home top banner

স্বাস্থ্য টিপ

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে শেষ পর্ব
২৯ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  dental care  care of teeth  

৫। লজেন্স চোষা
গলা ব্যাথা! খুসখুসে কাশি! হ্যাঁ, এগুলো হলে অনেকেই প্রাথমিক উপশম হিসাবে কফ-লজেন্স চুষে খান। জিহবার অগ্রভাগ দিয়ে দাঁত ঠেকিয়ে গালের এক পাশ থেকে আরেক পাশে নেন অথবা জিহবার গোঁড়ার দিকে গলার ভিতরে নিয়ে যান। এমনটি করে চুষতে থাকেন। এতে যেমন দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে তেমনি কফের সাথে সুগার মিশ্রিত হয়ে তা মুখের বিভিন্ন অংশে, দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকতে পারে। আর আমরা সবাই জানি সুগারি ফুড দাঁত ক্ষয়ের অন্যতম কারন। তবে হ্যাঁ, যদি লজেন্স খেতেই হয় তাহলে প্যাকেটের গায়ে উল্লেখিত উপাদানগুলো দেখে নিন চিনি আছে কি-না। আর চোষার ধরণ পালটে ফেলুন।

৬। দাঁতের ব্লিচিং
দাঁতের রঙ নষ্ট হলে কিংবা হলুদ হয়ে গেলে বা হলদেটে ভাব হলে অনেকেই ব্লিচিং বা রাসায়নিক প্রক্রিয়ায় ডেন্টিস্টের সহায়তায় কিংবা ঘরে বসে সাদা করেন। তবে অনেক ক্ষেত্রেই না বুঝে অতিরিক্ত হোয়াইট করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এতে দাঁতে যেমন দাগ পড়ে যেতে পারে তেমনি দাঁতের গোড়ার নার্ভের ক্ষতি হতে পারে। এছাড়া ব্লিচিং করার সময় এবং পরে মাড়িতে সুড়সুড়ি বা চুলকানি, জ্বালা-পোড়া দেখা দিতে পারে। এ রকমটি হলে সাথে সাথে ব্লিচিং করা বন্ধ করে দক্ষ ও অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন।

৭। এসিডিক খাবার গ্রহণের পরপরই ব্রাশ করা
জেনে রাখুন, যে কোন এসিডিক খাবার বা পানীয় গ্রহণের সময় দাঁতের স্ট্রাকচার সাময়িক নরম হয়ে পড়ে। কাজেই এসিডিক খাবার বা জ্যুস যেমন লেবু, কমলালেবু,  বা এগুলোর রস বা যে কোন এসিডিক খাবার খাওয়ার পরপর ব্রাশ করলে দাঁতের এনামেল এর ক্ষয় হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেন, এ জাতীয় খাবার খাওয়ার অন্ততঃ ৩০ মিনিট পর ব্রাশ করা উচিত। এই সময়ের মধ্যে মুখের লালা এসিডিক খাবারের কণা এবং এসিডিক ভাব দূর করে মুখের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। আর যদি একান্তই অপেক্ষা করতে না পারেন, তাহলে বিকল্প হিসাবে সুগারলেস বা চিনিবিহীন চুইং গাম চিবাতে পারেন। এতে প্রচুর লালা উৎপাদন হবে এবং বেশ তাড়াতাড়ি মুখের এসিডিক ভাব দূর হবে।    

 

বেস্ট হেলথ ম্যাগাজিন থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: স্বপ্নের ব্যবচ্ছেদ: তাত্ত্বিক বিশ্লেষণ
Previous Health Tips: আত্মহত্যা ও মানসিক রোগ

আরও স্বাস্থ্য টিপ

Use Of Lavender

Today, lavender is most commonly used for anxiety, depression, mental exhaustion, insomnia, scrapes and wounds, digestive problems, headaches, skin problems and women's health problems. In addition to this, lavender can be used to treat exhaustion, heat exposure, fevers, aches and pains,... আরও দেখুন

ইজতেমা মুসল্লিদের স্বাস্থ্যকথা

বিশ্ব ইজতেমা মুসলমানদের একটা বড় জমায়েত। শীতকালে এবং খোলা মাঠে ইজতেমা হওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি কিছুটা বেশি। এ ছাড়া রয়েছে সংক্রামক রোগের ঝুঁকির বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেনিনগোক্কাল মেনিনজাইটিস বা মেনিনগোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে মস্তিষ্কের প্রদাহজনিত ইনফেকশনের বিষয়টিকেও বেশ সতর্কতার... আরও দেখুন

চিকেন পক্সের গৃহ চিকিৎসা

চিকেন পক্স (জল বসন্ত) কি? চিকেন পক্স হল একটি সাধারণ অসুস্থতা যার বৈশিষ্ট্য হল সমস্ত শরীরে চুলকানি যুক্ত ফুস্কুড়ি বা লাল দাগ বা ফোস্কা পরে যাওয়া। এটা Varicella zoster ভাইরাসের কারণে হয়ে থাকে। চিকেন পক্স সাধারণত শিশুদের হয়ে থাকে, কিন্তু প্রায় সকলেরই জীবনে অন্তত একবার চিকেন পক্সে আক্রান্ত হয়। এ... আরও দেখুন

ঈদ উপলক্ষ্যে ঝলমলে মসৃণ চুল পেতে বিশেষ যত্ন

আসছে ঈদ। ঈদের সময়টায় ঝলমলে থাকতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ঈদের সময়টা সকলের কাছেই বেশ আনন্দময়। এই সময়টুকু আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠে যদি আমাদের সঙ্গ দেয়া উজ্জ্বল ত্বক এবং ঝলমলে চুল। তাই চুল ও ত্বকের যত্ন নেবার এখনই সব চাইতে ভালো সময়। ঈদের সময়টায় ঝলমলে চুল পেতে চাইলে আজ থেকেই ব্যবহার... আরও দেখুন

শসার কথকতা

শসা আমরা কখনো সালাদ, কখনো তরকারি হিসেবে খাই। কখনো আবার খাবার টেবিলের সৌন্দর্যবর্ধনেই সীমাবদ্ধ থাকে শসা। কিন্তুবহুগুণের অধিকারী এই শসা শখ করে না খেয়ে, খেতে হবে নিয়ম করে। তাতেই সমাধান মিলবে অনেক সমস্যার। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ, শামছুন্নাহার নাহিদের... আরও দেখুন

অর্শ রোগের লক্ষণ এবং পরামর্শ

মলদ্বারের বাইরে বা ভেতরে চারদিকের শিরাগুলো যদি কোনো কারণ বশত ফুলে উঠে এবং প্রসারিত হয় এবং মটর দানার মতো হয় তবে এই লক্ষণকে অর্শ বলে। অর্শ রোগের একাধিক কারণ রয়েছে, যার মধ্যে অর্শের প্রধান কারণ এবং মলদ্বারের শিরাগুলো বহুবিধ আকার বৈশিষ্ট্য ও গঠন বৈচিত্র্য। কোষ্ঠকাঠিন্য দোষ এবং কুন্থন স্বভাব।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')