home top banner

স্বাস্থ্য টিপ

ওজন বাড়ার অদ্ভুত ও অজানা কারণ
২২ মার্চ, ১৪
Tagged In:  weight gain  increased weight  
  Viewed#:   427

Weight-increased

কম বা বাড়তি ওজন দুটোই দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটোর কারণেই দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয় পড়ে। কম ওজন থাকলে বিভিন্ন উপায়ে ওজন বাড়িয়ে ফেলা সম্ভব। কিন্তু ওজন বেশি হলে তা কমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া আরও কিছু অদ্ভুত কারণে প্রতিদিনই আমাদের দেহের ওজন বাড়ছে এবং এগুলো সম্পর্কে আমরা কেউই জানি না।

 
বিষণ্ণতা
বিষণ্ণ থাকলে মানুষ অস্বাস্থ্যকর খাবার একটু বেশি পরিমাণে খেয়ে থাকে। মন খারাপের সময় কতোটুকু খাওয়া হচ্ছে তার হিসাব রাখাটাও বেশ কঠিন। যাদের বিষণ্ণতার জন্য ঔষধ খেতে হয় তাদের ক্ষেত্রে ওজন বাড়াটা স্বাভাবিক। কারণ অ্যান্টি-ডিপ্রেশন পিল ওজন বাড়ায়।

আপনার হজমশক্তি দুর্বল
ডায়েট এবং ব্যায়াম করার পরও ওজন বাড়ার কারণ হতে পারে দুর্বল হজমশক্তি। হজমশক্তি দুর্বল থাকলে খাবার হজম হতে সমস্যা হয় এবং ধীরগতিতে খাবার হজম হয় অথবা বেশিরভাগ খাবার হজম হয় না। ধীরগতিতে খাবার হজম হওয়া এবং খাবার ভাল মতো হজম না হলে পুরোটাই দেহে মেদ হিসেবে জমা হয়। 

দেহে পরিমিত পুষ্টির অভাব
খাবার খেলেই যে মানুষ মোটা হয় তা নয়। দেহে পুষ্টির অভাব হলেও মানুষ মোটা হওয়া শুরু করে। ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি পুষ্টির অভাবে শরীরে দুর্বলতা ভর করে। এতে মানুষ শারীরিক পরিশ্রম করতে পারে না এবং অল্পতেই হাঁপিয়ে যান। খাবার খেলে তা শারীরিক শ্রমের মাধ্যমে তা ব্যয় হয়। যাদের দেহের পুষ্টির অভাব তারা শারীরিক পরিশ্রম করতে না পারার কারণে খাবার দেহে মেদ হিসেবে জমা হয়।

ভুল ঔষধ খাওয়া
ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেকেই হুটহাট সামান্য ব্যথা বা জ্বরের জন্য ঔষধ খেয়ে ফেলেন। এতে শরীরের ক্ষতি হয়। এবং দেহের ওজনও খুব দ্রুত বৃদ্ধি পায়। অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই বাজার থেকে যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল কিনে খান। এতে ওজন বাড়ে। আবার অনেকে হরমোনের ব্যাল্যান্সের জন্য পিল খান, ব্যথা নাশক ঔষধ খান যার সব কটিতেই দেহের ক্ষতি হয় এবং ওজন বাড়ে। তাই ডাক্তারের পরামর্শে আপনার শরীরের অন্য উপযোগী ঔষধ খাবেন। 

সূত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: টাইফয়েড: কীভাবে বুঝবেন, কী করবেন?
Previous Health Tips: একটোপিক প্রেগনেন্সির সাতকাহন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')