home top banner

স্বাস্থ্য টিপ

কর্মক্ষেত্রে ফিট থাকতে
১৪ নভেম্বর, ১৩
Tagged In:  stay fit at work  
  Viewed#:   149

stay-fit-at-workসব পেশার ক্ষেত্রেই নারী-পুরুষ সবার দেখতে সুন্দর, গোছানো ও কাজকর্মে পরিপাটি হওয়াটা একটা বাড়তি গুণ হিসেবে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে আমাদের চেহারার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করা।

কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আমরা যেভাবে ফিট থাকতে পারি সব সময়:

একটানা দীর্ঘক্ষণ কাজ করার ফলে ক্লান্তি আসতে পারে। কর্মক্ষেত্রে ক্লান্তি দূর করার জন্য কিছুক্ষণ পরপর হাত-মুখ ধুয়ে আসতে পারেন

লাঞ্চ বা ডিনারে অনেক বেশি করে ভাত খাবেন আর সারাদিন তেমন কিছু খাবেন না, এই অভ্যাস বাদ দিয়ে কাজের ফাঁকে ফাঁকে সারাদিনই অল্প অল্প করে স্বাস্থ্যকর কিছু খাবার খাওয়ার অভ্যাস করুন

প্রয়োজনে কিছু খাবার সঙ্গে রাখতে পারেন। দৈনন্দিন খাদ্যতালিকা থেকে বাইরের ভাজা-পোড়া খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার বাদ দেয়াই ভালো

সঙ্গে পানির বোতল রাখুন। কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়ার অভ্যাস করুন। শরীর অনেকটা সতেজ থাকবে।

লোকজনের সাথে কথা বলার সময় তার মুখের একেবারে কাছে গিয়ে কথা বলবেন না। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে কথা বলুন

কর্মক্ষেত্রে মোবাইল ফোন সাইলেন্ট বা ভাইব্রেন্ট করে রাখুন। কর্মক্ষেত্রে মোবাইলে ব্যক্তিগত কথা বলা থেকে যতটা সম্ভব বিরত থাকুন। দরকারি কথা কাজের ফাঁকেই সেরে ফেলুন

অফিসের পিসিতে ইন্টারনেট সংযোগ থাকলেও অফিস টাইমে ফেইসবুক ব্যবহার, ইন্টারনেটে চ্যাটিং ইত্যাদি না করাই উচিত

অফিসে অযথা উচ্চস্বরে বা শব্দ করে হাসতে হাসতে কথা বলা থেকে বিরত থাকুন। এতে অফিসের পরিবেশ নষ্ট হয়, আপনার ব্যক্তিত্বের প্রতিও সহকর্মীদের ধারণা খারাপ হয়

কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের পোশাক পরিহিত অবস্থায় চলার পথে সহকর্মী ও অপরিচিতদের সাথে সবসময় ভদ্র ও মার্জিতভাবে কথা বলুন। কারো কথা শুনে না বুঝেই হঠাৎ উত্তেজিত হয়ে যাবেন না। নিজেকে নিয়ন্ত্রণ করুন। সে কী বললো তা ভেবে দেখুন এবং তার সাথে সংযতভাবে আলাপ করুন

কর্মক্ষেত্রে তো নয়ই, বরং অফিসিয়াল পোশাক পরে কর্মক্ষেত্রের বাইরেও সিগারেট বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না

আশেপাশের মানুষের কাছে অন্যের নামে বদনাম করার অভ্যাস ত্যাগ করুন। এতে আপনার ওপরেই সবার ধারণা খারাপ হবে

বাইরে চলাফেরার ফলে বাসের সিট, সিড়ির হাতল, টাকা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে এমনকি হ্যান্ডশেকের ফলেও হাতের স্পর্শের মাধ্যমে জীবাণু দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। তাই বাইরে কিছু খাওয়ার আগে অবশ্যই জীবাণুনাশক হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন

ব্যবসা বা অফিসের প্রয়োজনে বা ভিজিটিং কার্ডে ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে সম্ভব হলে আলাদা একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন

নিজেকে জানতে এবং নিয়ন্ত্রণ করতে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করতে পারেন। এক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা খুব ভালো ধরনের একটি ধ্যানের কাজ করে। এছাড়াও মেডিটেশনের অনেক বই পাওয়া যায় বাজারে

প্রতিদিন অনলাইন সংবাদপত্র আর টিভির খবর ছাড়াও ক্যারিয়ার বিষয়ক ম্যাগাজিনগুলো নিয়মিত পড়বেন। এতে আপনি বিভিন্ন পেশা সম্পর্কে সুষ্পষ্টভাবে জানতে পারবেন যা আপনাকে হালনাগাদ রাখবে এবং আপনাকে আপনার পেশার সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে

কর্মক্ষেত্রে যাওয়া আর আসার পরিশ্রমটুকুকেই যথেষ্ট মনে না করে বাড়তি কিছু পরিশ্রম করার অভ্যাস করুন। প্রতিদিন নিয়মিত কিছু ব্যায়াম করুন

সপ্তাহ শেষে বা অন্তত মাসে একটি দিন পরিবারের সদস্যদের নিয়ে গদবাঁধা জীবনের গণ্ডি ছেড়ে ঘুরে আসুন।


সূত্র - banglanews24.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মেরুদণ্ডের এক আজব ব্যথা
Previous Health Tips: সুন্দর মুখশ্রীর জন্যঃ ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ৫ মিনিট

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')