home top banner

স্বাস্থ্য টিপ

গলায় বা খাদ্যনালীতে কিছু আটকে গেলে
০৬ এপ্রিল, ১৪
Tagged In:  throat pain  sore throat  
  Viewed#:   330

something-stuck-in-hroat

খাওয়ার সময় অন্যমনস্কভাবে মাছের কাঁটা বা মাংসের হাড় অথবা শিশুরা খেলার সময় কোনোকিছু মুখে দিলে তা গলায় আটকে যেতে পারে। এটি মেডিক্যাল ইমারজেন্সি। এমতাবস্থায় রোগীকে যত শিগগির সম্ভব হাসপাতালের জরুরি বিভাগে অথবা নিকটস্থ নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। 

গলায় কী কী আটকাতে পারে
* ধাতব মুদ্রা বা পয়সা* খেলনার ছোট অংশ* বাঁধানো দাঁত* মাছের কাঁটা* মাংসের হাড়* সুই/সেফটিপিন।

খাদ্যনালীর কোথায় আটকাতে পারে
গলবিল ও খাদ্যনালীর সংযুক্ত স্থান হল খাদ্যনালীর সবচেয়ে সংকীর্ণ জায়গা। এখানেই বেশিরভাগ জিনিস আটকায়। এছাড়া খাদ্যনালীতে চারটি সংকুচিত পয়েন্টে যে কোনোকিছু আটকাতে পারে।

রোগের লক্ষণ
* রোগী বা রোগীর লোকজন কোনোকিছু খেয়ে ফেলার অথবা গলায় আটকে যাওয়ার কথা বলবে* ঢোক গিলতে অসুবিধা হতে পারে* গলাব্যথা হতে পারে* অতিরিক্ত লালা বের হওয়া* বমি বমি ভাব হওয়া।

রোগ নির্ণয়
* গলা বা বুকের এক্সরে করে দেখা যায়* ইসোফ্যাগোস্কপির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।

চিকিৎসা
এটি একটি মেডিকেল ইমারজেন্সি, রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এরপর সম্পূর্ণ অজ্ঞান করে ইসোফ্যাগোস্কপির (এন্ডোসকপি) মাধ্যমে খাদ্যনালীতে আটকানো জিনিস বের করতে হবে।

চিকিৎসা না করালে কী কী অসুবিধা হতে পারে
* খাদ্যনালীতে ইনফেকশন* খাদ্যনালী ফুটো হয়ে ফুসফুসে ইনফেকশন অথবা পুঁজ জমতে পারে (যদি ধারালো কিছু হয়)। রোগী মৃত্যুবরণও করতে পারে।

সূত্র - দৈনিক যুগান্তর

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গরমে তরতাজা থাকার সহজ উপায়
Previous Health Tips: ঘরে বসে ডায়াবেটিকসের চিকিৎসা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')