home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৩
18 September,13
View in English
Tagged In:  pain problem  abdominal pain  

Abdominal-Painলাঞ্চ বা ডিনার সেরে বিশ্রাম নিচ্ছেন কিংবা অন্য কোন কাজ করছেন; হঠাৎ পেট মোচর

দিয়ে শুরুহয়ে গেল তীব্র ব্যাথা। দুই হাতে পেট আঁকড়ে ধরে ব্যাথা সহ্য করার চেষ্টা

করছেন। এই ব্যাথার কারনটা হয়তো আপনি সহজেই খুঁজে পাবেন। গলদটা হয়তো আপনার

লাঞ্চ কিংবা ডিনারের খাবারে। কিন্তুঅন্য সময়ে যদি সুনির্দিষ্ট কোন কারন ছাড়া

এ্যাবডোমেন এরিয়াতে ব্যথা শুরুহয়, তবে নিশ্চিত সেটা অন্য কোন গন্ডগোলের জানান

দিচ্ছে। যা থেকে সতর্ক হওয়া যেমন জরুরী তেমনি যথাযথ চেক আপ করানোটাও একান্ত

প্রয়োজন। মনে রাখবেন, আপনার পেট বিশেষ করে মুখ-গহবর থেকে পায়ুপথ পর্যন্ত এলাকা

সবচেয়ে ব্যস্ত এলাকা। এখানকার কোন অনাকাংখিত ব্যাথা অবহেলা করা মোটেই উচিত

নয়।

এধরনের হঠাৎ তীব্র, কারন জানান ছাড়া পেটের ব্যাথা হতে পারে কাছের কোন অঙ্গের

যেমন কিডনি, ফুসফুস, কিংবা জরায়ুর কোন অসুবিধার কারনে। এ্যাবডোমেন এর ঠিক

ডান দিক বরাবর নিচের দিকে যদি ব্যাথা অনুভূত হয়, তবে সে ব্যাথা এপেন্ডিক্স এর

প্রদাহের বা অন্য কোন সমস্যার কারনে হতে পারে।

আবার এ্যাবডোমেন এর ঠিক ডান দিক বরাবর উপরে যদি ব্যাথা শুরুহয়, তবে

সেটা গল ব্লাডার বা পিত্ত থলির কোন সমস্যার লক্ষণ বলে বিবেচিত হতে পারে।

এ্যাবডোমেন এর উপরের দিকের ব্যাথা, সাথে যদি পিঠের উপরিভাগের ব্যাথা থাকে, তবে

তা প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের প্রদাহের কারনে হতে পারে। এসব ব্যাথা সারাতে

বিশ্রাম, ইন্ট্রাভেনাস ফ্লুইড কিংবা এন্টি-বায়োটিক এর প্রয়োজন হতে পারে।

অনেক সময় ক্ষুদ্রান্ত্রের কোন ব্লক এর কারনেও এ্যাবডোমিনাল পেইন হতে পারে। এটি

ভয়ানক রুপ ধারণ করতে পারে যদি যথাসময়ে এর সঠিক চিকিৎসা না হয়। কারন বেশি দেরী

হলে ক্ষুদ্রান্ত্রের কোষ-কলার মৃত্যুহতে পারে সাথে অন্যান্য জটিলতার সৃষ্টি হতে পারে।

এ্যাবডোমিনাল পেইন এর আরো একটি অন্যতম কারন হেপাটাইটিস এবং এর কারনে

যদি লিভার ফুলে যায়। ভাইরাস জনিত এ রোগের অনেকগুলো ধরণ আছে। যার মধ্যে

হেপাটাইটিস ‘সি’ লিভার ফেইলিওর এর কারণ।

যে কারনেই হোক এ্যাবডোমিনাল পেইন কোন সুসংবাদ নয়। সময়মত সু-চিকিৎসা না

করালে আজ হোক কাল হোক আপনার জন্য দুঃসংবাদই বয়ে আনবে।       

(পরের পর্বে দেখুন কাফ পেইন ) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you Shouldn’t Ignore Part 6
Previous Health Tips: কিডনি ভালো রাখার ১০টি উপায়

More in Health Tip

ভাত খেলে বাড়বে না ফ্যাট

ডায়েট মেইনটেনের চক্করে অনেকেই সাধের ভাতকে টাটা বাই বাই করেছেন৷ বেশির ভাগ মানুষেরই ধারণা ভাত খেলে তিনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন৷ এবার গবেষকেরা বদলে দিলেন এই ধারণা৷ গবেষকেরা জানিয়েছেন প্রতিদিন সাদা বা বাদামী রাইস খেয়েও সাধারণ ডায়েট বজায় রাখা যায়৷ তবে এর সঙ্গে পর্যাপ্ত পুষ্টিকর খাবারও খেতে... See details

What you should know about magnesium

Your body needs magnesium for many tasks. It’s involved in more than 300 chemical reactions in the body. Muscles need this mineral to contract, nerves need it to send and receive messages. It keeps your heart beating steadily and your immune system strong. Most people get enough magnesium... See details

চুলের যত্ন নিন

চুল নিয়ে অনেকেই পড়েন বিপাকে। যে যা বলেন তা শুনেই শুরু করে দেন চুলের চর্চা। তবে চুলের ধরণ না বুঝে চর্চা করলে ঘটবে উল্টো ঘটনা। যত্নের আগে বুঝতে হবে চুলের ধরণ, সে অনুযায়ী ব্যবহার করতে হবে প্রসাধনর সামগ্রী, মানতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। চুলের ধরণ : চুলের যত্ন নেয়ার আগে প্রথমেই বুঝতে হবে চুলের ধরণ।... See details

স্বাস্থ্যকর সুন্দর জীবনের জন্য কিছু পরিবর্তন

প্রাত্যাহিত জীবনযাপনে ছোট একটি পরিবর্তনে যদি জীবনটা আরেকটু স্বাস্থ্যকর হয়ে ওঠে তবে কেমন হয়? নিশ্চয়ই ভালো। অভ্যাসগত কারণে হোক বা না জানার কারণে হোক, প্রতিদিনের গতানুগতিক জীবনযাপনের সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে জীবনটা হয়ে উঠতে পারে আরো স্বাস্থ্যকর।  বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন... See details

কলার মোচা ও থোড়ের পুষ্টিগুণ

বাংলাদেশের সর্বত্র কলাগাছ দেখা যায়। প্রায় সারা বছরই কলার ফলন হয়। তাই সব সময় বাজারে নানা জাতের কলা পাওয়া যায়। কলার রয়েছে নানা পুষ্টিগুণ। কলার মোচা, থোড়, কাঁচা করা, পাকা কলার রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ। কলার ব্যবহার দুভাবে। কাঁচা রান্না করে এবং পাকা কলা খাওয়া হয়। বহু প্রকারে কলা রয়েছে।... See details

সাত খাবারে স্তন ক্যান্সারের ঝুঁকি ৫০% হ্রাস

সম্প্রতি আমেরিকার ফুড অ্যান্ড নিউট্রিশন জার্নালে কিছু খাবারকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে স্তন ক্যান্সার প্রতিরোধের জন্য। বিশেষজ্ঞদের অভিমত, এগুলো নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কোনো কোনো ক্ষেত্রে প্রায় অর্ধেকেও নামিয়ে আনা সম্ভব। এসব খাবার হচ্ছে_ বিটা ক্যারোটিন: কমলা, গাজর, লাল শাকসহ অন্যান্য... See details

healthprior21 (one stop 'Portal Hospital')