home top banner

স্বাস্থ্য টিপ

ব্রণ, মেছতা বা কালো দাগ দূর করার কার্যকর ২১ উপায় (পর্ব – ৪)
২০ জুন, ১৩
View in English

ব্রণ দুরীকরনে ফিনিশড প্রোডাক্ট বা ড্রাগ স্টোর প্রোডাক্ট

১৮। চা-গাছের তেল (টী ট্রি অয়েল)

পিম্পল নিরাময়ে এবং প্রতিরোধে ‘টী ট্রি অয়েল’ অনন্য। সুগন্ধযুক্ত অতি প্রয়োজনীয় তেল পাওয়া যায় অস্ট্রেলিয়ান ‘Melaleuca alternifolia’  নামক চা গাছের পাতার নির্যাস থেকে। এতে আছে পচনরোধী বা এন্টিসেপটিক, এন্টিব্যাকটেরিয়াল, কসমেটিকস এবং এন্টিফাঙ্গাল উপাদান। এসব কারনে এটি ব্রণ-মেছতা প্রতিরোধে খুবই কার্যকর। মনে রাখবেন ‘টী ট্রি অয়েল’ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, খাওয়ার জন্য নয়। গিলে খেলে এর পরিনতি ভীষন খারাপ হতে পারে। 

‘টী ট্রি অয়েল’ সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা অল্প পানিতে মিশিয়ে সারা মুখমন্ডলে মাখাতে পারেন।

১৯। এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল

প্রোডাক্ট গুনাগুনঃ এটি গোটা ওঠা কমাতে সাহায্য করে, প্রদাহ সারায়, কালো কালো গুটি ওঠা বন্ধ করে। এর প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান বাহ্যিক সংক্রমণ রোধ করে যা কি না ব্রণ ওঠার জন্য দায়ী। 

ব্যবহারবিধিঃ

ভালো করে মুখমন্ডল ধুয়ে ফেলুন। পানিতে কিংবা গোলাপ জলে পরিস্কার তুলা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল ঢেলে দিন। এখন এই ভেজা তুলা দিয়ে সারা মুখে আলতোভাবে ভাল করে মাখুন। পরিস্কার নেকরা দিয়ে মুছে নিন। এরপর আবার একই নিয়মে তুলা ভিজিয়ে ১-২ ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল লাগিয়ে পিম্পল, একনি আক্রান্ত স্থানে আলতোকরে ১-২ সেকেন্ড ধরে লাগান।

২০। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার

 

তৈলাক্ত, দাগযুক্ত ত্বক পরিস্কার করার জন্য সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার বেশ কার্যকর। এর মৃদু ফেনাযুক্ত ক্রিয়া ত্বকের তেল, ময়লা, ধুলা, মৃত কোষ আর মেইক আপের ফলে শুকিয়ে যাওয়া চামড়া ইত্যাদি দূর করে। এটি এমন উপাদানে তৈরী যা ত্বকের কোন ক্ষতি না করে ত্বকে জমা তেল দূর করে দেয়। এটি ত্বককে আর্দ্র রাখে। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার ত্বকের ছিদ্রপথ বন্ধ করে না।

২১। নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস

নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস এর অয়েল-ফ্রি ফরমূলা ত্বকের ছিদ্রপথের গভীরে প্রবেশ করে পরিস্কার করে। স্যালিসাইলিক এসিড সম্মৃদ্ধ এই অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস নিখুঁতভাবে ব্রণের গোঁড়া থেকে তুলে আনে এবং পরবর্তিতে পূনঃসংক্রমন রোধ করে এবং দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে রাখে অতিরিক্ত শুষ্কতা ও চুলকানি মুক্ত।

মনে রাখবেন, কোন একটি প্রোডাক্ট যথানিয়মে আর ধৈর্য সহকারে ব্যবহার না করলে সহজে আপনি পিম্পল মুক্ত হতে পারবেন না। কাজেই আপনার ধৈর্য আর নিবিড় যত্নই পারে আপনার ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।

এতকিছুর পরেও যদি ব্রণ-মেছতা থেকেই যায় বা দূর না হয়, তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের স্মরনাপন্ন হোন। সেই সাথে একজন জেনারেল ফিজিশিয়ানের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষা করে জানুন যে আপনার হরমোনজনিত কোন কারন আছে কি না।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Why We Sneeze — 10 Facts About Sneezing
Previous Health Tips: ঝটপট চুলের যত্ন

আরও স্বাস্থ্য টিপ

প্রাণঘাতী রোগ থ্যালাসেমিয়ায় করনীয়

থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রোগ। এটি সাধারণত বাবা মায়ের জীনের ত্রুটির কারণে সন্তানদের মধ্যে হয়ে থাকে। যদি বাবা মায়ের জীনে থ্যালাসেমিয়ার বাহক থাকে তবে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার আশংকা থাকে অনেক বেশি। যাদের থ্যালাসেমিয়া রোগটি খুব অল্প পর্যায়ের হয়ে থাকে তাদেরকে এই রোগের বাহক ধরা হয়।... আরও দেখুন

কোমরব্যথা এড়াতে ১০ পরামর্শ

গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস: ১. শক্ত ও সমান বিছানায়... আরও দেখুন

উৎসবের পরও সজীব

ছকে বাঁধা জীবনে উৎসব যেন এক খুশির বারতা। সেটির উদ্যাপনের জন্য তাই কত প্রস্তুতি। কিন্তু উৎসব শেষে আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার কথা ভাবলেই যেন অবসাদ ঘিরে ধরে। সে অবসাদকে এক তুড়ি মেরে বিদায়ও করে দিতে পারেন আপনি নিজেই। হারমনি স্পার আয়ুর্বেদ ও রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘উৎসবের... আরও দেখুন

কাঁচা আমের গুনাগুন

গরম বাড়ছে পাল্লা দিয়ে৷ আর এসমেয়ই বাজার ভরে উেঠছে হরেক রকম ফলে৷ ফলগুলো শুধু রসনা বিলাসের অনুষঙ্গ নয়, পুষ্টির চাহিদা পূরণেও রাখে উল্লেখযোগ্য ভূমিকা৷ এই যেমন কাঁচা আম; বাজারে এখন এই ফলের ছড়াছড়ি৷ খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আলেয়া মাওলার কাছ থেকে জেনে নেওয়া যাক কাঁচা আমের... আরও দেখুন

চোখের চাপজনিত রোগ গ্লোকমা

গ্লোকমা এমনই একটি অসুখ যে অসুখে চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়; এর সঙ্গে চোখের অভ্যন্তরীণ চাপের একটি গভীর সম্পর্ক রয়েছে। আমাদের চোখের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে। প্রায় ১২ লাখ জীবন্ত তার দিয়ে অপটিক স্নায়ু গঠিত। সুস্থ স্বাভাবিক দৃষ্টির জন্য সুস্থ অপটিক স্নায়ু প্রয়োজন। গ্লোকমা রোগটি... আরও দেখুন

Sexual Problems in Women

What are sexual problems?  A sexual problem means that sex is not satisfying or positive for you. In women, common sexual problems include feeling little or no interest in sex, having problems getting aroused, or having trouble with with orgasm. For some women, pain during intercourse is a... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')