home top banner

খবর

রানা প্লাজার মতো কারখানা পরিদর্শন করেছি: এমা
০২ এপ্রিল, ১৪
Tagged In:  rana plaza   Posted By:   Healthprior21
  Viewed#:   22

‘আমি বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রানা প্লাজার মতো কারখানা পরিদর্শন করেছি। আমি খুব ভালো করেই জানি, ভবনটি ধসে পড়ার আগে এর অবস্থা কতটা খারাপ ছিল!’ সম্প্রতি ভোগ ফ্যাশন সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্যই করেছেন ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন।

দেখতে দেখতে রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের ২৪ এপ্রিল ভয়াবহ ওই ভবনধস কেড়ে নিয়েছে ১ হাজার ১৩৩ জন মানুষের জীবন। আর আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। অনাথ হয়েছে অন্তত ৮০০ শিশু। মানবসৃষ্ট ভয়াবহ ওই বিপর্যয় স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্বকে।

বাংলাদেশের পোশাকশ্রমিকদের করুণ এ চিত্র প্রবলভাবে নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক তারকা। ভোগ ফ্যাশন সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে টিনেজ মেয়েদের শপিংয়ের অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে ২৩ বছর বয়সী এমা ওয়াটসন বলেন, ‘শপিং করার আগে অন্তত দুবার চিন্তা করতে হবে। আমার পছন্দ-অপছন্দের পুরো দায়টাই আমার। মনে রাখতে হবে, আমার পছন্দ-অপছন্দ ভয়াবহ কোনো পরিণতি ডেকে আনতে পারে।’

এমা ওয়াটসন ছাড়াও এ প্রসঙ্গে কথা বলেছেন ২০১৪ সালের অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তাঁর মতে, ‘আবহাওয়া পরিবর্তনের প্রতি যে ধরনের মনোযোগ দেওয়া হচ্ছে, পোশাকশিল্পের প্রতিও ঠিক একই ধরনের মনোযোগ দিতে হবে। পোশাক কেনার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সচেতন ও বিবেকবান হতে হবে। আমাদের আত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পোশাকশিল্পে পরিবর্তন আনতে পারব আমরা।’  

ইমারত বিধিমালা ভঙ্গ করে ঢাকার সাভারে নির্মিত হয়েছিল রানা প্লাজা। ভবনটিতে পাঁচটি কারখানা, একটি ব্যাংকসহ বেশ কয়েকটি দোকান ছিল। রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ায় ভবনধসের এক দিন আগেই ব্যাংক এবং দোকানের কর্মচারীরা সেখান থেকে চলে যান। কিন্তু পোশাক কারখানার শ্রমিকদের যেতে দেওয়া হয়নি। এমনকি কাজ না করলে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেতে হয় পোশাক শ্রমিকদের। নয়তলা ভবনটি ধসে পড়তে সময় লেগেছিল মাত্র ৯০ সেকেন্ড।

ভবনটির দুর্বল নকশা, মূল নকশাবহির্ভূত তলা নির্মাণ, নিম্নমানের উপকরণ ব্যবহার, নির্মাণ চলাকালীন তদারকি না করা, ঝুঁকিপূর্ণ জেনেও ভবনের মালিক সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের জন্য আসলে একটি মৃত্যুফাঁদ তৈরি করেছিলেন। সোহেল রানাকে গ্রেপ্তার করা হলেও ভবনটিতে অবস্থিত পোশাক কারখানা ফ্যান্টম টেকের অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেয়ের রেকো ঘটনার পরপরই তাঁর মাতৃভূমি স্পেনে চলে গেছেন। ফলে তাঁকে আর গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রানা প্লাজা ধসে নিহত লোকজনের স্বজনেরা এই মৃত্যুর মিছিলকে হত্যা বলেই রায় দিয়েছেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কে শোনে কার কথা...
Previous Health News: নারীদের হার্ট নিয়ে গবেষণা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')