home top banner

স্বাস্থ্য টিপ

জেনে নিন গর্ভধারনের খুঁটিনাটি পর্ব – ৮
০৮ মে, ১৩
View in English
Tagged In:  pregnancy care  pregnancy step  

pregnancy-smokingগর্ভধারন এবং ধুমপান

ধুমপান সবসময়ের জন্য একটি বদ অভ্যাস। গর্ভধারন আর ধুমপান কখনো খাপ খায় না। তবে ধুমপান ছাড়ার জন্য গর্ভধারনকালীন সময়টাকে একটু সচেতনভাবে আপনি সহজেই ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেই বিস্তারিত।

ধুমপান সন্তান জন্মদানের ক্ষমতাকে নষ্ট করতে পারে

ধুমপানের ঝুঁকিসমূহ সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত - দূর্গন্ধযুক্ত পোষাক আর ত্বকের ভাঁজ থেকে শুরু করে হৃদরোগ আর ফুসফুসের ক্যানসার পর্যন্ত। আপনি যদি ধুমপায়ী হন আর গর্ভবতী হয়ে থাকেন অথবা গর্ভধারন করতে চান, তবে অবশ্যই আপনাকে ধুমপান ছাড়ার ব্যাপারে মনযোগী হতে হবে। কারন ধুমপান গর্ভধারনকে জটিল করে তুলতে পারে। ধুমপান অনেক সময় জরায়ুর বাইরে গর্ভধারনের মত জটিল অবস্থার সৃষ্টি করতে পারে। সাধারনত ফ্যালোপিয়ান টিউবে এটি হয়ে থাকে। আর এটাকে Ectopic Pregnancy বলে।

গর্ভাবস্থায় ধুমপান গর্ভস্থ বাচ্চার ক্ষতি করতে পারে

গর্ভাবস্থায় ধুমপানে গর্ভস্থ বাচ্চা বিষাক্ত কার্বন মনোঅক্সাইড দ্বারা আক্রান্ত হতে পারে। যা বাচ্চার জন্য পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহে বাধার সৃষ্টি করে। তামাকের নিকোটিন বাচ্চার হৃদকম্প বা হার্টবিট বাড়িয়ে দিতে পারে এমনকি শ্বাস-প্রশ্বাস কমিয়ে দিতে পারে। এছাড়া ধুমপান আরো যেসব ক্ষতি করতে পারে তার মধ্যে আছেঃ

যোনীপথে রক্তপাত
যোনীপথ প্লাসেন্টা দ্বারা আংশিক বা সম্পূর্ন ঢেকে যাওয়া, প্রসবের পূর্বেই জরায়ু থেকে প্লাসেন্টার আলাদা হয়ে যাওয়া

কম ওজনসম্পন্ন বাচ্চার জন্ম
বাচ্চার থলি বা ‘এমনিওটিক স্যাক’ এর প্রসবপূর্ব অকাল ছিদ্র যা দিয়ে এমনিওটিক ফ্লুইড বেরিয়ে যেতে পারে। এটি প্রসবের পূর্বে এমনকি গর্ভধারনের ৩৭ সপ্তাহের মাথায় ঘটতে পারে।

নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রসব বেদনা শুরু

অকাল প্রসব
জন্মকালীন সমস্যা নিয়ে বাচ্চার জন্ম যেমন হৃদযন্ত্রের সমস্যা, হাত-পা, মাথার খুলি, পেশি ও অন্যান্য অংগের সমস্যা ইত্যাদি।

গর্ভধারন সমস্যা ও বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা

গর্ভকালীন ধুমপান গর্ভস্থ বাচ্চার আরো যেসব ক্ষতি করে যেগুলো জন্মের পর লক্ষন দেখা দেয় তার মধ্যে আছেঃ

- বাচ্চার হঠাৎ মৃত্যু
- পেটের শুলবেদনা
- এজমা
- শ্বাসযন্ত্রে প্রদাহ
- শৈশবকালীন স্থুলতা ইত্যাদি।

কোন কোন বিশেষজ্ঞরা অবশ্য বলেন যে গর্ভকালীন ধুমপান বাচ্চার পরবর্তি জীবনে আবেগ-আচরন উন্নয়ন, ও শেখার আগ্রহকে প্রভাবিত করতে পারে। এমনকি বাচ্চার পরবর্তি জীবনে তার সন্তান জন্মদানের ক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

