home top banner

খবর

কোমল পানীয় ছেড়েও তাদের লাভ হচ্ছে না
১৮ জানুয়ারী, ১৪
Tagged In:  Obesity  cold drinks  health effects of cold drinks   Posted By:   Healthprior21
  Viewed#:   46

যুক্তরাষ্ট্রে মোটা মানুষদের মধ্যে চিনিমুক্ত কোমল পানীয় খুব জনপ্রিয়৷ কিন্তু চিনিযুক্ত পানীয় এড়িয়েও লাভ হচ্ছে না৷ এ কারণে ডায়েট ড্রিংক্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷

ডায়েট ড্রিংক্স পান করার ফলে কোথায় সবার দেহে ক্যালরি কমবে, তা নয়, ক্যালরি তো বাড়ছেই অনেকে আরো মুটিয়েও যাচ্ছেন৷ তাহলে আর ডায়েট ড্রিংক্স পান করে কী লাভ! যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সরকারি এক জরিপের তথ্য নিয়ে কাজ করেছেন৷ কাজ করে যা দেখেছেন তা রীতিমতো বিস্ময়কর৷ জরিপে অংশ নিয়েছিলেন ২৪ হাজার মোটা মানুষ৷ দেখা গেছে তাদের অধিকাংশই কম ক্যালরিযুক্ত বা ক্যালরিহীন পানীয় পান করলেও শরীরে ক্যালরি কমেনি৷

এ নিয়েই একটি প্রতিবেদন ছাপা হয়েছে অ্যামেরিকান জার্নাল অফ পাবলিক হেলথ-এ৷

তবে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে অন্য একটি বিষয়ও বেরিয়ে এসেছে৷ দেখা গেছে, ২৪ হাজার স্থূলকায় মানুষের মধ্যে যারা ডায়েট ড্রিংক্স পান করেন তাদের দেহে প্রতিদিন গড়ে ১৯৬৫ ক্যালরি যোগ হয়েছে আর যারা বাজারচলতি চিনিযুক্ত পানীয় পানে অভ্যস্ত তাদের শরীরে যোগ হয়েছে ১৮৭৪ ক্যালরি৷ প্রশ্ন হলো, ডায়েট ড্রিংক্সে কি তাহলে উল্টো ফল হয়?

ধারণা করা হচ্ছে, মুটিয়ে যাওয়া মানুষগুলো পানীয়ের বেলায় সতর্ক হলেও খাদ্যগ্রহণে ছিলেন অসতর্ক৷ বেশি খেয়েছেন বলেই তাদের ক্যালরি কমেনি, মুটিয়ে যাওয়াও থামেনি৷ যুক্তরাষ্ট্রের বেভারেজ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘‘ওজন কমানো বা ঠিক রাখা আপনি কতটুকু ক্যালরি খাদ্যের সঙ্গে গ্রহণ করেন আর কায়িক শ্রমের মাধ্যমে কতটা কমান – তার ভারসাম্যের ওপর নির্ভর করে৷'' বিবৃতির ইঙ্গিত খুব পরিষ্কার – আপনি পান করেন বুঝেশুনে, কিন্তু খাওয়ার বেলায় অবুঝ, ব্যায়াম বা খেলাধুলাও করেন না, তাহলে ওজন বা ক্যালরি কমবে কী করে!- রয়টার্স

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: দক্ষিণ কোরিয়ায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব
Previous Health News: ফর্সা হওয়ার ক্রিমে দেদার বিপদ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')