home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৩
18 September,13
View in English
Tagged In:  pain problem  abdominal pain  

Abdominal-Painলাঞ্চ বা ডিনার সেরে বিশ্রাম নিচ্ছেন কিংবা অন্য কোন কাজ করছেন; হঠাৎ পেট মোচর

দিয়ে শুরুহয়ে গেল তীব্র ব্যাথা। দুই হাতে পেট আঁকড়ে ধরে ব্যাথা সহ্য করার চেষ্টা

করছেন। এই ব্যাথার কারনটা হয়তো আপনি সহজেই খুঁজে পাবেন। গলদটা হয়তো আপনার

লাঞ্চ কিংবা ডিনারের খাবারে। কিন্তুঅন্য সময়ে যদি সুনির্দিষ্ট কোন কারন ছাড়া

এ্যাবডোমেন এরিয়াতে ব্যথা শুরুহয়, তবে নিশ্চিত সেটা অন্য কোন গন্ডগোলের জানান

দিচ্ছে। যা থেকে সতর্ক হওয়া যেমন জরুরী তেমনি যথাযথ চেক আপ করানোটাও একান্ত

প্রয়োজন। মনে রাখবেন, আপনার পেট বিশেষ করে মুখ-গহবর থেকে পায়ুপথ পর্যন্ত এলাকা

সবচেয়ে ব্যস্ত এলাকা। এখানকার কোন অনাকাংখিত ব্যাথা অবহেলা করা মোটেই উচিত

নয়।

এধরনের হঠাৎ তীব্র, কারন জানান ছাড়া পেটের ব্যাথা হতে পারে কাছের কোন অঙ্গের

যেমন কিডনি, ফুসফুস, কিংবা জরায়ুর কোন অসুবিধার কারনে। এ্যাবডোমেন এর ঠিক

ডান দিক বরাবর নিচের দিকে যদি ব্যাথা অনুভূত হয়, তবে সে ব্যাথা এপেন্ডিক্স এর

প্রদাহের বা অন্য কোন সমস্যার কারনে হতে পারে।

আবার এ্যাবডোমেন এর ঠিক ডান দিক বরাবর উপরে যদি ব্যাথা শুরুহয়, তবে

সেটা গল ব্লাডার বা পিত্ত থলির কোন সমস্যার লক্ষণ বলে বিবেচিত হতে পারে।

এ্যাবডোমেন এর উপরের দিকের ব্যাথা, সাথে যদি পিঠের উপরিভাগের ব্যাথা থাকে, তবে

তা প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের প্রদাহের কারনে হতে পারে। এসব ব্যাথা সারাতে

বিশ্রাম, ইন্ট্রাভেনাস ফ্লুইড কিংবা এন্টি-বায়োটিক এর প্রয়োজন হতে পারে।

অনেক সময় ক্ষুদ্রান্ত্রের কোন ব্লক এর কারনেও এ্যাবডোমিনাল পেইন হতে পারে। এটি

ভয়ানক রুপ ধারণ করতে পারে যদি যথাসময়ে এর সঠিক চিকিৎসা না হয়। কারন বেশি দেরী

হলে ক্ষুদ্রান্ত্রের কোষ-কলার মৃত্যুহতে পারে সাথে অন্যান্য জটিলতার সৃষ্টি হতে পারে।

এ্যাবডোমিনাল পেইন এর আরো একটি অন্যতম কারন হেপাটাইটিস এবং এর কারনে

যদি লিভার ফুলে যায়। ভাইরাস জনিত এ রোগের অনেকগুলো ধরণ আছে। যার মধ্যে

হেপাটাইটিস ‘সি’ লিভার ফেইলিওর এর কারণ।

যে কারনেই হোক এ্যাবডোমিনাল পেইন কোন সুসংবাদ নয়। সময়মত সু-চিকিৎসা না

করালে আজ হোক কাল হোক আপনার জন্য দুঃসংবাদই বয়ে আনবে।       

(পরের পর্বে দেখুন কাফ পেইন ) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you Shouldn’t Ignore Part 6
Previous Health Tips: কিডনি ভালো রাখার ১০টি উপায়