গর্ভাবস্থায় পরোক্ষ ধুমপানের ক্ষতি

গর্ভাবস্থায় পরোক্ষ ধুমপানেও গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। ঐসব মহিলা যারা নিজেরা ধুমপান করেন না কিন্তু প্রতিনিয়ত ধুমপান দ্বারা আক্রান্ত হন যা পরোক্ষ ধুমপান হিসাবে বিবেচিত, তাতে তাদের গর্ভধারনে সমস্যা হতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে। আবার গর্ভবতী হলেও বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে বা কম ওজনের হতে পারে।

গর্ভাবস্থায় ধুমপান ত্যাগে বাচ্চার স্বাস্থ্যের ঝুঁকি কমে

আপনি যদি ধুমপায়ী হন অন্যদিকে সুস্থ-সবল বাচ্চার জন্ম দিতে চান, তা’হলে গর্ভাবস্থায় ধুমপান ছেড়ে দেয়া হবে উত্তম কাজ। আপনি যদি গর্ভের প্রথম চার মাসের মধ্যে ধুমপান ছেড়ে দেন তবে তা কম ওজনের বাচ্চা জন্ম দেয়ার আশংকাকে কমিয়ে দেয়। গর্ভাবস্থায় ধুমপান ছেড়ে দিলে তা অকাল প্রসবের ঝুঁকি কমায়, বাচ্চা নষ্ট হবার ঝুঁকি কমায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমায় এবং অন্যান্য জটিলতা কমাতে সহায়তা করে।

গর্ভাবস্থায় ধুমপান ছাড়ার নিরাপদ কৌশল

কোন ঔষধ গ্রহন ছাড়াই গর্ভাবস্থায় ধুমপান ছাড়া সম্ভব। এ ব্যাপারে আপনার ডাক্তার কিংবা স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনাকে ভাল পরামর্শ প্রদান করতে পারবেন। তবে সাধারনভাবে নিচের পদ্ধতিগুলো অনুসরন করা যেতে পারেঃ

- আপনি কেন ধুমপান ছাড়বেন তার একটা তালিকা প্রস্তুত করুন। যেমন ধরুন আপনার গর্ভস্থ বাচ্চা নষ্ট হতে পারে।
- ধুমপানের উপকরনসমূহ হাতের নাগালের বাইরে রাখুন-কি ঘরে, কি কর্মস্থলে বা ব্যাগে কিংবা গাড়ীতে।
- এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা আপনাকে ধুমপানে উদ্দিপ্ত করতে পারে।
- এমন লোকের সংগ নিন যিনি বা যারা ধুমপান করেন না বা এমন স্থানে ভ্রমন করুন যেখানে ধুমপান নিষিদ্ধ।
- কোন কিছু পাওয়ার জন্য বা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়া থেকে বিরত থাকুন।
- ধুমপান ছাড়ার পর উইথড্রাল সিম্পটম্প দূর করার জন্য ডাক্তারের পরামর্শমত ব্যায়াম করতে পারেন।
- এমন কাউকে বেছে নিন যার কাছ থেকে প্রয়োজনে সহায়তা নিতে পারেন।

গর্ভাবস্থায় ধুমপান নিরোধক দ্রব্য ব্যবহার কি নিরাপদ

আপনি যদি গর্ভাবস্থায় ধুমপান ছাড়তে খুব সমস্যায় পড়েন তাহলে ধুমপান নিরোধক দ্রব্য সম্পর্কে আপনার ডাক্তার বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে জানতে পারেন। যেমন নিকোটিন প্যাচ, নিকোটিন ইনহ্যালার, নিকোয়িন গাম, লজেন্স কিংবা নাকের স্প্রে ইত্যাদি। এগুলোর যেকোনটির ব্যবহার আপনার শিশুকে সিগারেটের ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে। তবে এগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ডাক্তার কিংবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংগে আলোচনা করুন কিভাবে এর থেকে উপকৃত হওয়া যায় এবং ঝুঁকি কমানো যায়।

ধুমপান ছেড়ে দেয়া বেশিরভাগের ক্ষেত্রেই সহজসাধ্য নয়। একবারের চেষ্টায় তো নয়ই, অনেকবারের চেষ্টায় ভাল ফল আশা করা যায়। মনে রাখবেন, একবার যদি আপনি এটা করতে পারেন তবে তার সুফল ভোগ করবে আপনার পুরো পরিবার।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: দইয়ের উপকারিতা
Previous Health Tips: Getting Pregnant Part - 7

আরও স্বাস্থ্য টিপ

জন্ম বিরতিকরন পিল সেবন করলেই কি ওজন বেড়ে যাবে?

