home top banner

খবর

কাঁচা ডিম থেকে মারাত্মক ফুডপয়জনিং
০৬ জানুয়ারী, ১৪
Tagged In:  food poisoning   Posted By:   Healthprior21
  Viewed#:   40

খবরটা বেশ অদ্ভুত মনে হতে পারে। আর এই খবরটা হচ্ছে কাঁচা অথবা কম সিদ্ধ ডিম থেকে তৈরি খাবারে ফুডপয়জনিং হয়ে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে একজন মহিলা মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন শতাধিক। কিন্তু এর জন্য রেস্টুরেন্ট বা ক্যাটারিং কোম্পানীকে দায়ী করা হয়নি। 

এ ব্যাপারে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক ড: বেলিন্ডা ডেভিস উল্লেখ করেছেন, রেস্টুরেন্টে মেহনিজ, টিরামিসু, মওসি ইত্যাদি খাবারে তৈরির সময় কাঁচা ডিম অথবা সামান্য সিদ্ধ ডিম মিশ্রন করা হয় যা অস্ট্রেলিয়ায় সালমোনেলা ব্যাকটেরিয়াজনিত ফুডপয়জনিংয়ের অন্যতম কারণ। আর বিশেষজ্ঞগণ বলছেন, সাম্প্রতিক কয়েকটি ফুডপয়জনিংয়ের জন্য ও সালমোনেলা নামক ব্যাকটেরিয়া দায়ী। তাই বিশেষজ্ঞগণ বলছেন, ডিম বা কাঁচা ডিম এখন সালমোনেলাজনিত ফুডপয়জনিংয়ের জন্য বেশি দায়ী। শুধু তাই নয়, কম সেদ্ধ মুরগি বা চিকেন থেকেও ফুডপয়জনিং হতে পারে। এ ব্যাপারে ড: ডেভিসের মতে গর্ভবতী মহিলা, শিশু, বয়স্ক মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ডিম ভালো করে সিদ্ধ করে খাওয়া উচিত। আর ডিম থেকে ফুডপয়জনিং রোধে ড: ডেভিস কিছু উপদেশ দিয়েছেন। আর তা হচ্ছে, ডিম রান্না বা অমলেট করার আগে ভাল করে ধুয়ে নিতে হবে। ডিম ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং ময়লাযুক্ত ডিম ভেঙ্গে রান্না করা বা ভাজা যাবে না, এমনকি ডিম বা কাচা ডিম ধরার পর ভাল করে হাত জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে ডিম থেকে ব্যাকটেরিয়াল ফুডপয়জনিং রোধ করা সম্ভব।

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: অপর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের টিস্যু ক্ষয় হয়
Previous Health News: যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ অব্যাহত তাপমাত্রা দুই দশকের মধ্যে সর্বনিম্নে নামতে পারে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')