home top banner

খবর

এসব ব্যথা উত্তরাধিকারসূত্রে পাওয়া!
২২ মে, ১৪
Tagged In:  pain  pain problem   Posted By:   Healthprior21
  Viewed#:   64

অনেকেই লম্বা সময় ধরে এমন কিছু শারীরিক সমস্যায় ভোগেন, যা হয়তো আংশিকভাবে হলেও জিন বা বংশগতির কারণে হয়ে থাকতে পারে। সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে দীর্ঘস্থায়ী পেটের পীড়া (ইরিটেবল বাওল সিনড্রোম), পেশি ও হাড়ের ব্যথা (মাসকিউলোস্কেলিটাল পেইন), তলপেটের ব্যথা (পেলভিক পেইন) এবং চোখ শুকিয়ে যাওয়া (ড্রাই আই) রোগের মতো স্বাস্থ্য-সমস্যাকে কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মনে করছেন ব্রিটিশ গবেষকেরা। বিবিসি এ তথ্য জানিয়েছে।

লন্ডনের কিংস কলেজের একটি গবেষক দল আট হাজার জোড়া যমজ ভাইবোনের ওপর এ বিষয়ে পরীক্ষা চালায়। এতে দেখা গেছে, এমন স্বাস্থ্য-সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একই ডিএনএ-এর ভাগীদার যমজের দুজনের মধ্যেই একই ধরনের ব্যথা দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, এ-সংক্রান্ত আরও গবেষণার মধ্য দিয়ে হয়তো এই দুরারোগ্য ব্যথা থেকে মুক্তির পথ মিলতে পারে।

এমন স্থায়ী ব্যথার সঙ্গে জিনের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখার জন্য কিংস কলেজ লন্ডনের গবেষকেরা ‘আইডেন্টিকাল’ এবং ‘নন-আইডেন্টিকাল’ যমজদের ওপর যুগপত্ভাবে এ বিষয়ে গবেষণা চালান। কেননা এই দুই ধরনের যমজরা জিনগত উত্তরাধিকার বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নমুনা হিসেবে বিবেচিত হয়ে থাকে। কারণ ‘আইডেন্টিকাল’ যমজরা একই ডিএনএ-এর ভাগীদার হলেও ‘নন-আইডেন্টিকাল’ যমজরা তা নয়।

বিজ্ঞানীরা বলছেন, পরিবেশগত প্রভাবকগুলো সক্রিয় থাকলেও এই চার ধরনের স্থায়ী ব্যথা হওয়া বা না-হওয়ার ক্ষেত্রে জিন বা বংশগতির প্রায় দুই-তৃতীয়াংশ ভূমিকা থাকতে পারে। অবশ্য ঠিক কোন জিনের উত্তরাধিকারের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, তা এখনো নির্দিষ্ট করা যায়নি বলে জানিয়েছেন গবেষকেরা।

সাধারণভাবে ‘ক্রনিক পেইন’ হিসেবে চিহ্নিত এ ধরনের সমস্যাগুলো কখনো কখনো মাসব্যাপীও স্থায়ী হতে পারে আবার কিছুদিন পর পর ফিরে আসতে পারে। এই ব্যথার কারণ সঠিকভাবে চিহ্নিত করা যায় না বলে এসবের নিরাময়ও কঠিন। এ ধরনের অনেক ব্যথার জন্য অনেক স্বাস্থ্য-সমস্যাও দায়ী হতে পারে। কিন্তু বিজ্ঞানীদের অনেকেই মনে করেন এসবের সঙ্গে স্নায়ুতন্ত্রের একটা যোগ আছে। সুনির্দিষ্ট কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত না হয়ে থাকলেও মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠাতে না-পারা—এমন ব্যথা স্থায়ী হওয়ার একটা বড় কারণ হতে পারে।

গবেষক দলের প্রধান ফ্রান্সিস উইলিয়ামস বিবিসিকে বলেছেন, নানা ধরনের স্থায়ী ব্যথার বা ওই ধরনের উপসর্গের সঙ্গে জিনগত এবং পরিবেশগত সম্পর্কের বিষয়ে এ ধরনের গবেষণা খুব বেশি হয়নি। এই গবেষণা থেকে এটা স্পষ্ট যে এমন স্থায়ী ব্যথা পারিবারিক উত্তরাধিকারের সঙ্গে জড়িত হয়ে থাকতে পারে। আরও গবেষণার মধ্য দিয়ে হয়তো এর নিরাময়ের পথ পাওয়া যেতে পারে এবং লাখো মানুষকে এমন স্থায়ী ব্যথা থেকে আরোগ্যে সহায়তা করা সম্ভব হতে পারে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: এয়ার ফ্রেশনার কি আসলেই ফ্রেশ?
Previous Health News: পুরুষের বন্ধ্যাত্ব মৃত্যুর কারণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')