home top banner

খবর

স্মৃতি-স্মরণে কাগজ-কলমই ভালো
২৭ এপ্রিল, ১৪
Tagged In:  boost memory   Posted By:   Healthprior21
  Viewed#:   40

ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, মুঠোফোন—এসব প্রযুক্তিপণ্য এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অগ্রগতিতে দিন দিন কাগজ-কলমের ব্যবহার কমছে শিক্ষা, প্রশিক্ষণ কিংবা অফিসের কাজে। বাড়ছে ডিজিটাল পদ্ধতির ব্যবহার। কিন্তু কাগজ-কলমের পরিবর্তে এসব ডিজিটাল মাধ্যম আমাদের স্মরণশক্তির জন্য সহায়ক নয় বলেই সম্প্রতি দাবি করেছেন গবেষকেরা।

আজ শনিবার ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমাদের জীবনের খুঁটিনাটি ঘটনাপ্রবাহ রেকর্ড রাখার জন্য ডিজিটাল যন্ত্রের অভাব নেই। কিন্তু আমার যদি সত্যিকার অর্থে কোনো কিছু ভালোভাবে স্মরণে রাখতে চাই, তাহলে ফিরে যেতে হবে সেই পুরোনো কাগজ-কলম নির্ভরতার কাছেই। কারণ স্মৃতি-স্মরণে যন্ত্রের চেয়ে কাগজে লিখে রাখাই সর্বোত্তম পন্থা।

মার্কিন গবেষকেরা এ গবেষণা পরিচালনা করেন শিক্ষার্থীদের ওপরে। গবেষণার ফলাফল সাইকোলজিকাল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, কোনো কিছু স্মরণের ক্ষেত্রে টাইপিংয়ের চেয়ে লিখে রাখাই বেশি কার্যকর।

৬৫ জন শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। ওই শিক্ষার্থীরা কাগজে ও ল্যাপটপে লেকচার সংরক্ষণ করেন।

আধঘণ্টা পর শিক্ষার্থীদের সংরক্ষণ করা লেকচার স্মরণ করতে বলা হয়। এতে দেখা যায়, লেকচারের ধারণার বিষয়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারী শিক্ষার্থীদের সাফল্য তাত্পর্যপূর্ণভাবে খারাপ।

অপর দিকে যেসব শিক্ষার্থী কাগজে নোট নিয়েছেন, লেকচারের ধারণা তাঁরা ভালোভাবে অনুধাবন করেছেন।

এ প্রসঙ্গে গবেষণায় নেতৃত্ব দেওয়া প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পাম ম্যুলার বলেন, যেসব শিক্ষার্থী কলম ও কাগজ ব্যবহার করেছেন, পরে তাঁরা অধিক তথ্য স্মরণ করতে পেরেছেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসকসহ সব পদের বেশির ভাগই শূন্য
Previous Health News: ডান কানেই শোনে বেশি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')