চামচ পরিমান বীচি, অথবা ১/২ কাপ পরিমান সিদ্ধ বা রান্না করা সীম বা মটরশুঁটির শুকনো বীচি। সালাদ বা স্যুপেও এগুলো মিশিয়ে খেতে পারেন।

 

চর্বি এবং তেলজাতীয় খাবার বর্জন করুন

অতিরিক্ত চর্বি খাওয়াতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে এবং আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। ‘ড্যাশ’ নিয়মে আপনি খেতে পারেন ২/৩ বার, তবে খুবই অল্প পরিমানে। প্রতিবারে ১ চামচ পরিমান মার্জারিন বা ভেজিটেবল অয়েল, ১ চামচ পরিমান মেয়নিজ বা ২ চামচ পরিমান লো-ফ্যাট-সালাদ ড্রেসিং রাখতে পারেন। রান্নায় ঘী এর পরিবর্তে ভেজিটেবল অয়েল যেমন অলিভ অথবা ক্যানোলা ব্যবহার করতে পারেন।

 

মিষ্টির ব্যাপারে সতর্ক থাকুন

মিষ্টি খাওয়া একবারেই বাদ দেয়া ঠিক হবে না। তবে সপ্তাহে পাঁচবার কিংবা তার কম খেতে পারেন। যদিও এটা একটু কষ্টকর তবুও মেনে চলা ভাল। যেমন একবারে ১ চামচ পরিমান চিনি বা জ্যাম, ১ কাপ পরিমান লেমোনেড, অথবা ১/২ কাপ শরবত। এমন মিষ্টি খান যাতে চর্বি থাকে খুম কম। বেশি ফ্যাটযুক্ত ফলাহারের পরিবর্তে টাঁটকা ফল খাওয়ার চেষ্টা করুন।

 

পটাসিয়ামযুক্ত খাবার খান

আপনার ‘ড্যাশ’ ডায়েটের অন্যতম উপাদান পটাসিয়াম। এই খনিজ পদার্থটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে এটি সাপ্লিমেন্ট আকারে গ্রহণ না করে খাবারের মাধ্যমে গ্রহণ করাটা উত্তম। দৈনিক লক্ষ্যমাত্রা ৪,৭০০ মিগ্রা। কিছু পটাসিয়াম সম্মৃদ্ধ খাবারঃ

আলু                          – ৯২৬ মিগ্রা

মিষ্টি আলু                       - ৫৪০ মিগ্রা

কলা                          - ৪২০ মিগ্রা

এভোক্যাডো (১/২)                 - ৩৪৫ মিগ্রা

রান্না করা পালং শাক ১/২ কাপ         – ২৯০ মিগ্রা   

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Women and sleep: Getting the rest you need
Previous Health Tips: গরম দিনের খাবার !

আরও স্বাস্থ্য টিপ

শীতের প্রস্তুতি এবং ...

কার্তিকের মাঝামাঝি চলছে। হাওয়া লাগছে আবহাওয়া পরিবর্তনের। চারিদিকে অনুভব করা যাচ্ছে শীতের আগমনী বার্তার। শীত মৌসুমে স্বাস্থ্য সমস্যার মধ্যে প্রথমেইচলে আসে সাধারণ ঠাণ্ডা জনিত সর্দি-কাশির কথা। বিশেষত শীতের শুরুতে তাপমাত্রা যখন কমতে থাকে, তখনই এর প্রাদুর্ভাব দেখা যায়। এ ছাড়া যাদের হাঁপানি বা অনেক... আরও দেখুন

নখের কোনা দেবে গেলে কি সেই নখ তুলে ফেলতে হয়?

আমাদের নখ কাটার ভুলের জন্য অনেক সময় নখআঙুলের মাংসের ভেতর দেবে যায় বা ঢুকে যায়। এ ক্ষেত্রে নখটা পুরোপুরি নাহলেও আংশিক তুলে ফেলতে হবে। পরে নখ কাটার সময় সতর্কতা অবলম্বন   করতে হবে। সূত্র -প্রথম আলো আরও দেখুন

ত্বকের ভাঁজ দূর করবেন কিভাবে?

মহিলাদের জন্য অতীতকে পিছনে ফেলে এগিয়ে যান সামনে মহিলাদের সবচেয়ে বড় শত্রু - ত্বকের ভাঁজ। ইস! ছোটবেলায় কি সুন্দর ছিলাম! কি কিউট লাগত! আহ! আবার যদি অমন হতে পারতাম! কে না চায় বলুন? যারা আক্ষেপ করেন তাদের জন্য সুখবর হলঃ গবেষনায় ত্বকের যত্নে আরো ভাল এবং কার্যকরী পদ্ধতির কথা বলা হয়েছে। জাস্ট... আরও দেখুন

চুল পড়া যখন সমস্যা

মাথার চুল পড়ে যাওয়া এক অস্বস্তিকর অভিজ্ঞতা ও বিড়ম্বনা। দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে অর্থাৎ ঝরে যাচ্ছে বা টাক পড়ে যাচ্ছে এমন ব্যক্তির সংখ্যা অনেক।   চুল ঝরে যাওয়া বা টাক পড়া দুভাবে হয়ে থাকে- এক. পুরো মাথার চুল পড়ে যাওয়া। এ ক্ষেত্রে মাথার তালু বা চামড়া দেখা যায়। দুই. মাথার কিছু... আরও দেখুন

সুগন্ধীতে ফ্রেশনেস

মিশ্র এক আবহাওয়া চলছে কিছুদিন থেকে। সকালে বৃষ্টির চেহারা দেখে বের হলেন ব্যস একটু পরই দেখা পেলেন চড়া রোদের। তারপরই পড়লেন গরমের কবলে। ঘামের প্যাচ প্যাচে ভাবের সাথে দুর্গন্ধও এমন সময়ে অস্বস্তির একটি বড় কারণ। তাই দুর্গন্ধ ঠেকাতে কিছু করণীয় কাজের কথা বলা যাক- ♦ প্রাথমিকভাবে দুর্গন্ধ... আরও দেখুন

সুন্দর মুখশ্রীর জন্যঃ ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ৫ মিনিট

আপনার দৈনিক কার্যতালিকায় অন্তর্ভুক্তের জন্য এটি একটি উপযুক্ত পরিকল্পনা যার মাধ্যমে আপনি সুন্দর মুখশ্রী পেতে পারেন। নীচের সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আপনার স্বপ্নের নিখুঁত সুন্দর ত্বক পেতে পারেনঃ ভ্যাসেলিনের কৌশল ভ্যাসেলিন ব্যবহার করে আপনার তর্জনীর মাধ্যমে চোখের পাতায় মসৃণ ভাবে এবং চোখের পাতার... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')