home top banner

খবর

বিশ্বে ক্যান্সার আক্রান্তের হার বাড়ছে
১৮ জানুয়ারী, ১৪
Tagged In:  cancer  cancer news   Posted By:   Healthprior21
  Viewed#:   42

বিশ্বে প্রতিবছর ক্যান্সার ধরা পড়া মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্রিউএইচও) এ পরিসংখ্যান দিয়েছে।

২০১২ সালের উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ক্যান্সার আক্রান্তের হার ২০০৮ সালের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। ওই বছর ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ১ কোটি ২৭ লাখ। তাছাড়া, সে সময় ক্যান্সারে মৃত্যুও বেড়েছিল ৭৬ লাখ থেকে ৮২ লাখ পর্যন্ত।

শিল্পোন্নত দেশগুলোর দেখাদেখি উন্নয়নশীল বিশ্বে জীবনধারার দ্রুত পরিবর্তন ক্যান্সারের হার বাড়িয়ে দিচ্ছে। ধূমপান, স্থূলতার হার এমনকি মানুষের বেশিদিন বাঁচাটাও ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী ধূমপান থেকে সৃষ্ট ফুসফুস ক্যান্সারেই মানুষ আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এ সংখ্যা ১৮ লাখ - যা অন্যান্য ক্যান্সার আক্রান্তের মোট সংখ্যার ১৩ শতাংশ।

ডব্লিউএইচও বলছে, ফুসফুস ক্যান্সার ছাড়াও বিশ্বে এক লাফে বেড়েছে স্তন ক্যান্সার। ২০০৮ সাল থেকে এ ক্যান্সার আক্রান্তের হার এবং মৃত্যুহার দুটোই বেড়েছে। ১৪০ টি দেশে নারীরা এখন এ ক্যান্সারই সবেচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

ক্যান্সার এ হারে বাড়তে থাকলে ডব্লিউএইচও’র হিসাবমতে, ২০২৫ সাল নাগাদ বিশ্বে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা আনুমানিক ১ কোটি ৯০ লাখ ছড়িয়ে যাবে।

সূত্র - bdnews24.com

Please Login to comment and favorite this News
Next Health News: আসছে হৃদয় মেরামতের আঠা!
Previous Health News: দক্ষিণ কোরিয়ায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')