home top banner

স্বাস্থ্য টিপ

শুকনো ফাটা পা, কিভাবে তা সারাবেন
২৮ অক্টোবর, ১৩
Tagged In:  cracked feet care  
  Viewed#:   499

শীত শুরু হতে যাচ্ছে এবং আমাদের অনেকেরই পা শুকনো, ফাটা, খসখসে হয়ে যাবে ফলে পা কেউ দেখে ফেললে বেশ বিব্রতকর অবস্থায় পরতে হবে। যেকোনো বড় দোকানে আপনি ডজনে ডজনে এমন সামগ্রী পাবেন যেগুলি আপনার গোড়ালিকে সুস্থ্য রাখার প্রতিশ্রুতি দিবে। কিন্তু কিভাবে আপনি জানবেন কোনটি কাজ করবে? কেন আপনার পা এমনটি করে?

আপনার পায়ে স্বাভাবিক ভাবে তেল উৎপন্ন হয় না, এগুলোর আর্দ্র হয়ে নরম হওয়ার জন্য ঘর্ম গ্রন্থির উপর নির্ভর করতে হয়। বেশ কিছু বিষয় আছে যা আপনার শরীরকে নিজে থেকেই এটি করে দিতে পারে, এর মধ্যে আছে ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কোন তীব্র অসুস্থতা যা আপনার ত্বককে আক্রান্ত করেছে, edema, এবং বয়োবৃদ্ধি। এটি আরও যে সব কারণে হতে পারে তার মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভিটামিনের ঘাটতি, পানিতে অধিক সময় ভিজে থাকা, যথাযথভাবে পায়ে লাগছে না এমন জুতা, এবং পায়ের চারপাশে বাতাস চলাচল করতে পারছে না এমন অবস্থা।
 
এ সমস্যার কিছু গৃহ চিকিৎসা আছে যা চেষ্টা করা যেতে পারে, এবং কিছু সাধারণ জ্ঞানের বিষয় প্রয়োগ করা যেতে পারে। আপনার পা আর্দ্র রাখার লোশনের তালিকা করলে এর প্রথমেই থাকবে পানি, তবে এটি আপনার সমস্যার সমাধান করবে না। পানি শুকিয়ে যেয়ে আবার পুর্বাবস্থায় ফিরিয়ে নিবে। সম্ভবত বর্তমানে আপনার ফ্রিজে বা রান্নাঘরের কাপবোর্ডে আছে এমন কিছু জিনিষ আপনার পা কে মসৃণ করতে পারে।
 
·         ২ গ্যালন হালকা গরম পানিতে ১ কাপ সাদা ভিনেগার মেশান, সপ্তাহে একবার ৩০ থেকে ৪৫ মিনিট  সময় ধরে এতে পা চুবিয়ে রাখুন, হালকা ভাবে ঘষুন, ময়েশ্চারাইজার মাখুন এবং মোজা পরে নিন।
·         ১ গ্যালন হালকা গরম পানিতে ½ কাপ বেকিং সোডা মেশান, গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, ৩০ থেকে ৪৫ মিনিট এতে পা চুবিয়ে রাখুন, হালকা ভাবে ঘষুন, ময়েশ্চারাইজার মাখুন এবং মোজা পরে নিন।
·         ১-২ গ্যালন হালকা গরম পানিতে কয়েক ফোঁটা চা গাছের তেল মেশান, এতে পা চুবিয়ে রাখুন, হালকা ভাবে ঘষুন, শুকিয়ে নিন, ময়েশ্চারাইজার মাখুন, মোজা পরুন। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে পায়ের উপরোক্ত সমস্যা হলে এ পদ্ধতিটি বেশ ভাল কাজ করবে।
·         ১-২ গ্যালন হালকা গরম পানিতে ২-৩ টেবিল চামচ লেবুর রস মেশান, এতে পা চুবিয়ে রাখুন, হালকা ভাবে ঘষুন, শুকিয়ে নিন।
 
লোশনের পরিবর্তে অলিভ অয়েল, নারিকেল তেল, ভ্যাসেলিন অথবা যে কোনও রান্নার তেল ব্যবহার করতে পারেন। যদি আপনি পছন্দ করেন তবে একটি ভাল সুগন্ধের জন্য এক বা দুই ফোঁটা এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন। আপনি এসেন্সিয়াল অয়েল মেশাবেন, সুগন্ধি তেল নয় কারণ বেশীর ভাগ সুগন্ধি তেলে একটি আঠালো ভাব আছে যা ত্বকে মাখার জন্য নিরাপদ নয়। একটি ভাল মিশ্রণ হল এক টেবিল চামচ অলিভ অয়েলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস। এটি ভাল ভাবে মিশিয়ে নিন এবং ভাল ভাবে মালিশ করুন। ব্যবহারের পরে পরিস্কার সুতির মোজা পরুন। সুতির মোজা  বাতাস চলাচলে সহায়ক হওয়ার ফলে আপনার পায়ের আর্দ্রতা বজায় থাকবে।
 
একটি কোমল এবং মসৃণ পা এবং স্বাচ্ছন্দ্যময় গ্রীষ্মকালীন জুতা উপভোগ করুন!

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ১০ টি প্রধান প্রদাহ নাশক ভেষজ উদ্ভিদ
Previous Health Tips: বেশীর ভাগ ডায়েট প্ল্যান ৭ দিনের মধ্যেই ব্যর্থ হওয়ার ৫ টি কারণ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')