home top banner

স্বাস্থ্য টিপ

মশারা অন্যদের তুলনায় আপনাকে বেশি কামড়ায় কেন?
২০ জুলাই, ১৩
View in English

আপনি নিশ্চয়ই অবাক হন যখন দেখেন আপনার পাশে বসা লোকটার তুলনায় মশারা আপনাকে বেশি কামড়ায়। বেশি বেশি মশারা আপনার দিকে ধেয়ে আসে। হ্যাঁ, এর কারন আছে। 

আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ লিসা কলিয়ের কুল এর প্রবন্ধ মতে ৭ কারনে মশারা অন্যদের থেকে আপনাকে বেশি কামড়ায় বা মশারা আপনার দিকে আকর্ষিত হয় বলে জানা যায়। 
আসুন কারনগুলো জেনে নেইঃ

রক্তের গ্রুপ যখন ‘ও’
যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রতি মশাদের আকর্ষন সব থেকে বেশি। জাপানি এক গবেষনায় এ তথ্য প্রকাশ পেয়েছে। গবেষনামতে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের রক্ত মশাদের কাছে বেশি টেস্টি। তাই ঝাঁকে ঝাঁকে মশারা তার দিকে ধেয়ে যায়।

যারা বিয়ার পান করেন
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর রিপোর্ট মতে, বিয়ার পানকারী ব্যক্তি মশার দ্বারা আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন। বিয়ার পানের পর পরই মশারা তার রক্ত পানের জন্য ছুটে আসে।

পূর্নিমায় মশারা সবচাইতে বেশি সক্রিয় থাকে রক্ত পানের জন্য
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন আরো জানায় যে, ফুল মুন বা পূর্নিমাতে মশারা রক্ত পানের জন্য অন্য যে কোন সময়ের চাইতে প্রায় ৫০০ গুন বেশি সক্রিয় হয়ে উঠে। তবে তাদের স্বাভাবিক রক্ত পানের সবচেয়ে মোক্ষম সময় হল ভোরে আর গোধুলী লগ্নে। আরো অবাক করা বিষয় হল তারা রক্ত পানের জন্য প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে।

নোংরা পায়ের গন্ধ মশাদের খুব প্রিয়
ডাচ বিজ্ঞানী বার্ট নলস আবিস্কার করেন যে, নোংরা, দূর্গন্ধযুক্ত পা মশাদের খুব পছন্দ। তিনি নিজের উপরই এই পরীক্ষাটি চালিয়েছেন। নলস শুধু তার আন্ডারওয়ারটি পড়ে মশা ভর্তি তার ল্যাবরেটরিতে শুয়ে পড়েন। এরপর লক্ষ্য করেন যে, মশারা উড়ে গিয়ে সোজা তার নোংরা দূর্গন্ধযুক্ত পায়ে গিয়ে বসে। অন্যদিকে যখন তিনি তার পা পরিস্কার দূর্গন্ধমুক্ত করে ঐ একই ল্যাবরেটরিতে গিয়ে বসলেন, দেখেন যে মশারা তার শরীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পছন্দ করে বসছে।

হুঁম! মশারা যদি টের পায় আপনি গর্ভবতি...
গাম্বিয়াতে পরিচালিত এক গবেষনায় দেখা যায় যে, মশারা আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত প্রশ্বাসে বেশি বেশি আকর্ষিত হয়। আর গর্ভবতি মহিলাদের প্রশ্বাস অন্যদের তুলনায় প্রায় ২১ ভাগ বেশি আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত। অন্যদিকে গর্ভবতি মহিলাদের ত্বক একটু বেশি উষ্ণ, একটু বেশি আর্দ্র – যা মশাদের খুবই পছন্দ।

শারীরিক ব্যায়াম বা পরিশ্রম আপনাকে মশার কামড়ের জন্য ঝুঁকিপূর্ন করে তোলে
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর মতে যারা শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করেন, মশা কর্তৃক তাদেরকে কামড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। প্রায় ৫০ ভাগ বেশি। কারন বেশি পরিশ্রম কিংবা ব্যায়ামে আপনার প্রশ্বাসে কার্বনডাইঅক্সাইডের পরিমান বেড়ে যায় এবং আপনি প্রচুর ঘামেন। আর এই ঘামে তৈরী হয় ল্যাকটিক এসিড – যা মশাদের আকৃষ্ট করে।

