home top banner

স্বাস্থ্য টিপ

শিশুর সুরক্ষায় কিছু হোম সেফটি টিপস
২৪ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  Child Health  
  Viewed#:   221

 - বাড়িতে লাগান সেফটি সুইচ যা তড়িতাহত হওয়া প্রতিহত করবে।

- কাঁটাযুক্ত বা বিষাক্ত হোম প্ল্যান্ট সরিয়ে ফেলুন।

- ফায়ার বা স্মোক অ্যালার্ম লাগান।

- ঘরের এখানে সেখানে লম্বা তার ঝুলে নেই তো? থাকলে এখনি সরিয়ে নিন।

- লাইটার, অ্যাশট্রে বা মোমবাতি সবসময় শিশুর নাগালের বাইরে রাখুন।

-ঘরের বারান্দায় রেলিং -এর উচ্চতা দেখুন। আপনার শিশু কি রেলিং বেয়ে উঠার মত হয়েছে? যত দ্রুত সম্ভব বাড়ির বারান্দায় গ্রিল লাগান।

- এমন কোন হালকা ওজনের বা চাকা যুক্ত ফার্নিচার নেই তো , শিশু টানলেই গায়ের উপর পড়তে পারে? থাকলে দেরি না করে এই ধরণের আসবাবগুলোকে দেয়ালের সাথে আটকে রাখার ব্যবস্থা করুন।

- তেলাপোকার ওষুধ দেয়ার জায়গা বা ইঁদুর ধরার মেশিন এগুলি সব শিশুর হাতের নাগালের বাইরে আছে তো?

- কাঁচের তৈরি কাপ প্লেট এগুলি সব শিশুর নাগালের বাইরে রাখুন।

- কিচেনের বিভিন্ন ইলেকট্রিকের জিনিসের সেফটি বজায় রাখুন।

- সকল প্রকার প্লাস্টিক ব্যাগ শিশুর ধরাছোঁয়ার বাইরে রাখুন।

-  বাথরুম সবসময় শুকনো রাখুন যেন কেউ পা পিছলিয়ে কেউ পড়ে না যায়।

- যাবতীয় ওষুধ, ধারালো ছোট ছুরি, ছোট ওষুধ খাওয়ার কাপ এগুলি শিশুর হাতের কাছে যেন না থাকে।

-শ্যাম্পু, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি শিশু থেকে দূরে রাখুন।

-বাথরুমের কোন বালতি বা গামলায় অযথা পানি ভরে রাখবেন না। ছোট শিশুরা পানিতে পড়ে যেতে পারে।

-বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন।

-ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার ইত্যাদি মেশিনের দরজা সবসময় বন্ধ এবং লক করে রাখুন। ওয়াশিং মেশিন খোলা রেখে কোথাও যাবেন না।

- গরম ইস্ত্রি কখনো মেঝেতে রাখবেন না। উঁচু কোন জায়গায় রাখুন।

- শিশুর দোলনা কখনো জানালা এবং ইলেকট্রিক সুইচের পাশে রাখবেন না।

- সম্ভব হলে সব ইলেকট্রিকের প্লাগ ইত্যাদি মেঝের কাছাকছি না রেখে উঁচু করে শিশুর নাগালের বাইরে লাগান।

- আসবাবপত্র বা শো পিসের কোন চোখা কোণা নেই তো যা থেকে শিশু ব্যথা পেতে পারে?

- আই, পি, এস -এর ব্যাটারি, ভোল্টেজ স্ট্যাবিলাইজার এমনকি পেন্সিল ব্যাটারিও শিশুর নাগালের সম্পূর্ণ বাইরে রাখতে হবে।

- মুড়ি, ডাল, বুট ইত্যাদি দানাজাতীয় উপাদান শিশুর হাতে দিয়ে চলে যাবেন না। নিজের তত্ত্বাবধানে শিশুকে এগুলি খেতে দিন।

- শিশুর খেলনা কি খুব ছোট? কিংবা খেলনা থেকে ছোট ফিতা ঝুলে নেই তো? বেশির ভাগ ক্ষেত্রে শিশুর এইসব জিনিস মুখে দেওয়ার প্রবণতা বেশি থাকে।

- সেলাই করার যাবতীয় সামগ্রী - কাঁচি , সুচ , ফিতা, সুতা ইত্যাদি সব দূরে রাখুন।

- কখনোই যেন শিশু ফার্স্ট এইড বক্স নাগাল না পায়।

- বাড়িতে সম্পূর্ণ পরিষ্কার কাঁচ দিয়ে তৈরি কোন দরজা রাখবেন না। কাঁচে উপর্যুপরি রঙ এবং সেফটি টেপ লাগিয়ে রাখুন।


Courtesy - Healthprior21.com

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শীত-গ্রীষ্মে সব সময় অতিরিক্ত ঠোঁট ফাটা বা ঠোঁটের চামড়া ওঠার সমাধান কী?
Previous Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Last Part

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')