home top banner

খবর

মানসিক স্বাস্থ্যসেবায় নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
১০ অক্টোবর, ১৩
Tagged In:  mental health   Posted By:   Healthprior21
  Viewed#:   90

  বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতার দরুন মানসিক রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ ধরনের রোগীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হওয়ায় সমস্যার প্রাথমিক পর্যায়ে অনেকে লজ্জা-দ্বিধা-ভয়ে চিকিৎসা নিতে যান না। ব্যাপক গণসচেতনতার মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘বাংলাদেশে জনসমষ্টিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা  এসব কথা বলেন।

রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক অ্যাডভোকেসির আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ আলোচনা সভা হয়। ব্র্যাক সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আলোচনায় বক্তারা বলেছেন, এ দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বরাবরই উপেক্ষিত, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্যনীতিও নেই। আমাদের জাতীয় বাজেটের দশমিক পাঁচ ভাগেরও কম বরাদ্দ মেলে এ খাতে। কিন্তু জনগণের বেশির ভাগই অসচেতন। তারা মানসিক সমস্যাকে কোনো রোগবালাই হিসেবে গণ্য করে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনগোষ্ঠীভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা চালু করা, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং এই সেবায় সমমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর আলোচকেরা গুরুত্ব আরোপ করেন।

এ আলোচনায় সঞ্চালক ছিলেন ব্র্যাক কমিউনিকেশনস-এর সিনিয়র অ্যাডভাইজার আফসান চৌধুরী। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সুত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: Alzheimer's breakthrough hailed as 'turning point'
Previous Health News: ম্যালেরিয়ার প্রতিষেধক টীকা আবিষ্কার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')