home top banner

স্বাস্থ্য টিপ

ব্রণ, মেছতা বা কালো দাগ দূর করার কার্যকর ২১ উপায় (পর্ব – ৩)
১৮ জুন, ১৩
View in English

ব্রণ-মেছতার প্রাকৃতিক প্রতিকার

পিম্পল চিকিৎসায় প্রচলিত কিছু ওষুধ কিংবা প্রোডাক্টের ব্যবহার আমরা সচারচর দেখি। যেমন যেসব প্রোডাক্টে স্যালিসাইলিক এসিড, বেনজয়েল পারঅক্সাইড, সালফার এবং এন্টি-বায়োটিক এজেন্ট যেমন ট্রাইক্লোসান, টপিক্যাল এন্টি-বায়োটিক যেমন ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন, টপিক্যাল রেটিনয়েডস – রেটিনয়েড এসিড ক্রীম অথবা জেল ইত্যাদি থাকে, এসবের পাশাপাশি কিছু কিছু হোম রেমেডি ব্যবহার করতে পারেন যেগুলো পিম্পল দূর করতে কার্যকর।

 

৮। কমলা লেবু 

 

কমলা লেবুর খোসা কয়েকদিন রৌদ্রে ফেলে ভালভাবে শুকিয়ে নিন যেন মচমচে হয়। এখন মিক্সার মেশিনের সাহায্যে ভাল করে গুঁড়া করে বায়ুরোধী কন্টেইনারে ভরে রাখুন। প্রতিদিন এই পাউডার একটুখানি হলুদ গুঁড়ার সাথে পানিতে মিশিয়ে পেস্ট তৈরী করুন এবং সারা মুখমন্ডলের ত্বকে মাখুন। কিছুক্ষন রেখে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এটা আপনি ফেইস ওয়াসের পরিবর্তে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক হবে মোলায়েম, উজ্জ্বল আর দূর হবে পিম্পল। কিভাবে পিম্পল দূর করবেন, এই প্রশ্নের সহজ উত্তর হতে পারে এই সহজ পদ্ধতিটি।

 

৯। টুথপেস্ট

পিম্পল দূর করতে টুথপেস্টের জুড়ি নেই। আপনার পিম্পল থাকলে আজই টুথপেস্ট ব্যবহার করে দেখতে পারেন। ঘুমানোর আগে মুখমন্ডল ভাল করে ধুয়ে পরিস্কার হাত দিয়ে সামান্য পরিমানে টুথপেস্ট নিয়ে সরাসরি পিম্পল আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। সকালবেলা ঘষে পরিস্কার করে ধুয়ে ফেলুন। প্রতিদিনের ব্যবহার্য একটু ভালমানের টুথপেস্ট হলেই চলবে।

 

তবে খেয়াল রাখতে হবে যেন ঘুমাতে যাওয়ার আগেই টুথপেস্ট শুকিয়ে যায়, না হলে বালিশে বা বিছানার চাদরে মেখে যেতে পারে। টুথপেস্ট পিম্পল দূর করতে ও ফোলা কমাতে সাহায্য করে।

 

১০। বেকিং সোডা 

আপনি যদি আপনার ত্বকে টুথপেস্ট লাগিয়ে রাখতে না চান বা পছন্দ না করেন সেক্ষেত্রে বিকল্প হতে পারে বেকিং সোডা। একটুখানি বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্টের মত করে পিম্পল আক্রান্ত স্থানে আগের নিয়মে ঘুমানোর আগে লাগিয়ে রাখুন। সকালবেলা ধুয়ে ফেলুন। ব্রণ-মেছতা দূর করতে বেকিং সোডা সম্ভবত সবচাইতে সস্তা আর কার্যকরী ব্যবস্থা।

 

১১। এলোভেরা 

কে না জানে এই জাদুকরী উদ্ভিদটি সম্পর্কে। পিম্পল সারাতে এলোভেরা খুবই কার্যকর। টাঁটকা পাতা থেকে জেলের মত শ্বাঁসটা বের করে নিন। আক্রান্ত স্থানে দিনে অন্ততঃ একবার করে লাগান। যদিও এটা কাজ করে একটু ধীরে তবে ত্বকের দগদগে ঘা সারাতে আর ত্বকের নতুন কোষ তৈরীতে এলোভেরা খুবই কার্যকরী।

