home top banner

Health Tip

মশারা অন্যদের তুলনায় আপনাকে বেশি কামড়ায় কেন?
20 July,13
View in English

আপনি নিশ্চয়ই অবাক হন যখন দেখেন আপনার পাশে বসা লোকটার তুলনায় মশারা আপনাকে বেশি কামড়ায়। বেশি বেশি মশারা আপনার দিকে ধেয়ে আসে। হ্যাঁ, এর কারন আছে। 

আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ লিসা কলিয়ের কুল এর প্রবন্ধ মতে ৭ কারনে মশারা অন্যদের থেকে আপনাকে বেশি কামড়ায় বা মশারা আপনার দিকে আকর্ষিত হয় বলে জানা যায়। 
আসুন কারনগুলো জেনে নেইঃ

রক্তের গ্রুপ যখন ‘ও’
যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রতি মশাদের আকর্ষন সব থেকে বেশি। জাপানি এক গবেষনায় এ তথ্য প্রকাশ পেয়েছে। গবেষনামতে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের রক্ত মশাদের কাছে বেশি টেস্টি। তাই ঝাঁকে ঝাঁকে মশারা তার দিকে ধেয়ে যায়।

যারা বিয়ার পান করেন
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর রিপোর্ট মতে, বিয়ার পানকারী ব্যক্তি মশার দ্বারা আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন। বিয়ার পানের পর পরই মশারা তার রক্ত পানের জন্য ছুটে আসে।

পূর্নিমায় মশারা সবচাইতে বেশি সক্রিয় থাকে রক্ত পানের জন্য
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন আরো জানায় যে, ফুল মুন বা পূর্নিমাতে মশারা রক্ত পানের জন্য অন্য যে কোন সময়ের চাইতে প্রায় ৫০০ গুন বেশি সক্রিয় হয়ে উঠে। তবে তাদের স্বাভাবিক রক্ত পানের সবচেয়ে মোক্ষম সময় হল ভোরে আর গোধুলী লগ্নে। আরো অবাক করা বিষয় হল তারা রক্ত পানের জন্য প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে।

নোংরা পায়ের গন্ধ মশাদের খুব প্রিয়
ডাচ বিজ্ঞানী বার্ট নলস আবিস্কার করেন যে, নোংরা, দূর্গন্ধযুক্ত পা মশাদের খুব পছন্দ। তিনি নিজের উপরই এই পরীক্ষাটি চালিয়েছেন। নলস শুধু তার আন্ডারওয়ারটি পড়ে মশা ভর্তি তার ল্যাবরেটরিতে শুয়ে পড়েন। এরপর লক্ষ্য করেন যে, মশারা উড়ে গিয়ে সোজা তার নোংরা দূর্গন্ধযুক্ত পায়ে গিয়ে বসে। অন্যদিকে যখন তিনি তার পা পরিস্কার দূর্গন্ধমুক্ত করে ঐ একই ল্যাবরেটরিতে গিয়ে বসলেন, দেখেন যে মশারা তার শরীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পছন্দ করে বসছে।

হুঁম! মশারা যদি টের পায় আপনি গর্ভবতি...
গাম্বিয়াতে পরিচালিত এক গবেষনায় দেখা যায় যে, মশারা আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত প্রশ্বাসে বেশি বেশি আকর্ষিত হয়। আর গর্ভবতি মহিলাদের প্রশ্বাস অন্যদের তুলনায় প্রায় ২১ ভাগ বেশি আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত। অন্যদিকে গর্ভবতি মহিলাদের ত্বক একটু বেশি উষ্ণ, একটু বেশি আর্দ্র – যা মশাদের খুবই পছন্দ।

শারীরিক ব্যায়াম বা পরিশ্রম আপনাকে মশার কামড়ের জন্য ঝুঁকিপূর্ন করে তোলে
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর মতে যারা শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করেন, মশা কর্তৃক তাদেরকে কামড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। প্রায় ৫০ ভাগ বেশি। কারন বেশি পরিশ্রম কিংবা ব্যায়ামে আপনার প্রশ্বাসে কার্বনডাইঅক্সাইডের পরিমান বেড়ে যায় এবং আপনি প্রচুর ঘামেন। আর এই ঘামে তৈরী হয় ল্যাকটিক এসিড – যা মশাদের আকৃষ্ট করে।

