home top banner

Health Tip

চিনির বিকল্পঃ সবচেয়ে ভাল আর সবচেয়ে খারাপ
25 May,13
View in English

চিনিকে মনে করা হয় হৃদরোগ, মস্তিস্কের রোগ আর স্থুলতার জন্য দায়ী। আর এগুলোর জন্যই বাজারে চিনির অনেক বিকল্প বাজারজাত হচ্ছে। কিছু বিকল্প আছে যেগুলি উপকারী আবার কিছু কিছু বিকল্প মূল সমস্যার চাইতেও ভয়াবহ সমস্যা সৃষ্টির জন্য দায়ী। আসুন এসব বিকল্প সম্পর্কে জেনে নেই

সবচেয়ে বাজে বা ক্ষতিকর সুগার

উচ্চ ফ্রুকটোজযুক্ত কর্ন সিরাপ – মনুষ্য তৈরী সুগারের মধ্যে উৎপাদনে সস্তা যা আপনার লিভার বা যকৃতের ক্ষতি করতে পারে। বেশি পরিমানে ফ্যাট জমা করে।

এসপারটেম – মস্তিস্ক এবং বিভিন্ন অংগের কার্যাবলিতে নেগেটিভ প্রভাব ফেলে। খাবার আমিষের পরিমান বাড়িয়ে এর প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব।

কার্যকারীতায় একইরকম চিনির বিকল্প চিনি

মধু – প্রাকৃতিক মধুতে অনেক পুষ্টি গুনাগুন থাকে। তবে প্রক্রিয়াজাত করার পর চিনির মত একই গুনসম্পন্ন হয়ে পড়ে।

বাদামী সুগার – এটি চিনিই শুধু রংটা আলাদা।

এগেইভ সিরাপ – এতে চিনির চাইতেও বেশি ক্যালরী বিদ্যমান। আর চিনির চাইতে মিস্টি। তাই অবশ্যই এর ব্যবহার সীমিত রাখা উচিত। আসলে এটিও চিনি।

চিনির চাইতে শ্রেয়

সুগার এলকোহল যেমন জাইলিটোল। এতে চিনির চাইতে কম ক্যালরী আছে। এটিতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী গুন আছে। তবে মনে রাখতে হবে এটি অন্যান্য সুগার এলকোহলের মত পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। পেট ফাঁপা, বুক জ্বালা-পোড়া আর পাতলা পায়খানা মত অবস্থা সৃষ্টি হতে পারে।

স্টেভিয়া – হার্ব থেকে তৈরী চিনির বিকল্প হার্বাল চিনি। অন্য যে কোন বিকল্পের চাইতে অনেকটা নিরাপদ।

বিঃদ্রঃ যারা স্থুলকায় বা যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে অথবা যাদের রক্ত সুগার জনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিনির স্বাদও দেহে চর্বি জমাতে ও রক্তে সুগারের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। তার মানে আপনি যদি জিরো ক্যালরী চিনি বা বিকল্পও গ্রহণ করেন তাহলেও চিনির খারাপ প্রভাবে আক্রান্ত হতে পারেন। তাই আপনি যদি এই ক্যাটেগরীতে পড়েন, তাহলে আপনার উচিত হতে চিনিকে একেবারেই বাদ দেয়া।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: White rice link seen with Type 2 diabetes, says study
Previous Health Tips: কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার

More in Health Tip

পায়ের যত্ন ও দুর্গন্ধমুক্ত থাকা

দৈনন্দিন জীবনে অনেকেই পায়ের দুর্গন্ধ নিয়ে বিব্রত থাকেন। জুতা-মোজা পরলে পা ঘামে আর সেই ঘাম খেয়ে দুর্গন্ধ তৈরী করে এক ধরনের ব্যাকটেরিয়া। ঘাম খেয়ে ব্যাকটেরিয়াগুলো অর্গানিক এসিড নিঃসরণ করে। এই অর্গানিক এসিডই দুর্গন্ধের জন্য দায়ী। কেউ কেউ এটাকে খুব সিরিয়াসলি নেন আবার কেউ কেউ তেমন কোন গুরুত্বই দেন... See details

Preventing blindness from Diabetes

Diabetes mellitus is a global epidemic that currently affects 366 million people and the number is expected to increase by 54% to 552 million in 2030. Like its damaging effect on heart, kidney, blood vessel, it increases the risk of a range of eye diseases most notably Diabetic Retinopathy... See details

পায়ে পানি আসার কারণ

দুই পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা খুবই মারাত্মক রোগের লক্ষণ। এরকম লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। শরীরের বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গের যেমন হৃদযন্ত্র, লিভার, কিডনি, খাদ্যনালির কাজের ব্যাঘাত ঘটলে পায়েও শরীরে পানি আসে। শরীরে ও পায়ে পানি আসার কয়েকটি কারণ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো- হৃৎপিণ্ডের... See details

5 Things That Will Stop Sugar Cravings

The number one reason that people crave sweets is that their insulin is high, and when it starts to fall we want the sugar to spike it  back up again. It’s a vicious cycle, that leads to feeling tired, and fatigued. Here are some really good tips that will get you back on... See details

ঘরের ধুলো থেকে অ্যালার্জি

বছরব্যাপী মানুষ ভোগে নাক থেকে পানি ঝরায়, চোখ চুলকানি, চোখ থেকে পানি ঝরায়। তার মূল কারণ ঘরের ধুলোর জীবাণু। ধুলোর কারণে অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায়, নিঃশ্বাসের সাথে সাথে কাশি হয়। ঘরের ধুলো থেকে অ্যালার্জি হয় কেন ঘরের ধুলো প্রকৃতপক্ষে অনেক জিনিসের মিশ্রণ। এর উপাদানগুলো কম-বেশি হতে পারে... See details

হিট স্ট্রোকের কারণ ও লক্ষণ

চৈত্রের শেষে গরমের মাত্রাটা একটু বেশিই পরিলক্ষিত হচ্ছে। এক কথায় প্রচণ্ড গরম।  মানুষ গরমের উৎপাতে দিশেহারা। বিশেষ করে যাদের বাধ্য হয়ে প্রচণ্ড গরমে খোলা মাঠে চলাফেরা বা কায়িক পরিশ্রম করতে হয়। গরমের অনেক বিপদের মাঝে সবচেয়ে ভয়াবহ অবস্থার নাম হিট স্ট্রোক।  হিট স্ট্রোক কী? গরমের দিনের... See details

healthprior21 (one stop 'Portal Hospital')