 

১২। আইস কিউবস  বা বরফের টুকরা 

আক্রান্ত স্থানে বরফের টুকরা আস্তে আস্তে ঘষুন। এতে ঘা এর জ্বালাপোড়ায় আরাম হবে। লালদাগ মিলাতে সাহায্য করবে। এতে অবশ্য ত্বকের খোলা ছিদ্র বন্ধ হবে।

 

১৩। পুদিনা পাতা 

সারারাত ধরে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে মেখে রাখতে পারেন। এতে ব্রণ দূর হবে। পিম্পল দূর করার অন্যতম কার্যকরী পদ্ধতিটি এটি আর পিম্পলের দাগ দূর করার ক্ষেত্রে আপনার প্রশ্নের সহজ উত্তরও এটি।

 

১৪। আপেল সিডার ভিনেগার 

প্রাকৃতিক উপাদানে তৈরী আপেল সিডার ভিনেগার ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রন করে। পিম্পল দূর করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী উপাদান। এটি ত্বকের ব্রণ-মেছতার দাগও দূর করে।

এক কাপ পানিতে আধা চা-চামচ আপেল সিডার ভিনেগার নিন। এতে তুলা ভিজিয়ে আলতো করে আক্রান্ত স্থানে লাগান। সারারাত এভাবে রেখে সকালবেলা যথানিয়মে ধুয়ে ফেলুন।

 

১৫। ওটমিল 

ওটমিল কার্যকরভাবে ত্বকের দূষন বা সংক্রমন দূর করে। ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণ-মেছতা দূর করার ক্ষেত্রে কাজ করে।

আপনি যেভাবে ওটমিল রান্না করে খান, সেভাবে রান্না করুন এবং ঠান্ডা হতে দিন। পরিস্কার ত্বকে ফেইস মাস্ক হিসাবে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট এভাবে রেখে ধুয়ে ফেলুন। এরপর হাতের তালু দিয়ে হালকা মেসেজ করে ত্বক শুকিয়ে নিন এবং টোনার ব্যবহার করুন সাথে ময়েশ্চারাইজার।

 

১৬। রসুন 

রসুনকে বলা হয় ‘একনি কিলার’। তাজা স্লাইস করা রসুনের পাতলা টুকরা সরাসরি পিম্পল আক্রান্ত স্থানে অস্তে করে ঘষুন, এক্ষেত্রে রসুনের রসও ব্যবহার করতে পারেন  ন। ২০-২৫ মিনিট এভাবে রাখুন। এরপর ধুয়ে ফেলুন অথবা পরিস্কার ভেজা নেকরা দিয়ে মুছে ফেলুন।

অনেকের কাছেই রসুনের কটু গন্ধ বিরক্তিকর বা বিব্রতকর লাগতে পারে। জেনে রাখুন নিশ্চিতভাবেই এটি পিম্পল দূর করতে খুবই কার্যকরী প্রাকৃতিক ওষুধ। তবে যাদের ত্বক অতি সংবেদনশীল তাদের রসুন ব্যবহার না করাই ভাল।

 

১৭। চন্দনকাঠ 

গোলাপজলে মেশানো চন্দনকাঠের পেস্ট পিম্পল চিকিৎসায় প্রাকৃতিক ওষুধ হিসাবে খুবই কার্যকর। এই পেস্ট আক্রান্ত স্থানে লাগান, শুকাতে দিন। তারপর ধুয়ে ফেলুন। দিনে দু’বার করে কয়েকদিন লাগান আর দেখুন কেমন উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। চন্দন ত্বকের ঘা-জ্বালাপোড়া কমাতে সাহায্য করে আর ত্বকে নিঃসরিত অতিরিক্ত তেল শুষে নেয়।

এসব ছাড়াও পিম্পল দূর করতে ও প্রতিরোধ করতে বিকল্প হিসাবে ‘Fuller’s Earth’  যা ‘মুলতানি মাটি’ নামে সমধিক পরিচিত, ব্যবহার করতে পারেন।

