home top banner

স্বাস্থ্য টিপ

রোগ সারাবে টমেটো
২১ নভেম্বর, ১৩
Tagged In:  excellence of tomato  health benefits of tomatoes  
  Viewed#:   196

importance-of-tomatoশীতের সবজিতে ভরে গেছে বাজার। সেখানে গেলে চোখ যায় সবুজ-লাল টমেটোর দিকে। শুধু রূপের জন্য নয়, গুণের জন্যও এই সবজির কদর বেশি।আসুন এই দর্শনধারী টমেটোর গুণ বিচার করা যাক। টমেটোর গুণের আদ্যোপান্ত জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ নুরুন্নাহার নাহিদের কাছে। তিনি বলেন, ‘টমেটোতে আছে ভিটামিন সি, ক্যারোটিন। এ ছাড়া আছে ফসফরাস, ক্যালসিয়াম সহ আরও সব প্রয়োজনীয় উপাদান। নানা গুণে সমৃদ্ধ এই টমেটো খেতে অনেকেই আতঙ্ক বোধ করেন। কারণ, বাজারের টমেটোতে ফরমালিন থাকার আশঙ্কায়।তাঁরা প্রতিকার পেতে টমেটো কিনে এনে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তাতে টমেটো ফরমালিন মুক্ত হবে। আর নিশ্চিন্তে টমেটো খেতে পারবেন।’ আরও কী কী গুণ আছে টমেটোতে আসুন জেনে নেওয়া যাক।

ডায়রিয়ার পথ্য
টমেটো ডায়রিয়ার পথ্য হিসেবে কাজ করতে পারে। ডায়রিয়া রোগের জীবাণুর সঙ্গে লড়ার এক ক্ষমতা আছে টমেটোতে। ডায়রিয়ার সময় টমেটোর জুস বানিয়ে খেলে ডায়রিয়া উপশম হবে।

রক্তস্বল্পতা দূর করে
যারা রক্তস্বল্পতায় ভুগছে। তাদের জন্য টমেটো খুব উপকারী।এটি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। নিয়মিত টমেটো খেলে রক্তস্বল্পতা দূরহবে। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেবে টমেটো।

কোলেস্টেরল কমাতে
যাদের রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাদের নিয়মিত টমেটো খেতে হবে। এই সবজি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেসহায়ক। সালাদ কিংবা রস করে খান টমেটো। রান্না করে নয়।

রান্নায় টমেটোর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

কোষ্ঠকাঠিন্য রোধে
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে খাওয়া-দাওয়া বেশ গুরুত্বপূর্ণ।নিয়মিত টমেটো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এ ক্ষেত্রে সালাদ কিংবা রান্না সবভাবেই খেতে পারেন টমেটো।

ডায়াবেটিক রোগীদের জন্য
যাদের ডায়াবেটিস আছে। তাদের জন্য টমেটো ভালো সবজি। ডায়বেটিস নিয়ন্ত্রণে টমেটো উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

ঘা দূর করতে
নানা কারণে মুখে আলসার হতে পারে। এই আলসার দেখতে অনেকটা ঘায়ের মতো। মুখের আলসার সারাতে টমেটো ওষুধের বিকল্প হিসেবে কাজ করে।

ত্বকের সুরক্ষায়
ত্বক ভালো রাখে টমেটো। ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে টমেটো পথ্য হিসেবে খাওয়া যায়। এ ছাড়া টমেটোর রস ত্বকে ব্যবহার করলেও ত্বকভালো থাকে। বাড়ে ত্বকের উজ্জ্বলতা।

রোগ প্রতিরোধে
সাধারণ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে টমেটোতে। তাই শীতে প্রতিবেলায় টমেটো খান, আর সুস্থ থাকুন।


সূত্র - প্রথম আলো 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভালো
Previous Health Tips: ঠোঁটের আকার পরিবর্তন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')