home top banner

Health Tip

ঋতুভিত্তিক মুখের ত্বক ফর্সা করার টিপস
26 June,13
View in English
Tagged In:  skin care  

এটা সবারই জানা যে ঋতু বদলের সাথে সাথে বিভিন্ন প্রকার ত্বকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় বা বলা যায় ঋতু বদল ত্বকে প্রভাব ফেলে। এখানে ঋতুভিত্তিক কিছু টিপস নিয়ে আলোচনা করা হল। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন আপনার পদ্ধতিটি।

সিজনাল টিপস ফর অয়েলি স্কিনঃ
 
 
শীতকালঃ ময়েশ্চারাইজেশন
শুনলে হয়তো অনেকেই অবাক হন যে অয়েলি স্কিনে আবার ময়েশ্চারাইজেশন কেন। এটা আসলে ভুল ধারনা। ত্বকে অতিরিক্ত তেল নিঃসরন মানে এই নয় যে ত্বক তার জন্য প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে। সবসময় মনে রাখতে হবে শীতের সময় যখন ত্বকে শুষ্কতা দেখা দেয় তখন অবশ্যই ময়েশ্চারাইজার জেল ত্বকের সুরক্ষা দেয়।

গ্রীষ্মকালঃ ক্লিনজিং এন্ড টোনিং
অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক চুম্বকের মত ধুলা-ময়লা আকর্ষন করে। অন্যদিকে ঘাম নিঃসরিত হয়ে ব্যাকটেরিয়ার উত্তম আবাসে পরিনত হয়। ফলে বিভিন্নরকমের সংক্রমন দেখা দেয়। তাই নিয়মিত ক্লিনজিং ও টোনিং করা অপরিহার্য। এটা আপনাকে ধুলা-ময়লা দূর করা আর লোমকুপ বন্ধ করাকে নিশ্চিত করবে।

সিজনাল টিপস ফর ড্রাই স্কিনঃ
 

গ্রীষ্ম আর শীতকালঃ ময়েশ্চারাইজেশন
শুষ্ক ত্বকের জন্য অতীব গুরুত্বপূর্ন হল ময়েশ্চারাইজেশন। আপনার ত্বক এমনভাবে শুষ্ক হয় সাথে যদি বাতাসে আর্দ্রতা কমে যায় বা পরিবেশটাই শুষ্ক হয়, তখন অবস্থাটা হয় খুবই খারাপ। কাজেই সবসময় হাতের কাছে সব ঋতুতে ব্যবহার করা যায় এমন ময়েশ্চারাইজার রাখুন এবং ত্বককে রাখুন আর্দ্র।

সিজনাল টিপস ফর কম্বিনেশন স্কিনঃ
 


গ্রীষ্মকাল আর শীতকাল
আমরা জানি কম্বিনেশন স্কিনে অয়েলি ত্বক এবং শুষ্ক ত্বক এই দু’ইয়ের সমস্যাগুলো দেখা দিতে পারে। কাজেই এই ধরনের ত্বকের পরিচর্যার ক্ষেত্রে প্রধান প্রধান যেসব বিবেচ্য বিষয়গুলো মনে রাখতে হবে তার মধ্যে রয়েছে নিয়মিত ত্বক পরিস্কার করা, লোমকুপ বা ছিদ্রপথ যথাযথ বন্ধ রাখা আর ত্বক আর্দ্র রাখা। তাই রুটিনমাফিক পরিচর্যায় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, পরিচর্যা হতে হবে ভারসাম্যপূর্ন। 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Your Uncircumcised Son: Expert Medical Advice for Parents by: Paul M. Fleiss
Previous Health Tips: Beauty tips for Common Face Problems

More in Health Tip

বাতের ব্যথায় খাবারদাবার

বাতের ব্যথায় এটা খেতে নেই, ওটা খেতে নেই—বয়স্কজনেরা প্রায়ই বলে থাকেন৷ এসব কথা যে সব সময় ভিত্তিহীন, তা নয়৷ অনেক ধরনের খাবারে রয়েছে এমন কিছু উপাদান, যা ইনফ্ল্যামেটরি মানে ব্যথা উদ্রেককারী৷ এগুলো খেলে রক্তে কোনোভাবে ব্যথা উদ্রেককারী ইন্টারলিউকিন বা লিউকোট্রয়েন্স বেড়ে যায়৷ যেমন: বাতের... See details

অতিরিক্ত মাংস খাওয়ার ক্ষতিকর প্রভাব

মাংস এক ধরনের প্রোটিন জাতিও খাবার। যা পানি, প্রোটিন ও চর্বির সমন্নয়েতৈরি। কোষ তৈরির জন্য প্রতিদিন আমাদের একটু প্রোটিন খাওয়া প্রয়োজন। আমেরিকানএকটি কৃষি বিষয়ক সংস্থা বলছে, প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতিদিন প্রায় ২৮গ্রাম মাংস খেতে পারে। কিন্তু অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের ... See details

Mango-Coconut Water Smoothie

2 cups ripe mango chunks (from 1 to 2 mangoes)  2 to 3 tablespoons fresh lime juice  2 cups unsweetened coconut water  Pinch of cayenne powder Combine all ingredients in a blender; blend until smooth.  Serves 2. Per serving: 159 calories; 1 g saturated fat; 0 g... See details

মনের স্বাস্থ্য ভালো রাখুন

মনের স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ন বিষয়। মানসিক দক্ষতা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু উপায় অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ন। নিজের মন ও শরীর ভালো রাখার জন্য খুব জরুরী এবং সাধারণ কিছু বিষয় আমাদের মেনে চলা উচিত। কিছু সময় ব্যয় করুন এ উপায়গুলো আপনার ওপর কতটুকু প্রভাব ফেলছে... See details

ওষুধে অ্যালার্জি কীভাবে বুঝবেন

সব ওষুধেই কমবেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, কিন্তু কোনো কোনো বিশেষওষুধ বা রাসায়নিকের প্রতি ব্যক্তিবিশেষের থাকতে পারে অতিসংবেদনশীলতা। যারফলে দেখা দিতে পারে গুরুতর অ্যালার্জি। এ থেকে জীবন বিপন্নও হতে পারে কখনোকখনো। এ বিষয়ে লিখেছেনডা. নাজমুল কবীর কোরেশী ঝুঁকিপূর্ণ ওষুধসমূহ কিছু ওষুধে... See details

Secrets To Slimming Down – Daily Tips And Motivation

Many people who are trying to lose weight would want to lose it as quickly as possible. Studies have shown that individuals who lose weight steadily and gradually can keep weight off more successfully. The healthy way for weight loss is not just about having a well balanced diet or an... See details

healthprior21 (one stop 'Portal Hospital')