More in Health Tip

ঘরের ব্যায়ামে পেটানো শরীর

চওড়া বুক, দুই হাতের বাহু শক্তপোক্ত- এমন পেটানো শরীর অনেক তরুণের স্বপ্ন। তবে শুধু স্বপ্ন দেখলে তো হবে না, তার জন্য করতে হবে পরিশ্রম। নিয়মিত অনুশীলন করেই এমন পেটানো শরীরের অধিকারী হওয়া যাবে। এ জন্য শুধু পুশ আপই যথেষ্ট।নির্দিষ্ট নিয়মে নিয়মিত পুশ আপ করে এমন শক্তপোক্ত শরীরের অধিকারী হওয়া কঠিন... See details

কম্পিউটার ভিশন সিনড্রোম এবং চোখের যত্ন

কম্পিউটার এবং টেলিভিশনের কারনে চোখে সমস্যা হওয়া নতুন কোন বিষয় নয়। নানা রকম সোশাল নেটওয়ার্কিং সাইট, অনলাইন গ্মস এবং ইন্টারনেটের বহুল ব্যবহারের কারনে মানুষ আজ চোখের উপর কম্পিউটারের কুপ্রভাবের কথা মানুষ আজ ভুলতে বসেছে। কম্পিউটার ভিশন সিনড্রোম বলতে বুঝায় চোখের কিছুসাময়িক সমস্যা যেগুলি... See details

পরিবারে নতুন শিশু

মা-বাবার একমাত্র সন্তান আদিল। বয়স ১৩ বছর। ইদানীং দেখছে মা-বাবা কী নিয়ে যেন কথা বলেন আর তাকে দেখেই চুপ হয়ে যান। বাসায় আত্মীয় স্বজন আসছেন, কেউ কেউ মায়ের জন্য নিয়ে আসছেন ফুল। মায়ের তো জন্মদিন নয়, ফুল কেন? দু-এক দিন পর তার এক খালার কথায় সে জানতে পারল, তার নতুন ভাই বা বোনের জন্ম হবে কয়েক... See details

আত্মহত্যা ও মানসিক রোগ

আত্মহত্যা এক প্রকার অস্বাভাবিক মৃত্যু, যা কারো কাম্য নয়। পৃথিবীর গতিময়তা ও অতি আধুনিকতার সাথে সাথে বিশ্বব্যাপী আত্মহত্যার হার বেড়ে গেছে। এ ক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই। কারণ যাই হোক, পৃথিবীকে যারা আর বাসযোগ্য মনে করছে না, পৃথিবীর মানুষগুলোকে যারা আর বিশ্বাস করতে পারছে না, যারা নিজেকে... See details

সৃজনে বেড়ে উঠুক শিশু

বাড়ির সদস্য তালিকায় যদি শিশুদের উপস্থিতি থাকে তবে তার বেড়ে ওঠা নিয়ে চিন্তা করতেই হবে। কিন্তুশুধুমাত্র তাদের খাওয়া দাওয়া চলা ফেরার উপর নজর রাখলেই চলবে না। সেইসাথে নিশ্চিত করতে হবে তাদের মানসিক বিকাশ ও সুস্থতা। আর এই বিষয়েই আমাদের আজকের আয়োজন। সৃজনে বেড়ে উঠুক শিশু :: জীবনযাত্রা ডেস্ক... See details

হৃদরোগীরাও থাকুন ঈদ আনন্দে

হৃদরোগীদের জীবনযাপনে কোনো না কোনোভাবে নেপথ্যে জড়িয়ে থাকে দুর্ভাবনা। ঈদ অবকাশে সবাই যখন মেতে ওঠেন আনন্দে, তখন একজন হৃদরোগী কেন থাকবেন নিরানন্দে? একটু যত্নবান হলে সবাই মিলেই ভাগাভাগি করা যেতে পারে ঈদের আনন্দ। সে জন্য চাই কিছু সতর্কতা এবং নিয়মিত নিয়ন্ত্রিত জীবনধারা। প্রথমত খাদ্যাভ্যাস পরিবর্তন... See details

healthprior21 (one stop 'Portal Hospital')