home top banner

খবর

যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ অব্যাহত তাপমাত্রা দুই দশকের মধ্যে সর্বনিম্নে নামতে পারে
০৬ জানুয়ারী, ১৪
Tagged In:  America%27s weather   Posted By:   Healthprior21
  Viewed#:   43

যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমের এ পর্যন্ত তীব্রতম শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মধ্য-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা রেকর্ড মাত্রার সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় লোকজনকে ঘরের ভেতরে অবস্থান ও খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ের কারণে দুই ফুট পর্যন্ত বরফের আবরণ জমে গেছে। এ দুর্যোগে গত বুধবার থেকে এ পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া বিমানের অন্তত পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়ে যায়। আবহাওয়া বিভাগ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি (শূন্যেরও ৫০ ডিগ্রি নিচে) সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। তাই এ অঞ্চলের মানুষকে নিজেদের নিরাপত্তা ও রাস্তার বরফ অপসারণের সুবিধার্থে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের ১০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ভারী তুষারপাতের কারণে সেখানকার একটি শক্তিশালী ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে। মার্কিন জাতীয় আবহওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, উত্তর মেরু অঞ্চল থেকে প্রবাহিত অতি শক্তিশালী শৈত্যপ্রবাহের কারণে ওহাইও, সাউথ ডাকোটা, ইলিনয় অঙ্গরাজ্যসহ আশপাশের এলাকায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র ঠান্ডা পড়তে পারে। এ শৈত্যপ্রবাহ উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তা বব অরাভেক বলেন, উত্তর মেরু অঞ্চল থেকে এর আগে খুব জোরালো শৈত্যপ্রবাহ হয়েছিল ১৯৯৪ সালে। এ রকম ঠান্ডা সচরাচর পড়ে না।

কানাডার টরন্টোর তাপমাত্রা গত বৃহস্পতিবার মাইনাস ২৯ এবং কুইবেক সিটিতে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, কানেটিকাট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের কারণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। বোস্টন শহরে প্রায় ১৮ ইঞ্চি পুরু বরফ পড়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রজুড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া গত শনিবার প্রায় ছয় হাজার ফ্লাইট বিলম্বিত হয়। কানাডার আবহাওয়া বিভাগ একটি বিশেষ সতর্কতা জানিয়ে বলেছে, অন্টারিও প্রদেশের অধিকাংশ অঞ্চলে ভারী তুষারপাত হতে পারে। বিবিসি।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কাঁচা ডিম থেকে মারাত্মক ফুডপয়জনিং
Previous Health News: নির্বাচন নিয়ে বিএনপিকে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')