home top banner

স্বাস্থ্য টিপ

রমজানের খাদ্যাভ্যাস
২৬ জুলাই, ১৩
  Viewed#:   163

রমজান মাসে খাদ্যগ্রহণে সংযমী হওয়া প্র্রয়োজন। পাশাপাশি এ মাসের উপযোগী স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

ও ডায়েট সম্পর্কে কিছু তথ্যও রোজাদারদের জানা থাকলে ভালো হয়।

স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং নিয়মিত মানসিক ও শারীরিক অনুশীলন রমজানে একই সঙ্গে আধ্যাত্মিক ও

শারীরিক চাহিদা মেটাতে পারে।

অন্য মাসের স্বাভাবিক খাবারদাবার থেকে রমজান মাসের খাবার গ্রহণে খুব একটা ভিন্নতা নেই। তবে খাদ্য

গ্রহণের পরিমাণ আর সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন জরুরি।

সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শস্যজাতীয় খাবার, শাকসবজি, ফলমূল, দুধসহ মাছ, মাংস এবং ডিম। তবে সারা

দিন রোজা রাখার পর খাবার নির্বাচন ও গ্রহণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন।

দ্রুত হজম হয় এমন খাবারের পরিবর্তে হজম হতে বেশি সময় লাগে এমন খাবার গ্রহণ করা দরকার। অর্থা 

এমন সব খাবার গ্রহণ করা উচিত, যা হজম হতে অন্তত আট ঘণ্টার মত সময় লাগে। এ রকম খাবারের মধ্যে

উল্লেখযোগ্য হলো লাল চাল, লাল আটা, ওটস, বার্লি, নানা রকমের ডাল, শিমের বিচি ইত্যাদি।

শস্যজাতীয় খাবার ছাড়াও রমজানে রোজাদারদের শাকসবজি, খোসাসহ ফল, শুকনা ফল, বাদাম ইত্যাদি খাদ্য

আঁশসমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত।

এছাড়া যতটা সম্ভব ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবার পরিহার করা উচিত। এ ধরনের খাবারে বদহজম, বুক

জ্বালা পোড়াসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।

তবে রমজানে রোজাদারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি। প্রতিদিন কমপক্ষে আট গ্লাস বিশুদ্ধ

পানি পান করা জরুরি। তকে একসঙ্গে বেশি না করে ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়ে অল্প অল্প করে

বারবার পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো।

সেহরির খাবার নির্বাচনে নজর দিতে হবে আমিষ, জটিল শর্করা ও আঁশ জাতীয় খাদ্যের দিকে। এক থেকে দেড়

কাপ লাল চালের ভাত, মিক্সড সবজি, মাছ বা মুরগি, ডাল, দই অথবা এক কাপ ননিবিহীন দুধ খাওয়া যেতে পারে

সেহরিতে।

ইফতার শুরু করা উচিত দ্রুত হজম হয় এমন ধরনের শর্করাজাতীয় খাবার দিয়ে।সঙ্গে দরকার পর্যাপ্ত পানি।

কারণ সারা দিন রোজা রাখার পর স্বাভাবিকভাবেই রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়।

ইফতারের খাবারকে দুইভাগে ভাগ করে খাওয়া শ্রেয়। প্রথম ভাগ মাগরিবের নামাজের আগে। এ সময় খাওয়া

যেতে পারে খেজুর, হালকা গরম ভেজিটেবল বা চিকেন স্যুপ, ছোলা সিদ্ধ, যেকোনো ফলের জুস বা লাবাং।

মাগরিবের নামাজের পর খাওয়া যেতে পারে পায়েস,দই,চিঁড়া,ওটস, কলা বা আপেল।

রমজানে প্রথম রাতের খাবার হালকা হওয়াই ভালো। সব ধরনের ফল থেকে শুরু করে রাতের খাবার হতে পারে

ভাত, মাছ বা মুরগি ১ টুকরা, সবজি, সালাদ ইত্যাদি। এক্ষেত্রে খাদ্যগ্রহণের পরিমাণ কম হওয়াই ভালো।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হঠা বিরক্তিকর হেঁচকি
Previous Health Tips: ফেসিয়াল করতে কেন যাবেন পার্লারে ?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')