home top banner

Health Tip

সুইসাইড সতর্ক সংকেতসমূহ
11 September,13
View in English

সুইসাইড সংক্রান্ত যেসব সতর্ক সংকেত থেকে সকলকে সচেতন থাকা উচিত, তা হলঃ

চরম হতাশা

পূর্বে এক বা একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালানো

সমগ্র চিন্তা/ভাবনা জুড়ে মৃত্যুবা মৃত্যুসম্পর্কে চিন্তাবিষ্টতা

“আমি না থাকলে তুমি ভাল থাকবে” কিংবা “আমার মনে হয় আমার মরে যাওয়াই ভাল” – প্রায়শঃই এ ধরনের উক্তি

যারা করেন

নিজেকে শেষ করে দেয়া নিয়ে যারা খোলামেলা কথা বলেন

আত্মহত্যার পরিকল্পনা বা ছক আঁকা কিংবা রিহার্সল করা শরীরের বিভিন্ন অংগ কাটাছেঁড়া করা, পোড়ানো,

কিংবা মাথা ঠোকানো

ঝুঁকিপূর্ন আচরনে নিজেকে নিয়োজিত করা যেমনঃ বেপরোয়া গাড়ী চালানো, ড্রাগ নেয়া, ঝুঁকিপূর্ন সেক্স করা  

উইল করে দেয়া কিংবা গুরুত্বপূর্ন জিনিস বা সম্পদ দান করে দেয়া

অযাচিতভাবে বা বিনাকারনে সবার কাছ থেকে বিদায় নেয়া

অনিশ্চিত অর্থবোধক উক্তি করা যেমন “আমার সম্পর্কে তোমরা কোন দুশ্চিন্তা করো না”, “আমার মনে হয়

আমি এমন ঘুম ঘুমাবো আর জেগে উঠবো না”, “আর পারছি না” ইত্যাদি

কোন যথাযথ কিংবা যুক্তিসঙ্গত কারন ছাড়া হঠাৎ হঠাৎ হতাশ হওয়া, অত্যধিক উচ্ছসিত হওয়া, একেবারে চুপ হয়ে

যাওয়া

আপনি যদি আপনার কোন প্রিয়জনের মধ্যে এধরনের লক্ষণ কিংবা সতর্ক সংকেত দেখেন বা লক্ষ্য করেন, দেরী না

করে কোন অভিজ্ঞ মেন্টাল হেলথ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। যেতে অস্বীকার করলেও ধৈর্য্য সহকারে বোঝান।

যদি মনে করেন শীঘ্রই সে কোন অঘটন ঘটাতে যাচ্ছে কিংবা পারে, তবে তাকে একা ছেড়ে দেবেন না, তাকে সংগ দিন।

ধারালো কোন কিছুকিংবা বিষাক্ত কোন দ্রব্য দূরে রাখুন। তাকে জরুরীভাবে কোন রুমে নিয়ে তার সাথে একান্ত

আলাপচারিতার চেষ্টা করুন।

এ্যাবাউট ডট কম থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কিভাবে শিশুদের ঘুমানোকে সহজতর করা যায়
Previous Health Tips: নাক ডাকা রোধে করণীয়

More in Health Tip

অমনোযোগিতাও অসুখ!

বাচ্চারা দুষ্টুমি করবেই, কিন্তু কোনো কোনো বাচ্চা এমন ডানপিটে যে কিছুতেই বাবা-মা তার সঙ্গে পেরে ওঠেন না। তিন-সাত শতাংশ স্কুলবয়সী বাচ্চার ক্ষেত্রে এমন হয়। এটা একটা অসুখ। যার সংক্ষিপ্ত নাম এডিএইচডি মানে 'অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার' বা মনোযোগ ঘাটতিজনিত দুরন্তপনা। এ অসুখে... See details

সূর্যের আলো সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন

আলো এক প্রকার শক্তি। সূর্য আলোর সবচেয়ে বড় উৎস। সূর্য থেকে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে ঢেউ খেলে খেলে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলে। ঢেউগুলোর বিস্তারকে বলে তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেক প্রকার আলো বা রঙ্গের নিজস্ব_ তরঙ্গদৈর্ঘ্য রয়েছে। সবগুলো আলো বা রঙের তরঙ্গ দৈর্ঘ্যকে একসঙ্গে বলে ইলেক্টোম্যাগনেটিক... See details

রুচি বাড়ায় আদার রস

প্রায় ২০০০ বছর আগে থেকে চীনা ভেষজবিদেরা পাকস্থলীর নানা সমস্যায় আদা ব্যবহার করে আসছেন৷ আদার ভেষজ গুণের উল্লেখ রয়েছে মহাভারতে ও আয়ুর্বেদ মেডিসিনেও৷ আর বর্তমানের চিকিৎসা বিজ্ঞানীরাও আদার বিভিন্ন গুণের প্রশংসায় পঞ্চমুখ৷ আদার রসে রয়েছে জিনজেরল নামের রাসায়সিক উপাদান, যা দেহের সিমপ্যাথেটিক... See details

৩০ সেকেন্ডেই খোশমেজাজ

আপনার মাথায় যতই খারাপ চিন্তা আসুক, লিখে ফেলুন কাগজে আর ছুঁড়ে ফেলুন ঝুঁড়িতে। মুছে ফেলুন আপনার বিষন্ন মেজাজ, দূর করুন বদ মেজাজ। চেষ্টা করুন আজই। হ্যা, ‘সাইকোলজিক্যাল সায়েন্স’ এর গবেষনামতে এই পদ্ধতিতে ৩০ সেকেন্ড কিংবা আরো কম সময়ে আপনার মেজাজকে ভাল করতে পারেন। ওহাইও স্টেট... See details

কানে হেডফোন বা ইয়ারফোন বেশি সময় ধরে ব্যবহার করা কি খারাপ?

কানে ব্যথা, অস্বস্তি ও অস্বাভাবিক শব্দ হতে পারে। এ ছাড়া বহিঃকর্ণের প্রদাহ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে কানে এই শব্দদূষণ ধীরে ধীরে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। এ ছাড়া রাস্তাঘাটে দুর্ঘটনাপ্রবণতাও বেড়ে যায় বলে গবেষণায় প্রমাণিত। তাই গান শোনা বা সেলফোনে কথা বলার জন্য অতিরিক্ত ও... See details

কেমিক্যাল মুক্ত ফল কিভাবে খাবেন

শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ। বাজারে উঠতে শুরু করেছে আম, কাঁঠাল, লিচু সহ আরও অনেক ফল। কিন্তু, ফল গাছে নির্ভেজাল হয়ে জন্ম নিলেও আমাদের খাওয়ার পূর্বে তা আর নির্ভেজাল থাকে না। ফরমালিন তো আছেই, এখন ফল আগে পাকানোর জন্য আমাদের ব্যবসায়ী মামারা এক এক জন বিজ্ঞ রসায়নবিদ হয়ে আবির্ভাব হয়েছেন। তাই, ফল পাকাতে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')