মশারা গাঢ় রঙের পোষাক পছন্দ করে
যারা কালো এবং গাঢ় লাল রঙের পোষাক পড়েন, তারা অন্যদের চাইতে বেশি মশার কামড় খান। মশারা হালকা রঙের পোষাকে কম আকর্ষিত হয় যেমন খাকি, সবুজ, হালকা খাকি, হলুদ ইত্যাদি। আর ধুসর কিংবা নীল রঙ হচ্ছে নিরপেক্ষ, বলা যায় মশা নিরপেক্ষ।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Get an early start on skin care
Previous Health Tips: Signs of a Midlife Transformation

আরও স্বাস্থ্য টিপ

আপনার দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে যে ৫টি কাজ দায়ী

আপনি নিশ্চয়ই বুড়ো হতে চান না? পৃথিবীর কেউই বার্ধক্য চায় না। বার্ধক্যের প্রতি এক ধরনের ভয় থাকে মানুষের। আর তাই বুড়ো না হওয়ার জন্য নানান রকমের খাদ্যাভ্যাস, রূপচর্চা, শরীরচর্চা করে যৌবনকে ধরে রাখার চেষ্টা করে সবাই। আপনি কি জানেন প্রতিদিনের কিছু অভ্যাসের কারণেই দ্রুত বুড়িয়ে যেতে পারেন আপনি? খুব... আরও দেখুন

রাতের খাবারের পরের সময়টুকু

বেশির ভাগ কর্মজীবী বাবা-মা সকালে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যার যার অফিসে ছুটে যান। ফেরেন সেই সন্ধ্যায়। কাজের চাপে সন্তানকে সময় দেওয়াই হয় না তাদের। বাড়ি ফিরেও অনেকে আবার বিশ্রামেই সময় কাটিয়ে দেন। এতে সন্তানের সাথে বাবা-মা'র দূরত্বটা আরো বেড়ে যায়। তাই সারা দিনে সন্তানকে সময় দিতে না পারলেও রাতের... আরও দেখুন

কর্মক্ষেত্রে প্রতিদিনের ব্যায়াম

বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের দাপ্তরিক বা অফিসের কাজে নিয়োজিত থাকেন। এর মধ্যে ৪০ থেকে ৮০ শতাংশ মানুষই জীবনে কোনো না কোনো সময় হাড়, সন্ধি, পেশির সমস্যায় আক্রান্ত হন যা তাঁদের দাপ্তরিক কাজের সঙ্গে জড়িত। স্বাস্থ্যকর উপায়ে কী করে দাপ্তরিক কাজ সম্পাদন করা যায়, তা নিয়ে চিকিৎসা... আরও দেখুন

রোদ–বৃষ্টির দিনে ত্বক ও চুলের যত্ন

এই রোদ এই বৃষ্টি, এমনটাই চলছে এখন। এই আবহাওয়ায় শরীর কখনো ঘামে ভিজে থাকে নতুবা বৃষ্টির পানিতে৷ ফলে ত্বকে কিছু ছত্রাক সংক্রমণ (ফাংগাল ইনফেকশন) দেখা যায়। এ ব্যাপারে কথা হচ্ছিল বারডেম হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগমের সঙ্গে। কী ধরনের সংক্রমণ হতে পারে তা জানালেন... আরও দেখুন

প্রি মেনসট্রুয়াল সিনড্রোম

প্রি মেনসট্রুয়াল সিনড্রোম কে সহজভাবে বলা যায় কিছু ইমোশনাল সমস্যার সমষ্টি যেখানে শারীরিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে আবার নাও দিতে পারে। প্রি মেনসট্রুয়াল সিনড্রোম কে অনেক সময় পেরি মেনসট্রুয়াল সিনড্রোম ও বলা হয়। কেননা এর লক্ষণসমূহ পিরিয়ডের আগে বা পরে যেকোনো সময় ই দেখা দিতে পারে।... আরও দেখুন

এক গ্লাস উষ্ণ লেবু পানি

লেবুর অনেক গুন। শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা দুই দিকেই সমানভাবে কাজ করে লেবু। এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে লেবুর রস খেলে অনেক উপকার পাওয়া যায়। জেনে নিন চিনি ছাড়া এই সরবতের গুনাগুন:   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকে ভিটামিন সি এবং লৌহ যা ঠাণ্ডাজ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')