home top banner

Health Tip

ছারপোকার জিনই তাদেরকে কীটনাশক থেকে সুরক্ষা দেয়
16 September,13
View in English
Tagged In:  Defend bugs  

ছারপোকা – এমন অস্বস্তিকর, রক্তচোষা কীট থেকে সবাই চায় রক্ষা পেতে। মানুষের ঘুমানোর জায়গাগুলোতে লুকিয়ে থাকে। সাধারনত রাতে রক্তের সন্ধানে বের হয়। এদের নিধন করা কিন্তু খুব সহজ নয়। তবে বিজ্ঞানীরা দাবী করছেন যে, এই শক্ত রক্তচোষাদের আত্মরক্ষার কৌশল তারা জেনে ফেলেছেন।

আর সেটা হল ছারপোকাদের শরীরে একধরনের জিনের উপস্থিতি। এই জিনই কীটনাশককে অকার্যকর করে দেয়। এবং এগুলো ছারপোকাদের শরীরের বাইরের আবরনে বিদ্যমান। ভিতরে ঢোকার আগেই বিষকে শরীরের বাইরে বের করে দেয়ার কাজ করে এই জিন। আবার কিছু জিন আছে যারা পেস্টিসাইডের মলিকিউলার বন্ড ভেঙ্গে দেয়, যাতে ছারপোকার শরীরে কোন ক্ষতি করতে না পারে।

চার বছর ধরে কেনটাকি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত গবেষনায় দেখা যায় যে, বিভিন্ন ধরনের পয়জনের বিরুদ্ধে ছারপোকার শরীরে প্রায় ১৪টি জিন সক্রিয় থাকে। এরা সবচেয়ে শক্তিশালী পয়জন পাইরিথ্রয়েড এর বিরুদ্ধেও দারুন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

উল্লেখ্য যে এ পর্যন্ত পাওয়া তথ্য মতে ছারপোকাই হল একমাত্র কীট, যাদের শরীরের বহিরাবরনে এধরনের জিনের উপস্থিতি সনাক্ত করা গেছে। এ বছরের শুরুতে ‘সায়েন্টিফিক রিপোর্ট’ জার্নাল-এ গবেষনাটি প্রকাশিত হয়।

“তারা রাতের বেলা চলে আসে। মাত্র ৫ থেকে ৮ মিনিটের মধ্যে প্রয়োজনীয় রক্ত শুষে নেয়। তারপর তারা তাদের ফাঁটলে, ম্যাট, খাটের বিভিন্ন ফাক-ফোঁকর, বালিশ কিংবা মশারীর কোনায় চলে যায়। কাজেই আপনি যখন পেস্টিসাইড কিংবা ইনসেক্টিসাইড ব্যবহার করবেন, তখন তাদের খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়” – কথাগুলি বলছিলেন ফেডলাফার, আমেরিকার একজন এন্টোমোলজিস্ট।

তাহলে যাদের বাড়িতে ছারপোকার উপদ্রব আছে তাদের করনীয় কী? হ্যাঁ, কিছু কমন সেন্স ব্যবহার করে এদের প্রতিরোধ করা সম্ভব যেমন শোবার ঘরের জিনিসপত্র গাঁদাগাঁদি করে না রেখে সাজিয়ে রাখা, প্রায়শঃই ঘরদোর, বিছানাপত্র যথাযথভাবে পরিস্কার করা, চাদর, বালিশের কভার, মশারী ইত্যাদি গরম পানিতে নিয়মিত ধৌত করা, খাটের আনাচে-কানাচে ড্রায়ার দিয়ে হিট দেয়া, ছারপোকার সম্ভাব্য লুকানোর স্থানগুলো ধংস করা ইত্যাদি।       

ওয়েবএমডি থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: World Suicide Prevention Day
Previous Health Tips: সাত রহস্য

More in Health Tip

ফল ও সবজি: মহিলাদের সুস্থ হৃদয়ের চাবিকাঠি

মহিলাদের ক্ষেত্রে হৃদরোগ রুখতে পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাওয়া প্রয়োজন৷ গবেষকদের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য৷ যে মহিলারা প্রথম জীবন থেকেই ফল ও সবজি খেতে অভ্যস্ত তারা অন্যান্যদের তুলনায় হৃদয়গত দিক থেকে অনেক বেশি সুস্থ৷ তবে গবেষকেরা জানিয়েছেন, পুরুষদের ক্ষেত্রে এই টোটকা খুব একটা কাজ... See details

Anti-Aging Skincare Essentials

Get an Early Start on Skin Care Even if you've never taken care of your skin, it's not too late to start. Your skin starts to age when you are only in your mid-20s, though you may not see it. Your favorite products may not work as well anymore. Your genes, daily habits, and the sun cause... See details

গ্রীষ্মকালে সবচাইতে স্বাস্থ্যকর ও নিরাপদ ৭ পানীয়

এই গরমে একটু পর পরই তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। আবার তৃষ্ণা সব সময় না পেলেও ঘামের কারণে শরীর থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাওয়া পানির কারণে শরীরে মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে। শরীরে পানির ভারসাম্য ঠিক না থাকলে পানিশুন্যতা, হিটস্ট্রোকই নয় বরং দেখা দিতে পারে কিডনির সমস্যাও। কিন্তু এই গরমে আশপাশের,... See details

মন খুলে হাসি/কান্না স্বাস্থ্যের জন্য উপকারী

হাসি আর কান্না দুটোই আমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়ার একটি অংশ। কোনো ভালো সংবাদে আমরা যেমন খুশি হয়ে হাসি আবার তেমনিভাবে কোনো খারাপ সংবাদ বা দুঃখের পরিবেশে আমাদের মন ভারাক্রান্ত হয়, তখন আমরা কাঁদি। কিন্তু অনেকেই আছেন নিজের খুশিটা ঠিক যেভাবে উপভোগ করার কথা অর্থাৎ খুশির সময় যেই উচ্ছ্বাস নিয়ে... See details

চকলেট খেলে কি ব্রণ হয়!

চকলেট। ছোট-বড় সবার কাছে পছন্দনীয়। নাম শুনলে কার না খেতে ইচ্ছে করে।  অনেকের ধারণা চকলেট, চুইংগাম ও ক্যান্ডি, ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার,চিপস ইত্যাদিখেলে মুখের ব্রণ বেড়ে যায়। চকলেট ও ব্রণের এই সম্পর্ক জানতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখেছেন-শামছুল হক রাসেল যদিওএখন ব্রণের খুব ভালো এবং... See details

ডায়াবেটিস থাকলেই ফল খেতে মানা নয়

আম, কাঁঠাল, লিচু, জাম এই সময়ে ছোট-বড় সবার প্রতিদিন এসব প্রিয় ফল চাই। আর এই সময়েই ডায়াবেটিসের রোগীরা খানিকটা বিষণ্নতায় ভুগতে শুরু করেন। তাঁদের যে এসব খেতে আছে নানা বিধিনিষেধ। মন ভরে, প্রাণ খুলে আম-কাঁঠাল খেতে তাঁদের মানা। কিন্তু তা একেবারেই মুখে দেবে না, তা কি হয়? জানতে হবে কখন কতটুকু... See details

healthprior21 (one stop 'Portal Hospital')