 

এরপর পড়ুন ‘একনি’ দূর করতে ড্রাগ স্টোর প্রোডাক্ট সম্পর্কে।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Wash Your Hand Properly
Previous Health Tips: How to Prevent and Remove Pimples/Acne 21 Effective Methods (Part – 2)

আরও স্বাস্থ্য টিপ

টিনএজারদের হতাশার কারণ

হতাশা একটি মানসিক রোগ। যে কোনো বয়সেই হতাশা মানুষকে গ্রাস করতে পারে। তবে সাধারণত উঠতি বয়সী তরুণ-তরুণীদেরই এ রোগে ভোগার পরিমাণ বেশী। এ বয়সে মানুষের স্বপ্নের পরিধি থাকে বিশাল আর তা ভেঙে গেলে সেই মানসিক চাপ নেবার ক্ষমতা অধিকাংশ তরুণ-তরুণীদেরই থাকে না। কিছু লক্ষণ দেখলে সহজেই বোঝা সম্ভব আপনার... আরও দেখুন

পুষ্টি ও ভেষজ গুণে সমৃদ্ধ সবজি

গাজর সবজির মধ্যে গাজর অন্যতম প্রধান। গাজর কাঁচা ও বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। গাজরে রয়েছে প্রচুর ক্যারোটিন। স্বাভাবিক অবস্থায় কাঁচা খাওয়া ছাড়াও গাজরে তৈরি হয় সুস্বাদু ও পুষ্টিকর নানা ধরনের খাবার। ব্যঞ্জন, সালাদ, স্যুপ, চপ, বড়া, হালুয়া সহ বিভিন্ন মুখরোচক খাবারে গাজরের ব্যবহার অতুলনীয়। এতে... আরও দেখুন

Ramadan tips

Foods to consider, foods to avoid Foods healthy for Ramadan • Drink plenty of water and fresh fruit juices • Vegetable and fiber rich diet • Dates in limited amount • Whole grain food beans, boiled potatoes, rice, plain ruti, sea fish, baked... আরও দেখুন

কমলা রঙের ফলটা

বাইরে থেকে দেখতে কমলার মতোই। বাজারে এই সহজলভ্য ফলটি হলো মাল্টা। একসময় পাওয়া যেত শুধু ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গভীর জঙ্গলে। ক্যারিবীয় সমুদ্র পেরিয়ে মাল্টা ফলটি ছড়িয়ে গেছে এখন সারা বিশ্বে। আমরা মাল্টা হিসেবে ফলটি চিনলেও এক এক জায়গায় তার ভিন্ন নাম। হিন্দি ও উর্দুতে মাল্টার নাম চকোতরা, তামিল... আরও দেখুন

গরমেও থাকুন সুস্থ সতেজ

মার্চ মাস পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে উষ্ণতা। আপেক্ষিক আদ্রতার মাত্রাও অনেক৷ অনেকে এখন থেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন মার্চের এই চাঁদি ফাটা রোদ্দুর, তো এপ্রিল মে মাসতো পড়েই রয়েছে৷ যেহেতু গরম পড়েই গেছে তাই এখন থেকেই প্রয়োজন আপনার স্বাস্থের প্রতি বিশেষ যত্ন নেওয়া। কারণ এসময় বিভিন্ন রোগের... আরও দেখুন

প্রশ্ন: মৃগী রোগ কি একটি মানসিক রোগ?

উত্তর: মৃগী মানসিক রোগ নয়। মৃগীরোগহচ্ছে স্নায়ুতন্ত্রের একটি রোগ। মস্তিষ্কের অতি সংবেদনশীলতা ছাড়াও এ রোগেনানা কারণে খিঁচুনি হতে পারে। যেমন: মস্তিষ্কে টিউমার, স্ট্রোক, মাথায়আঘাত ও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, সংক্রমণ, মাত্রাতিরিক্ত জ্বর, মানসিকপ্রতিবন্ধকতা, আলঝেইমার, বিভিন্ন ওষুধ, শরীরের... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')