home top banner

Health Tip

ঋতুভিত্তিক মুখের ত্বক ফর্সা করার টিপস
26 June,13
View in English
Tagged In:  skin care  

এটা সবারই জানা যে ঋতু বদলের সাথে সাথে বিভিন্ন প্রকার ত্বকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় বা বলা যায় ঋতু বদল ত্বকে প্রভাব ফেলে। এখানে ঋতুভিত্তিক কিছু টিপস নিয়ে আলোচনা করা হল। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন আপনার পদ্ধতিটি।

সিজনাল টিপস ফর অয়েলি স্কিনঃ
 
 
শীতকালঃ ময়েশ্চারাইজেশন
শুনলে হয়তো অনেকেই অবাক হন যে অয়েলি স্কিনে আবার ময়েশ্চারাইজেশন কেন। এটা আসলে ভুল ধারনা। ত্বকে অতিরিক্ত তেল নিঃসরন মানে এই নয় যে ত্বক তার জন্য প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে। সবসময় মনে রাখতে হবে শীতের সময় যখন ত্বকে শুষ্কতা দেখা দেয় তখন অবশ্যই ময়েশ্চারাইজার জেল ত্বকের সুরক্ষা দেয়।

গ্রীষ্মকালঃ ক্লিনজিং এন্ড টোনিং
অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক চুম্বকের মত ধুলা-ময়লা আকর্ষন করে। অন্যদিকে ঘাম নিঃসরিত হয়ে ব্যাকটেরিয়ার উত্তম আবাসে পরিনত হয়। ফলে বিভিন্নরকমের সংক্রমন দেখা দেয়। তাই নিয়মিত ক্লিনজিং ও টোনিং করা অপরিহার্য। এটা আপনাকে ধুলা-ময়লা দূর করা আর লোমকুপ বন্ধ করাকে নিশ্চিত করবে।

সিজনাল টিপস ফর ড্রাই স্কিনঃ
 

গ্রীষ্ম আর শীতকালঃ ময়েশ্চারাইজেশন
শুষ্ক ত্বকের জন্য অতীব গুরুত্বপূর্ন হল ময়েশ্চারাইজেশন। আপনার ত্বক এমনভাবে শুষ্ক হয় সাথে যদি বাতাসে আর্দ্রতা কমে যায় বা পরিবেশটাই শুষ্ক হয়, তখন অবস্থাটা হয় খুবই খারাপ। কাজেই সবসময় হাতের কাছে সব ঋতুতে ব্যবহার করা যায় এমন ময়েশ্চারাইজার রাখুন এবং ত্বককে রাখুন আর্দ্র।

সিজনাল টিপস ফর কম্বিনেশন স্কিনঃ
 


গ্রীষ্মকাল আর শীতকাল
আমরা জানি কম্বিনেশন স্কিনে অয়েলি ত্বক এবং শুষ্ক ত্বক এই দু’ইয়ের সমস্যাগুলো দেখা দিতে পারে। কাজেই এই ধরনের ত্বকের পরিচর্যার ক্ষেত্রে প্রধান প্রধান যেসব বিবেচ্য বিষয়গুলো মনে রাখতে হবে তার মধ্যে রয়েছে নিয়মিত ত্বক পরিস্কার করা, লোমকুপ বা ছিদ্রপথ যথাযথ বন্ধ রাখা আর ত্বক আর্দ্র রাখা। তাই রুটিনমাফিক পরিচর্যায় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, পরিচর্যা হতে হবে ভারসাম্যপূর্ন। 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Your Uncircumcised Son: Expert Medical Advice for Parents by: Paul M. Fleiss
Previous Health Tips: Beauty tips for Common Face Problems

More in Health Tip

শরীরে লবণ কম-বেশি হলে

পরমাণু বিজ্ঞানী ও মেডিকেল ফিজিসিস্ট ইলেকট্রোলাইটস বা তড়িৎবিশিষ্ট হচ্ছে শরীরের মধ্যস্থ কতগুলো খনিজ পদার্থ, যেগুলো মাংসপেশি, স্নায়ু এবং হৃৎপিণ্ড পরিচালনাসহ দেহের বিভিন্ন জটিল প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে। এই ইলেকট্রোলাইটসগুলো তরল পদার্থের সামঞ্জস্য বজায় রাখে। চার্জযুক্ত খনিজ পদার্থের এই... See details

Physical Activity Guideline for different age groups

  Age group Guidelines Types of Physical Activity Benefits ... See details

অ্যালার্জিতে নাভিশ্বাস!

অ্যালার্জিঅ্যালার্জির কারণে অনেকেরই নাভিশ্বাস হতে হয়। হাঁচি-কাশি, নাক দিয়ে পানি পড়া থেকে শুরু করে খাদ্য ও ওষুধের জন্য মারাত্মক প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট বা ত্বকে দানা বা চাকা হতে পারে অ্যালার্জির কারণে। এমনকি কখনো রোগী জ্ঞান হারাতে পারে। তাই অ্যালার্জিকে ছোট করে দেখা ঠিক নয়। লক্ষণ ঘরের ধুলাবালি... See details

Manage menopause

The onset of menopause brings many physical and emotional changes, and common symptoms from hot flashes to weight gain. Following are some recommendations to help minimise menopausal symptoms: • Eat a balanced, nutritious diet, making an effort to limit caffeine and alcohol. •... See details

দাদ থেকে মুক্তি

দাদ/দাউদ (Fungal Infection) হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। যদিও দাদ অল্প বয়স্ক পুরুষদের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে যেকোনো বয়সের নারী, পুরুষের হতেই পারে। দাদ/দাউদ একটি নিচমাত্রার ছত্রাকজনিত ছোঁয়াচে রোগ। সাধারণত যারা স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকেন যেমন- জেলে, গার্মেন্টস কর্মী, মাদ্রাসা... See details

ছুলি নিয়ে চিন্তিত!

গ্রীষ্মকালে গরম ও আর্দ্র আবহাওয়ায় অনেকের বুকে-পিঠে, গলায় সাদা বা কালো যেসব দাগ দেখা যায়, তাকে সাধারণত ছুলি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় পিটাইরিয়াসিস ভারসিকোলোর। এটি আসলে একধরনের ছত্রাক সংক্রমণ, যা গরমকালেই বেড়ে যায়। যাঁরা রোদে ও খালি গায়ে বাইরে কাজ করেন ও প্রচুর ঘামেন, তাঁদেরই বেশি... See details

healthprior21 (one stop 'Portal Hospital')