মশারা গাঢ় রঙের পোষাক পছন্দ করে
যারা কালো এবং গাঢ় লাল রঙের পোষাক পড়েন, তারা অন্যদের চাইতে বেশি মশার কামড় খান। মশারা হালকা রঙের পোষাকে কম আকর্ষিত হয় যেমন খাকি, সবুজ, হালকা খাকি, হলুদ ইত্যাদি। আর ধুসর কিংবা নীল রঙ হচ্ছে নিরপেক্ষ, বলা যায় মশা নিরপেক্ষ।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Get an early start on skin care
Previous Health Tips: Signs of a Midlife Transformation

More in Health Tip

Relief from knee pain

There are many causes of knee pain. Osteoarthritis is most common. Osteoarthritis is a condition in which the natural cushioning between joints-cartilage wears away. When this happens, the bones of the joints rub more closely against one another with less of the shock-absorbing benefits of... See details

রবে না হলদে ভাব

প্রতিদিনই বিভিন্ন কাজে হাত দুটোকে কতই না ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরুকরে সবকিছুতেই। যাদের কাছে নখের ফ্যাশনটা নতুন নয়। তাদের অনেকেই হলদে নখের কারণে ভুগছেন, বিশেষত নেইল পলিশ তোলার পর। নখের হলদে ভাব দূর করতে তাই আজকের এ আয়োজন। ♦ ভিনিগার অথবা লেবুর রসে নখ কিছুক্ষণ ভিজিয়ে... See details

সচেতন থাকুন ঋতু পরিবর্তন জনিত সমস্যায়

সময়টা এখন ঋতু পরিবর্তনের। মানে শীত আসছে আসছে ভাব এমন একটা অবস্থাবিরাজ করছে এখন। এ সময়টাতে কখনো গরম লাগে, আবার কখনো শীত লাগে। সবচেয়েঅস্বস্তিকর যন্ত্রণায় পড়তে হয় এ সময়ের চাপা বা ভ্যাপসা গরমের কারণে।এসময় আমরা যেসব শারীরিক সমস্যায় ভুগি সেসব বিষয়ে আগে থেকেই একটু সচেতনহলে অনেকটাই নিরাপদ... See details

জেনে নিন পোড়ার চিকিৎসা

এক ডিগ্রি বার্ন: ত্বকের উপরিভাগের একটি স্তর (এপিডার্মিস) ক্ষতিগ্রস্ত হয়। চামড়া লাল হয়ে যায়, সামান্য  ফোলে এবং জ্বালা করে। প্রচণ্ড রোদে, আগুনের আঁচে, রান্নার সময় এ ধরনের হালকা বার্নহয়ে থাকে। এমন পোড়ার ক্ষেত্রে শুধু পানি ঢাললেই  হবে (১৫ থেকে ২০ মিনিট)। দুই ডিগ্রি বার্ন:... See details

লেটুসপাতার পাঁচ গুণ

সাধারণত খাবার ড্রেসিং করার জন্য লেটুস পাতাকে ব্যবহার করা হয়ে থাকে। ফাস্টফুড খাবারেও এর ব্যবহার হয়ে থাকে। কিন্তু আপনার ভালো লাগে না বলে, ওটি ফেলে দিয়ে খাবারটি খান। কিন্তু জানেন কি লেটুসপাতার অনেক ধরণের খাদ্যগুন রযেছে এবং তার সঙ্গে ক্যালোরির পরিমান অনেক কম, তাই সহজে মোটা হওয়ার ভয় নেই।  জেনে... See details

টুথপেস্টের ৬টি ব্যবহার:--

• মশা কিংবা অন্য কোন পোকা কামড় দিলে অনেক সময় চুলকায় বা জ্বালাপোড়া করে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালাভাব ও চুলকানি কমে যাবে।  • কার্পেটে অনেক সময় খাবার পড়ে দাগ হয়ে যায়। কার্পেটের জেদী দাগ ওঠাতে টুথপেস্ট কার্যকরী। কার্পেটের যেই স্থানে দাগ লেগেছে সেখানে টুথপেস্ট লাগিয়ে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')