home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৮
23 September,13
View in English
Tagged In:  headache problem  sinus headache  

থান্ডারক্ল্যাপ হেডেক

মাথাব্যাথার ধরাবাধা নিয়ম না থাকলেও কিছু কিছু মাথাব্যাথা হঠাৎ হঠাৎ শুরু হয়। কখনো কখনো অবিশ্বাস্য দ্রুতগতিতে, মনে হয় যেন বজ্রাঘাত হচ্ছে বা কোন বিস্ফোরনের শব্দের মত মনে হয়। অন্যান্য মাথাব্যাথার মত এ ব্যাথাও আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের দুর্বোধ্য ও রহস্যময় ব্যাথা আসলে ভয়ংকর কিছুর নির্দেশ করে যা থেকে সতর্ক হওয়া জরুরী।

যদি এ ধরনের ব্যাথা খুবই অসহ্য হয়ে ওঠে, তাহলে এটা হতে পারে স্ট্রোকের লক্ষণ যা সাধারনভাবে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ নামে পরিচিত।

শরীরে কোথাও যদি রক্ত জমে গিয়ে টুকরায় পরিনত হয় অথবা ধমনীর গাত্রে জমা প্লাক টুকরা টুকরা হয়ে রক্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে এক পর্যায় কিছু টুকরা মস্তিষ্কে গিয়ে জমা হয়, তখন মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহে সাময়িক ও আংশিক বাধার সৃষ্টি হয়। ফলে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ দেখা দেয়। আর ধমনী যদি সম্পুর্ন বন্ধ হয়ে যায়, তাহলে স্ট্রোক করে।

হঠাৎ মাথাব্যাথায় টিআইএ কিংবা স্ট্রোক ছাড়াও নিউরোলজিক্যাল ডিফিকাল্টিজ দেখা দিতে পারে, দেখা দিতে পারে কোগনিটিভ ডিফিকাল্টিজ যাতে চলাফেরা, কথা বলায় অসুবিধা হওয়াসহ শরীরের কোন অংশ বা এক পার্শ্ব অবশ হয়ে যেতে পারে। হঠাৎ দাঁড়ানো বা হাটারত অবস্থা থেকে পড়ে যেতে পারে।

টিআইএ – যাকে কি না অনেক সময় মিনি স্ট্রোক হিসাবে ধরা হয় -  এতে মাথা ঘোরা, চোখে ঝাঁপসা দেখা বা সাময়িক অন্ধ হয়ে যাওয়া, হাত দিয়ে কোন কিছু ধরতে না পারা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

এরকম অবস্থা হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রক্ত জমাট ভাঙ্গার ঔষধ দিতে হবে যাতে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহ দ্রুত শুরু হতে পারে।

টিআইএ – আসলে পূর্ন স্ট্রোকের আগের পর্ব বা লক্ষণ। আর থান্ডারক্ল্যাপ হেডেক আপনাকে জানিয়ে দিচ্ছে যে কোন একটা গন্ডগোল হয়ে গেছে বা হতে যাচ্ছে যা এখুনি সমাধান করা জরুরী। সুতরাং দেরী না করে ডাক্তারের শরণাপন্ন হোন।   

 

(পরের পর্বে দেখুন ‘সঙ্গমের সময় পেলভিক পেইন’) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains You shouldn’t Ignore Part - 9
Previous Health Tips: জন্মগত ত্রুটি এবং করণীয়

More in Health Tip

মলদ্বার না কেটে পাইলস অপারেশন

জীবনে কম-বেশি পাইলসের সমস্যায় ভোগেননিএমন লোকের সংখ্যা খুবই কম। পাইলস বলতে আমরা বোঝাই মলদ্বারে রক্ত যাওয়া, ব্যথা হওয়া, ফুলে ওঠা, মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়া আবার ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি। এর চিকিৎসা হিসেবে আদিকাল থেকে বিভিন্ন পদ্ধতি চলে এসেছে যেমনইনজেকশন পদ্ধতি, রিংলাইগেশন পদ্ধতি ও অপারেশন।... See details

ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না

পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত ৷ চিকিৎসকরা স্বাস্থ্য রক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ করতে অনুৎসাহিত করেন। এগুলো হলো: ১.  ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল খাবেন। কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ২. সারাদিনে অনেকগুলো সিগারেট... See details

গরমে ফিট থাকতে লিক্যুইড ডায়েট

গরমে ফিট থাকতে আপন করে নিন লিক্যুইড ডায়েট৷ শরীর ঠাণ্ডা থাকবে৷ যা-তা খেয়ে শরীর খারাপের ভয়ও নেই৷   কেন লিক্যুইড ডায়েট সবে চৈত্র৷ এর মধ্যেই গরমে প্রাণ আইঢাঁই করছে৷ সলিড খাবার দাঁতে কাটতে ইচ্ছে করছেই না বলতে গেলে৷ আসলে আমাদের রাজ্যের গরমটা শুকনো নয়৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি৷ তাই ঘামও হয়... See details

The Best Anti-Aging Secrets

There are times when we keep staring at ourselves in mirror wondering how even a small fine line has appeared on the skin or even a wrinkle, there also are times when we have wondered at the perfect complexion anyone has along with perfectly white teeth or lustrous hair. Here we are to give... See details

BREATH EASY: 21 TIPS FOR ASTHMATICS AND EVERYONE By Dr. Willie T. Ong

BREATH EASY: 21 TIPS FOR ASTHMATICS AND EVERYONE By Dr. Willie T. Ong An asthma attack is caused by the swelling of the small lung passages (called bronchioles). During an attack, these tiny lung passages constrict and get blocked by phlegm. Hence, patients experience difficulty of... See details

পরীক্ষার আগে বুক ধড়ফড়?

পরীক্ষার দিন সকালে উঠে দু-দুবার বমি। তার পর শুরুহলো বুক ধড়ফড়ানি আর জিব শুকিয়ে আসা। কয়েকবার পানি খেয়েও লাভ হলো না। পরীক্ষার কেন্দ্রে গিয়ে যখন পৌঁছালেন, তখন রীতিমতো পা কাঁপছে। যা কিছুজানেন, এ অবস্থায়তাও ভুলে যাচ্ছেন। এভাবে কী পরীক্ষা দেওয়া যায়? উদ্বেগ বা দুশ্চিন্তা জীবনের... See details

healthprior21 (one stop 'Portal Hospital')