home top banner

স্বাস্থ্য টিপ

হাঁটুর ব্যথায় চাই সঠিক ডায়েট
২৩ জুলাই, ১৪
Tagged In:  knee pain  pain problem  
  Viewed#:   100

Proper-diet-kneekpain

বয়স একটু বাড়লেই সকলের মধ্যে যে সমস্যা দেখা যায় তা হল হাঁটুর ব্যথা৷ সকলেই অল্প বিস্তর এই সমস্যার শিকার৷ তেল মালিশ বা এক্সারসাইজেও অনেক সময় হ্যাটুর ব্যথা থেকে রেহাই পাওয়া যায় না৷ হাঁটুর ব্যথাকে বশে আনতে আপনার খাদ্যাভ্যাসকে সঠিক রাখতে হবে৷ শরীরের বৃদ্ধি নিয়ে হওয়া এক গবেষণায় দেখা গেছে ডায়েটের দিকে সামান্য খেয়াল রাখলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷


•    হাঁটুর ব্যথা কমাতে সবচেয়ে কার্যকরী হলো মাছ৷ মাছে এমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে৷ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বয়সজনিত হাঁটুর ব্যথা, পায়ে আড়ষ্ঠতা বা আর্থারাইটিসের মত সমস্যাকে দূরে রাখতে পারে৷

•    কমলালেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি বর্তমান৷ ভিটামিন সি হাঁটুর ব্যথা সাড়াতে এক কার্যকরি ওষুধ৷ এছাড়াও এটি হাঁটুর অস্টিওআর্থারাইটিসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷

•    পালং শাক ও পেঁয়াজে প্রচুর পরিমামে লুটেইন ও জিয়াক্সঅ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে৷ এটি অস্টিওআর্থারাইটিসের ফলে হওয়া হাঁটুর ব্যথায় উপশম দিতে পারে৷ পেঁয়াজে কুয়েরসেটিন নামের একধরণের ফ্ল্যাভেনয়েড থাকে৷ এটিও হাঁটুর ব্যথা কমাতে কার্যকরি৷

•    দাঁড়াতে বা হাঁটতে গেলে যে ধরনের হাঁটুর ব্যথা অনুভব হয় তা কমাতে সবচেয়ে কার্যকরি হল আদার রস৷ এছাড়াও রান্নায় আদা ব্যবহারের ফলেও হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷

•    গবেষণায় দেখা গেছে রিফাইন কার্বোহাইড্রেট প্রদাহের সমস্যা বাড়িয়ে দিতে পারে৷  তাই খাবারের তালিকা থেকে এই ধরনের কার্বোহাইড্রেট বাদ দিন৷

সূত্র - ওয়েবসাইট 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: টমেটোর আরো ৫ উপকারিতা
Previous Health Tips: পার্ট টাইম ডায়েট

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')