home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৯
23 September,13
View in English
Tagged In:  Mysterious Pain  pelvic pain  

সঙ্গমকালীন পেলভিক অঞ্চলে ব্যাথা

নিতম্ব বা শ্রোনী অঞ্চলে (ইংরেজিতে যাকে পেলভিক অঞ্চল বলে) প্রদাহের কারনে সঙ্গমকালীন ব্যাথা হতে পারে। পেলভিক অঞ্চলের প্রদাহ বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সংক্ষেপে পিআইডি সাধারনত মাসিকের সময় অপরিচ্ছন্ন কাপড় বা তুলা ব্যবহার করার ফলে কিংবা খুব বেশি সময় ধরে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার আক্রমনে হয়ে থাকে।

পিআইডি’র প্রধান লক্ষনগুলোর অন্যতম হল সঙ্গমের সময় পেলভিক অঞ্চলে ব্যাথা। ব্যাকটেরিয়ার আক্রমন শুধু জরায়ুতেই নয় ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। যার ফলে যোনীদ্বার থেকে শুরু করে ফ্যালোপিয়ান টিউব ও এর আশেপাশের এলাকা ব্যাথাসহ লাল হয়ে ফুলে যেতে পারে। দীর্ঘদিন এরকম ব্যাথায় ভুগলে এক পর্যায়ে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি দেখা দিতে পারে। পিআইডি’র কারনে পুঁজযুক্ত ফোঁড়া হতে পারে, ব্যাথা রুপ লাভ করতে পারে দীর্ঘমেয়াদি।

পিআইডি’ হওয়ার অন্য কারনগুলোর মধ্যে আছে বিভিন্ন যৌনরোগ যেমন ক্লামাইডিয়া, গনরিয়া ইত্যাদি। এছাড়া যে কোন উপায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে সেই ব্যাকটেরিয়া যৌনাঙ্গের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত করে।

যথাযথ চিকিৎসা না করালে কিংবা লজ্জা-সংকোচে রোগ পুষে রাখলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন রক্ত পড়া, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ইত্যাদি। ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত হলে এবং সময়মত চিকিৎসা না করালে তা ফেটে যেতে পারে।

সিডিসি’র রিপোর্ট মতে পিআইডি’র কারনে প্রতি বছর প্রতি ১০ জনে এক জন বন্ধ্যাত্বের শিকার হন। আক্রান্ত হন লক্ষ লক্ষ মহিলা। কখনো কখনো ব্যাথা তেমন তীব্র হয় না, তবে ঘন ঘন প্রস্রাব হওয়া বা পেট ব্যাথা হতে পারে। প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত হলে এবং যথাযথ এন্টি-বায়োটিক দিয়ে চিকিৎসা করালে জটিলতার ভয় থাকে না। তা না হলে কখনো কখনো সার্জারি করা লাগতে পারে।

ওভারিয়ান সিস্ট হলেও পেলভিক পেইন হতে পারে। আর সিস্ট বড় হয়ে গেলে শল্য চিকিৎসা জরুরী হয়ে পড়ে।         

 

(শেষ পর্বে দেখুন অবিরাম গিঁটে ব্যাথা) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Last Part
Previous Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part 8

More in Health Tip

উর্বর সময় (ফারটাইল পিরিওড) ও নিরাপদ সময় (সেফ পিরিওড)

মাসিক ঋতুচক্রের মাঝামাঝি (অর্থাৎ ১৪ দিনের মাথায়) লুটিনাইজিং হরমোন (LH) ক্ষরণের ৩৬-৩৮ ঘন্টার মধ্যে ডিম্বকোষ (Ovum) নির্গত হয়। এই বেরুনর পর ডিম্বকোষ যদি ৩৬ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ৩৬... See details

ঘুম দরকার মগজেরও!

কিশোর-কিশোরীরা যত বেশি গভীরভাবে শিখতে থাকবে তার ঘুমের চাহিদাও তত বেড়ে যেতে থাকবে। ছবিটি প্রতীকী। যে বইটা হাতে ছিল তা পড়া শেষ হলো না! যে লেখাটা শেষ করার কথা তা শেষ করা গেল না! ই-মেইলের ইনবক্সটা খালি করা গেল না কিংবা ফেসবুকের মেসেজগুলোর জবাব দেওয়া হলো না! এমন অনেক কাজ হয়তো শেষ হয় না ঘুমের কোলে ঢলে... See details

ইট-পাথরে শখের বাগান!

ব্যস্ত দিন শেষে ক্লান্ত মনে ঘরে ফিরছেন। নিজের বাসার গেটের সামনে দাঁড়াতেই মনটা কেমন সতেজ হয়ে গেল। এটি সম্ভব হয়েছে বাড়ির সামনে এক চিলতে সবুজের জন্য। ইট-পাথরের শহরে চনমনে রাখা যায় যদি ভবন বা অ্যাপার্টমেন্টের সামনে গাছগাছালি থাকে। ঢাকার ধানমন্ডির ‘রক্তজবা’ অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের... See details

মায়ের ওপর যত্ত রাগ!

সাধারণত মায়ের সঙ্গেই সন্তানের সখ্য থাকে বেশি। সন্তান তার আবদার, চাওয়া-পাওয়া, ভালো লাগা, মন্দ লাগা ভাগাভাগি করে নেয় মায়ের সঙ্গে। কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন ধরা যাক মিথিলার (ছদ্মনাম) কথা। তার বয়স মাত্র ১১। পড়ালেখায় সে মোটামুটি ভালো। বন্ধুমহলেও সে জনপ্রিয়। পরিবারের প্রায় সব... See details

ঘামছে হাত-পা

অনেক দিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু বাড়িয়ে দিল হাত। ঠিকমন চাইলেও আপনার হাত বাড়িয়ে দিতে খানিকটা অস্বস্তি হচ্ছে। কেননা, হাত যেঘামে ভিজে একাকার! এমন পরিস্থিতিতে অনেককেই পড়তে হয়। অতিরিক্ত ঘাম কোনোজটিল সমস্যা নয়, সাধারণ একটি সমস্যা। এই অতিরিক্ত ঘাম সাধারণত হাতের তালু, পায়ের পাতা... See details

Best Foods for Your Skin

Nutrients for Healthy Skin What are the best foods for your skin and the best ways to get the vitamins and other nutrients your skin needs? By Jen Uscher Reviewed by Laura J. Martin, MD   You know that you need to nourish your skin to keep it as healthy as possible. But are you getting... See details

healthprior21 (one stop 'Portal Hospital')