home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-১
১৩ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   464

আমাদের প্রায় সবাই কোন না কোন সময় দেহের বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ কিছুদুর্বোধ্য ব্যাথা অনুভব করি।

কখনো কখনো ব্যাথা বেশ দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অনেকেই এগুলোকে ‘ও কিছুনয়’ বলে তুচ্ছ করে উড়িয়ে

দেই। ব্যাথা যেমনিভাবে হঠাৎ অনুভূত হয়েছিল, তেমনি হঠাৎ ই চলে যায়। এর কোন ব্যবখ্যা অনেক সময় পাওয়া যায়

না।

দেহের এই অস্বস্তিকর ব্যাথা দীর্ঘদিন ধরে অনুভূত হওয়াটা বড় ধরনের কোন সমস্যার ইঙ্গিত বহন করে। এরকম

ক্ষেত্রে যদি আমরা এসব সতর্ক সংকেতগুলোকে উপেক্ষা করি, তাহলে ভবিষ্যতে ভয়ানক বিপদের আশংকা থেকে

যায়।

শুধুআমরাই নই, কখনো কখনো ডাক্তারগনও এগুলোকে তেমন আমলে নেন না। যতক্ষন না দৃষ্টিগ্রাহ্য কোন

সমস্যায় রুপান্তরিত না হয় কিংবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে না পৌঁছায়।

এরকম ১০ ধরনের ব্যাথা নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের প্রথমে থাকছে চোয়ালের ব্যাথা যা বুকে ব্যাথার চাইতেও

বেশি কিছু।

বুকে ব্যাথা সাধারনত হৃদরোগের দিকেই অঙ্গুলি নির্দেশ করে। তবে শুধুবুকে ব্যাথাই একমাত্র লক্ষণ নয়। ধরুন

আপনি কোন গ্রীষ্মের গরম দিনে বাগানে কাজ করছেন। ঘাম ঝরছে দরদর করে। হঠাৎ ‘উহ’  করে উঠলেন এবং

আপনার চোয়ালে ব্যাথা অনুভব করতে লাগলেন। আপনার পরিবারের লোকজন আপনার সম্পর্কে জানেন। তারা

এসে দেখলো আপনার বুকে নয় ব্যাথা চোয়ালে। হয়তো তারা মনে করল এতে ঘাবড়ানোর কিছুনেই। এটা ঘুমের

মধ্যেও হতে পারে, দাঁতে দাঁত লেগে যেতে পারে।

আসলে ধরনের চোয়াল ব্যাথাও হার্টের কোন সমস্যা নির্দেশ করতে পারে। হয়তো এটা হার্ট এটাকের পূর্ব লক্ষন

বা হার্ট এটাকের পরও এটা হতে পারে। হার্ট এটাকের লক্ষণসমূহের মধ্যে ব্যাথা শুধুবুকে না থেকে আস্তে আস্তে তা

বাহু, কাধ, পেট, গলা, নিচের চোয়াল ইত্যাদিতে ছড়িয়ে পড়তে পারে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার হঠাৎ ওঠা

ব্যাথা বাহুকিংবা চোয়াল এরিয়াতে ছড়িয়ে পড়ছে বিশেষত আপনি  যদি হার্টের সমস্যার ঝুঁকিতে থাকেন তাহলে দেরী

না করে যা করতে ছিলেন তাৎক্ষনিকভাবে তা বাদ দিন।

আশেপাশের কাউকে ডাকার চেষ্টা করুন যাতে দ্রুত আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।

(পরের পর্বে দেখুন লোয়ার-ব্যাক পেইন ) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কাঁধের ব্যথা দিনে দিনে বাড়ছে?
Previous Health Tips: খাদ্যে বিষক্রিয়ার দ্রুত গৃহ চিকিৎসা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')