home top banner

খবর

মানবদেহের প্রোটিন ম্যাপ করলেন বিজ্ঞানীরা
৩০ মে, ১৪
Tagged In:  human body  protien  gene mapping   Posted By:   Healthprior21
  Viewed#:   26

যুগান্তকারী আবিষ্কারই বটে। আর সেই আবিষ্কারের হাত ধরে বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞানীরা বিজ্ঞানের এক নতুন দরজা খুলে দিলেন বলা যায়।

বিশ্বে প্রথমবারের মতো আমেরিকান সহকর্মীদের সঙ্গে তারা মানবদেহের ৩০টি অঙ্গের ১৭ হাজার প্রোটিন ম্যাপ করলেন। মানুষের শরীরে জিনোম ম্যাপিংয়ের মতোই প্রোটিন ম্যাপিংয়ের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে গেল জীববিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইনস্টিটিউট অব বায়োইনফরমেটিক্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্স (নিমহান্স), বেঙ্গালুরু ও হপকিংস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই গবেষণা সফল হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ৭২ জন বিজ্ঞানীর মধ্যে ৪৬ জনই ভারতীয়।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত মানুষের দেহে ২০ হাজার ৫০০ রকমের প্রোটিনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ২৯৪টি প্রোটিনের ম্যাপিং করে ফেললেন বিজ্ঞানীরা। অর্থাৎ ৮৪ শতাংশ প্রোটিনের ম্যাপিংই সম্পূর্ণ। এর সঙ্গেই ২৫০০ থেকে ৩০০০ রকমের প্রোটিনকেও এই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, যাদের এত দিন ‘মিসিং প্রোটিনস’ হিসাবে ধরা হতো। 

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: ‘বাংলাদেশেও বিটিং পদ্ধতিতে হার্টের রোগীদের বাইপাস সার্জারি’
Previous Health News: “জনসচেতনতাই পারে তামাক নিয়ন্ত্রণ করতে”

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')