home top banner

স্বাস্থ্য টিপ

চিনির বিকল্পঃ সবচেয়ে ভাল আর সবচেয়ে খারাপ
২৫ মে, ১৩
View in English

চিনিকে মনে করা হয় হৃদরোগ, মস্তিস্কের রোগ আর স্থুলতার জন্য দায়ী। আর এগুলোর জন্যই বাজারে চিনির অনেক বিকল্প বাজারজাত হচ্ছে। কিছু বিকল্প আছে যেগুলি উপকারী আবার কিছু কিছু বিকল্প মূল সমস্যার চাইতেও ভয়াবহ সমস্যা সৃষ্টির জন্য দায়ী। আসুন এসব বিকল্প সম্পর্কে জেনে নেই

সবচেয়ে বাজে বা ক্ষতিকর সুগার

উচ্চ ফ্রুকটোজযুক্ত কর্ন সিরাপ – মনুষ্য তৈরী সুগারের মধ্যে উৎপাদনে সস্তা যা আপনার লিভার বা যকৃতের ক্ষতি করতে পারে। বেশি পরিমানে ফ্যাট জমা করে।

এসপারটেম – মস্তিস্ক এবং বিভিন্ন অংগের কার্যাবলিতে নেগেটিভ প্রভাব ফেলে। খাবার আমিষের পরিমান বাড়িয়ে এর প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব।

কার্যকারীতায় একইরকম চিনির বিকল্প চিনি

মধু – প্রাকৃতিক মধুতে অনেক পুষ্টি গুনাগুন থাকে। তবে প্রক্রিয়াজাত করার পর চিনির মত একই গুনসম্পন্ন হয়ে পড়ে।

বাদামী সুগার – এটি চিনিই শুধু রংটা আলাদা।

এগেইভ সিরাপ – এতে চিনির চাইতেও বেশি ক্যালরী বিদ্যমান। আর চিনির চাইতে মিস্টি। তাই অবশ্যই এর ব্যবহার সীমিত রাখা উচিত। আসলে এটিও চিনি।

চিনির চাইতে শ্রেয়

সুগার এলকোহল যেমন জাইলিটোল। এতে চিনির চাইতে কম ক্যালরী আছে। এটিতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী গুন আছে। তবে মনে রাখতে হবে এটি অন্যান্য সুগার এলকোহলের মত পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। পেট ফাঁপা, বুক জ্বালা-পোড়া আর পাতলা পায়খানা মত অবস্থা সৃষ্টি হতে পারে।

স্টেভিয়া – হার্ব থেকে তৈরী চিনির বিকল্প হার্বাল চিনি। অন্য যে কোন বিকল্পের চাইতে অনেকটা নিরাপদ।

বিঃদ্রঃ যারা স্থুলকায় বা যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে অথবা যাদের রক্ত সুগার জনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিনির স্বাদও দেহে চর্বি জমাতে ও রক্তে সুগারের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। তার মানে আপনি যদি জিরো ক্যালরী চিনি বা বিকল্পও গ্রহণ করেন তাহলেও চিনির খারাপ প্রভাবে আক্রান্ত হতে পারেন। তাই আপনি যদি এই ক্যাটেগরীতে পড়েন, তাহলে আপনার উচিত হতে চিনিকে একেবারেই বাদ দেয়া।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: White rice link seen with Type 2 diabetes, says study
Previous Health Tips: কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার

আরও স্বাস্থ্য টিপ

মস্তিস্কের কর্মক্ষমতা কমে যাওয়ার প্রধান ১০ টি কারণ

১. উদ্দীপনা মূলক চিন্তা ভাবনার অভাব উদ্দীপিত না হলে মস্তিক সংকুচিত হয়ে যেতে পারে। চিন্তা ভাবনা করা মস্তিস্ককে খাটানোর সবচেয়ে ভাল উপায়, সুতরাং বেশী বেশী চিন্তা করুন, বেশী বেশী লিখুন, বেশী বেশী অনুসন্ধান করুন, এর সব কয়টিই আপনার মস্তিস্ককে সতেজ রাখতে সাহায্য করবে। ২. সকালের নাস্তা উপেক্ষা করা বা... আরও দেখুন

প্যারাসিটামল থেকে সাবধান!!!

জ্বরের সব থেকে কার্যকর ও সুরক্ষিত ওষুধ হিসেবে সারা বিশ্বেই সমাদৃত প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা নিতে পারে প্যারাসিটামল। ভারতের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি... আরও দেখুন

আঘাতে দাঁত পড়ে গেলে

খেলাধুলা, সাইকেল চালানো বা কোনো দুর্ঘটনায় দাঁত ও মুখেআঘাত লেগে দাঁত ভেতরে ঢুকে যেতে পারে। কখনো দাঁত আংশিক ভেঙে যায় কিংবাকোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ দাঁত চোয়াল থেকে বের হয়ে আসে। অনেকে এ সময়যথাযথ ব্যবস্থা নেন না। ফলে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আঘাতজনিত দাঁতের চিকিৎসা আঘাতজনিতকারণে দাঁত... আরও দেখুন

এই শীতে শিশুর নিউমোনিয়া

বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। আর শীতকালেই এর প্রকোপ সবচেয়ে বেশি। উপসর্গের তীব্রতার ওপর ভিত্তি করে তিন ধরনের নিউমোনিয়াকে চেনাজানা দরকার। খুব মারাত্মক, মারাত্মক ও সাধারণ নিউমোনিয়া।   মারাত্মক বা খুব মারাত্মক লক্ষণগুলো না থাকলে শিশুকে হাসপাতালে ভর্তি না করে মুখে খাবার... আরও দেখুন

বাড়িতেই হোক ছোট ব্যায়ামাগার

সারাদিন অফিস বা বাড়ির কাজ শেষে ব্যায়ামের পেছনে বাড়তি সময় দেওয়ার সুযোগ পান না অনেকেই। ফলে ব্যায়ামটা প্রতিদিন করা হয় না। আপনি চাইলে বাড়িতেই ছোটখাটো একটি ব্যায়ামাগার তৈরি করতে পারেন। যন্ত্রাদির সমাহার আপনি যখন প্রশিক্ষণ নিতে শুরু করবেন তখন ছোট আকারের যন্ত্র হলেই সুবিধা হয়। পুশ আপের জন্য... আরও দেখুন

উচ্চ রক্তচাপ নিয়ে যত ভুল ধারণা

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে আমাদের অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন, নানা ভাবনা৷ এমনকি আছে কিছু ভ্রান্ত ধারণাও৷ আসুন জেনে নিই, এ নিয়ে সাধারণ কিছু বিষয়৷ ওপরেরটা বেশি, না িনচেরটা? অনেকেই চিকিৎসককে এই প্রশ্নটা করেন, আমার রক্তচাপ ওপরেরটা বেশি, না িনচেরটা? অনেকের ধারণা, ওপরেরটা বেশি থাকলে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')