ষাটের দশকের দিকে যখন প্রথম জন্ম বিরতিকরন পিল বের হল তখন মানুষ উপর যেন হুমড়ি খেয়ে পড়লো। সেই থেকে আজও জন্ম  বিরতিকরনে পিল সেবন অন্যতম একটি উপায়। কিন্তু ৫০ বছর পার হলেও এখন পিল নিয়ে মানুষের মাঝে কাজ করে নানা রকম ভুল ধারনা এবং কুসংস্কার। তাই আজ হেলথপ্রায়র২১ আপনাদের জানার সুবিধার্থে জন্ম... আরও দেখুন

৫টি ব্যাপার বলে দেবে আপনার দাম্পত্যের সম্পর্কটি অত্যন্ত সুখের

দাম্পত্য জীবনে অনেকে সুখী হন, অনেকে সুখী হন না। এটা অনেকটা নির্ভর করে ভাগ্য এবং দুজনার মাঝে বোঝাপড়ার উপরে। দাম্পত্য কলহ এমন অনেক পরিবারেই লক্ষ্য করা যায়। কিন্তু তাই বলে কি ফুরিয়ে যায় দাম্পত্য? কিংবা অ-সুখের হয়ে যায়? কীভাবে বুঝবেন আপনার দাম্পত্য সুখের কিনা? এটা বোঝার কিন্তু আছে খুব সহজ কিছু... আরও দেখুন

গরমে শরীর ও মনকে ঠাণ্ডা রাখতে জিরা-পুদিনার ঘোল

গরমটা যেন এবার একটু বেশিই পরেছে। যদি এসময়ে একটু ঠান্ডা পরশে শরীরটাকে চাঙ্গা করে নেয়া যায় তবে কিন্তু মন্দ হয়না। নিজের শরীর এবং মনকে ঠান্ডা রাখতে ঝটপট শিখে নিন শীতল পরশের জিরা পুদিনার ঘোল। যা লাগবে- দই-১ কাপ, চিনি-১ টেবিল চামচ, লবন-১/২ চা চামচ, জিরা- ১ চা চামচ, পুদিনা- ১ চা চামচ, পানি এবং... আরও দেখুন

বিষণ্ণতা আপনার কি কি ক্ষতি করছে

বিষণ্ণতায় আক্রান্ত হয়নি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিষণ্ণতা যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় সমস্যাটা হয় তখন। কি কি কারণে বিষণ্ণ হতে পারেন অনেক কারণেই বিষণ্নতা রোগটি হতে পারে। উল্লেখযোগ্য হচ্ছে-পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যার কারণে। বেকারত্ব, প্রেম সংক্রান্ত... আরও দেখুন

মাত্র দশ মিনিটেই মাথাব্যাথা দূর করুন

মাথাব্যাথার সমস্যায় ভোগেন অনেকেই। আবার অনেকের রয়েছে মাইগ্রেনের সমস্যা। মাথায় হঠাৎ করেই শুরু হয় ব্যাথা। ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। কখনও মাথার একপাশে আবার কখনো দুপাশেই প্রচণ্ড চাপ বোধ হয়। মাইগ্রেনের সমস্যা থেকে যে মাথাব্যাথা হয় তার কোনো উপশম নেই। তবে ব্যথা শুরু হলে তা উপশম করার জন্য বেশ কিছু... আরও দেখুন

Maintaining your balance at old age

Maintaining your balance means less risk of falling — an important goal for seniors. The Cleveland Clinic offers these suggestions to help prevent falls: • Make sure one hand is always free. Carry items in a backpack. • Never try to do something else, such as reading, as you... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')