home top banner

Health Tip

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-১
11 August,13
View in English

অশান্তি বা মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের কারনে

ব্যাথা বা ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস বা সম্মোহন,

মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

পেইন থেরাপিস্টদের কাছে এধরনের চিকিৎসায় দেহ এবং মনের সম্পর্কটাই মূখ্য বিষয়। কিন্তুঅন্যান্য হেলথ

থেরাপিস্টদের কাছে এগুলো বিকল্প চিকিৎসা কিংবা পরিপূরক চিকিৎসা হিসাবে বিবেচিত হয়ে আসছে। যেভাবে যেনামেই

ডাকা হোক না কেন, ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন আর শিথিলায়ন যে কার্যকরি তার ভুরি ভুরি প্রমান

আপনি যদি ব্যাথা নিরাময়ে যে কোন একটি পরখ করে দেখতে চান, তাহলে আসুন এগুলো সম্পর্কে জেনে নেয়া যাকঃ

প্রথমে আমরা জানব হিপনোসিস বা সম্মোহন সম্পর্কে

অনেকের কাছেই হিপনোসিস মনে হতে পারে একধরনের পারলার গেইম বা ভিতর বাড়িতে খেলা যায় এমন সব খেলা।

যেখানে কোন ব্যক্তি সম্মোহিত হয়ে ছন্দময় চোখে নিজে থেকেই হয়তো কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে কিংবা

মুরগীর ছানার মত হাঁটে বা কোন অদ্ভুত আচরন করতে থাকে। কিন্তুক্লিনিক্যাল হিপনোসিস কৌতুক কিংবা

খেলার চাইতে বেশি কিছু। এটা এমন একটি পরিবর্তিত অবস্থার সৃষ্টি করে যা শুধুমাত্র লাইসেন্সধারী থেরাপিস্টদের

মাধ্যমে করানো হয়ে থাকে।

হিপনোসিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রনে নিয়ে ঐ ব্যক্তির বিক্ষিপ্ত

চিন্তাগুলোকে কেন্দ্রিভূত করা হয় এবং তাকে রিলাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোন

একটি দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রিভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোন ব্যক্তি সম্মোহিত হয়ে

যায় তখন তার কিছুকিছুশারীরিক পরিবর্তনও লক্ষনীয় হয়। যেমন তার নাড়ীর স্পন্দন কমে যায়, শ্বাস-প্রশ্বাসও

কমে যায়। সেই সাথে তার মস্তিষ্কে আলফা স্তরের ঢেউ খেলতে থাকে। এই সময়ে ঐ ব্যক্তিকে কোন একটি নির্দিষ্ট

লক্ষ্যে বা বিশেষ কোন নির্দেশনা প্রদান করা হয়। যেমন ‘ব্যাথা কমে যাও বা গেছে’।

উপকারিতা

গবেষকরা দেখেছেন যে, মেডিকেল হিপনোসিস তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যাথা নিরাময়ে দারুনভাবে কার্যকর। ১৯৯৬

সালের দিকে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর একটি প্যানেল দেখেছেন যে হিপনোসিস ক্যানসারের

ব্যাথা লাঘব করতেও বেশ কার্যকর। হাল আমলের বেশ কিছুগবেষনায়ও এর প্রমান পাওয়া গেছে। বিশেষ করে পুড়ে

যাওয়ার ব্যাথা, ক্যানসারের ব্যাথা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ব্যাথা ইত্যাদি। এছাড়া সার্জারী থেকে সৃষ্ট

দুশ্চিন্তা দূর করতেও হিপনোসিস খুবই কার্যকর।

যদি আপনি নিজে নিজে এটি করতে চান, তবে অশ্যই আপনাকে প্রথমে একজন দক্ষ চিকিৎসক কিংবা প্রাকটিশনারের

কাছে এক ঘন্টা কংবা আধা ঘন্টার একটি কোর্স সম্পন্ন করতে হবে। কেউ কেউ হয়তো আরো একটুবেশি সময়

ধরে করাতে পারেন। এরপর আস্তে আস্তে ১০-১৫ মিনিট করে কোর্স সম্পন্ন করুন। আপনার থেরাপিস্ট এরপর

আপনাকে সাজেশন দিবেন কিভাবে নিজে নিজে করা যায়।

(এর পরের পর্বে দেখুন মেডিটেশন এবং শিথিলায়ন)

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-2
Previous Health Tips: Sex Fact vs. Fiction

More in Health Tip

Getting Pregnant Part - 2

Implantation Bleeding Implantation bleeding — typically defined as bleeding that occurs 10 to 14 days after conception — is normal and relatively common. Implantation bleeding is thought to happen when the fertilized egg attaches to the lining of the uterus. Implantation... See details

জন্ম বিরতিকরণঃ যা যা বিবেচনা করবেন

জন্ম নিয়ন্ত্রন বা বিরতিকরনের উপায় ৩ ধরণের হয়ে থাকে - ওরাল কন্ট্রাসেপশান, ব্যারিয়ার মেথড এবং ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং । জন্ম বিরতিকরনের উপায় কি কি? ব্যারিয়ার মেথড- পুরুষ বা মহিলাদের কনডম ব্যবহার করা। অন্যান্য ব্যারিয়ারের নামগুলো হল- ডায়াফ্রাম, সারভিক্যাল ক্যাপ এবং কন্ট্রাসেপটিভ... See details

Workout at home

(Healthprior21.com)We are living in a fast moving world and therefore we compromise our health with many other things. As a result you may achieve some wealth or better position in your life but you will not be able to enjoy those benefits with a weak body. What will we do? We need both... See details

How Stress Affects your Body

Stress is hardwired in most of us. When we hold back feelings, or when we are excessively competitive in everything we do, always in a hurry to get the work done, not satisfied with work or life, impatient or often carry office work home, then it's time to take a deep breath and blow off... See details

রমজানে পান করুন স্বাস্থ্যকর পানীয়

রমজানে প্রতিদিনকার ইফতারে শরীরের ঘাটতি পূরণের জন্য প্রয়োজন প্রচুর পরিমান পানির। বাজারের কৃত্রিম জুস পান না করে বিভিন্ন ফলের রসের মিশ্রণে তৈরি করুন মজাদার স্বাস্থ্যকর পানীয়। বিশেষ কোন ফলের জুস থেকে ফলের রসের মিশ্রণ আরও তাড়াতাড়ি শরীরকে চাঙা করে তুলতে পারে। হেলথপ্রায়র২১... See details

রোদ–বৃষ্টির দিনে ত্বক ও চুলের যত্ন

এই রোদ এই বৃষ্টি, এমনটাই চলছে এখন। এই আবহাওয়ায় শরীর কখনো ঘামে ভিজে থাকে নতুবা বৃষ্টির পানিতে৷ ফলে ত্বকে কিছু ছত্রাক সংক্রমণ (ফাংগাল ইনফেকশন) দেখা যায়। এ ব্যাপারে কথা হচ্ছিল বারডেম হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগমের সঙ্গে। কী ধরনের সংক্রমণ হতে পারে তা জানালেন... See details

healthprior21 (one stop 'Portal Hospital')