home top banner

Health Tip

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার
30 July,13
View in English

মনঃরোগঃ ব্যক্তিত্ব সংকট

বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডার আসলে একধরনের মানসিক রোগ। এর কারনে কোন ব্যক্তির খুব দ্রুত মেজাজ পরিবর্তন হয়, তীব্র আবেগপ্রবণ হয়ে পড়ে, ঝোঁকের বশে কোন কাজ করে ফেলে। শেষে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এধরনের পারসোনালিটিতে আক্রান্ত ব্যক্তিরা জীবনের কোন ক্ষেত্রেই কারো সাথে সম্পর্ক স্থায়ী করতে পারে না।

বেশিরভাগ ক্ষেত্রে শৈশবে এর আঁচ পাওয়া গেলেও লক্ষণ শুরু হয় বয়ঃসন্ধিকালে। এই রোগের চিকিৎসা বেশ জটিল এবং বছরের পর বছর লেগে যেতে পারে। তবে আবেগ আর আচরনগত সমস্যাগুলোর ইতিবাচক পরিবর্তন আনা খুব কঠিন। বেশি সময় ধরে চিকিৎসায় অনেক লোকেরই গুরুতর রোগ লক্ষণ থেকে কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব।

রোগ লক্ষণ
প্রায় সকলেরই আবেগ এবং আচরনগত কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কিন্তু বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যাগুলো তীব্র আকার ধারন করে। দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে স্বাভাবিক জীবনকে তছনছ করে দেয়। কমন লক্ষনগুলোর মধ্যে আছেঃ

  • তীব্র আবেগ এবং খুব দ্রুত মেজাজের পরিবর্তন।
  • ক্ষতিকর, আবেগতাড়িতআচরন। যেমনঃ কোন কিছু অপব্যবহার, অশ্রাব্য ভাষার ব্যবহার, গোগ্রাসে খাওয়া, অনিয়ন্ত্রিত ব্যয়, ঝুঁকিপূর্ন যৌন আচরন, বেপরোয়া গাড়ি চালনা ইত্যাদি।
  • সম্পর্ক নিয়ে সমস্যা লেগেই থাকে। কারন খুব সামান্য ব্যাপারে কাউকে এই ভাল বলল তো পরক্ষনেই খারাপ। যার ফলে সম্পর্ক রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
  • নিজের সম্পর্কে অত্যন্ত সংকীর্ন আস্থা।
  • একাকী হওয়ার ভয়ে চরম ভীত থাকে। তাই সর্বদা কাছের লোকজনকে ধরে থাকতে চায়। এতে অনেক সময় চরম বিরক্তিকর অবস্থা সৃষ্টি হলে কাছের মানুষরাই আস্তে আস্তে দূরে সরে যায়।
  • আগ্রাসি ব্যবহার।

আরো যে সব লক্ষণ দেখা যায় তা হলঃ

v  সবসময়একধরনেরশুন্যতাঅনুভবকরে।

v  হঠাৎ রেগে যায়। ক্রোধান্বিত হয়ে হিংস্র আচরন করে।

v  নিজেকেই নিজে আঘাত করতে থাকে। নিজের শরীরকে জখম করে কিংবা আগুন ধরিয়ে দেয়।

v  আত্মহত্যার চেষ্টা করে। কিছু হলেই মাথায় আত্মহত্যার ভাবনা ঘুরপাক খেতে থাকে।

v  কখনো কখনো ভ্রমগ্রস্ত হয়ে পড়ে বা বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে।

কেন হয়
কেন হয় তার সঠিক কারন এখনো অজানা। তবে কেউ কেউ মনে করেন মস্তিষ্কে যে সমস্ত রাসায়নিক পদার্থ মেজাজকে কনট্রোল করে তার কোন হেরফের হলে এধরনের বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটি বংশগত।

শৈশবে কোন মানসিক আঘাত থেকেও এটা হতে পারে। যেমন অবহেলা, বাবা-মা’র মৃত্যু, কোন কিছুর অমর্যাদাকর কিংবা চরম অপব্যবহার ইত্যাদি। ফলে তারা বড় হয়েও সেগুলো ভুলতে পারে না, সর্বদা উদবিগ্ন থাকে, মানসিক চাপে থাকে।

চিকিৎসা
বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডার এর চিকিৎসা খুবই কঠিন। কিছু সময়ের জন্য ভাল হলেও পুনরায় তা ফিরে আসে। অন্যদিকে চিকিৎসক কিংবা কাউনসেলরদের সাথেও রোগীদের ভাল সম্পর্ক থাকে না। তবে কিছু কিছু পদক্ষেপ নিয়ে খুব ধৈর্য্য সহকারে অগ্রসর হলে ভাল ফল পাওয়া যেতে পারে। যেমনঃ কাউনসেলিং, থেরাপি, এন্টিডিপ্রেসেন্ট কিংবা মুড স্ট্যাবিলাইজার বা এন্টিসাইকোটিক ঔষধ প্রয়োগ, স্বাস্থ্যকর জীবন-যাপন যেমন পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যসম্মত খাওয়া, নিয়মিত ব্যায়াম, এ্যালকোহল আর নেশাজাতীয় দ্রব্য পরিহার ইত্যাদি।

পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনদের ভূমিকা

ü  নিজের কারো এ ধরনের ডিজঅর্ডারে ভোগাটা মেনে নেয়া খুবই কষ্টকর। অনেক সময় অসহায় বোধ করতে হয়। তবুও ঘৃনা নয় ভালবাসা দিয়ে আর রোগটা সমপর্কে জেনে রোগীর সাহায্যে এগিয়ে এলে প্রায় ক্ষেত্রেই ভাল ফল লাভ করা যায়।

ü  জানতেহবেকখন, কী ধরনের সহায়তা দরকার। তার প্রতি নজর রাখাও জরুরী। কারন এ ধরনের রোগীরা যেমন উগ্র আচরণ করে, ভাংচুর করে তেমনি আত্মহত্যার মত পথ বেছে নেয়।

ü  স্থানীয়স্বাস্থ্যসেবাকেন্দ্রেএধরনেররোগীদেরজন্যকীকীসেবাপ্রদানকরাহয়ে থাকে তা জেনে নিন। প্রয়োজনে তাদের সহায়তা নিন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ব্যথার নাম আধকপালি
Previous Health Tips: কেন করবেন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং

More in Health Tip

Styling tips for better hair care

Styling tips for better hair care: This is one thing that you cannot avoid! That is if you want to look good. So here are a few tips on how to do it while minimizing the damage. Tip 1: Avoid heat much as possible. If you want waves and curls, adopt a few of the natural methods. But of you... See details

রমজান মাসের জন্য স্বাস্থ্যকর কিছুটিপস

শুরুহয়ে গেল বহুপ্রতীক্ষিত রমজান মাস। সিয়াম সাধনার এই মাসটি আমাদের জীবনে অনেক গুরুত্ত বহন করে। বছর ঘুরে এবারে রমজান মাস শুরুহল জুলাই মাসে। বর্ষাকাল হলেও দিনের বেশিরভাগ সময়ই থাকে প্রচণ্ড গরম এবং এই সময়ের রোজাও অনেক দীর্ঘ। তাই এই মাসে আমাদের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া... See details

ঠোটের লিপস্টিক হতে পারে মৃত্যুর কারন!!!

মেয়েরা সাজবে কিন্তু লিপস্টিক মাখবে না তা কি হয়? কিন্তু এই শখের লিপস্টিকই হতে পারে আপনার মৃত্যুর কারণ। লিপস্টিক হচ্ছে এমন এক প্রসাধনী যাবিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তেল, মোম এবং ত্বক কোমলকারী পদার্থের সন্নিবেশে তৈরি হয়। মুখের সৌন্দর্য বৃদ্ধিতে এটি ঠোঁটে লাগানো হয়। সম্প্রতি এক গবেষণায়... See details

গর্ভাবস্থার পর দ্রুত মেদ কমাবেন যেভাবে

গর্ভাবস্থায় যেহেতু বাচ্চার পুষ্টির জন্য বেশি করে খাওয়া লাগে এ কারণে শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে পেটে মেদ জমে যায়। একটি বাচ্চা হওয়ার পর আবার বাচ্চা নিতে গেলে শরীরের জমে যাওয়া অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা অনেক জরুরী। গর্ভাবস্থার পর মেদ কমানো কঠিন কিন্তু অসম্ভব নয়।  যদি গর্ভধারণের সময়... See details

টমেটোর উপকারিতা

সবজি হিসেবে টমেটোর জুড়ি মেলা ভার। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একই ভাবে রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সালাদে বা মুড়ি মাখানোর সময় টমেটো অতুলনীয়। টমেটো সসের তো কথাই নেই। শরীরকে সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। সর্বাধিক উপকার পেতে টমেটো কাঁচা খাওয়ার পরামর্শই দিচ্ছেন... See details

এই বর্ষায় পায়ের যত্ন

বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেকেরই পায়ের আঙুলের ফাঁকে বা পুরো পায়েছত্রাক সংক্রমিত হয়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস বলাহয়। এতে পায়ে চুলকানি, জ্বালাপোড়া, ছোট ছোট ফোসকা হয় এবং পরে পায়ের তলাশুষ্ক হয়ে খোসা খোসা ত্বক উঠে আসতে পারে। ক্যানডিডা ছত্রাকের আক্রমণেআঙুলের... See details

healthprior21 (one stop 'Portal Hospital')