home top banner

স্বাস্থ্য টিপ

মশা তাড়াবার ৮টি প্রাকৃতিক উপায়
১৩ জুলাই, ১৩
View in English
Tagged In:  mosquito killing  

মশা মারতে যতই কামান দাগান না কেন, মশা মারা আর মশার হাত থেকে নিস্তার পাবার জন্য কোন কার্যকরি পদ্ধতি আছে কি? মশার বংশবিস্তার, জড়ো হওয়া, কামরানো আর ঝাঁকে ঝাঁকে আপনার বাসার অভ্যন্তরে হামলা করার আগে এ ধরনের উষ্ণমন্ডলীয় চরম শত্রুর হাত থেকে প্রাকৃতিক উপায় কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, তা ভেবে দেখতে পারেন।

আপনার ফ্যানটি চালু করুন

মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের স্পীড ঘন্টায় প্রায় দুই মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে, এমনসব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিস্কৃতি পাবেন তেমনি গরমেও পাবেন আরাম।

টবে লেমন গ্রাস লাগান

থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।

মশাদের পছন্দের রঙের পোষাক এড়িয়ে চলুন

কি অবাক হচ্ছেন! হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো, নীল আর লাল। আর তারা গরমের প্রতিও সংবেদনশীল। তাই ঠান্ডা রাখুন ঘর আর পোষাক পড়ুন হালকা রঙের। সেই সাথে সম্ভব হলে মশাদের আক্রমন সময়ে সুগন্ধি পারফিউম কিংবা লোশন না ব্যবহার করাই ভাল।

ঘরে এবং ঘরের বাইরে লাইটবাল্বগুলো পরিবর্তন করুন

মশারা সাধারনত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না। এলইডি লাইট, হলুদ ‘বাগ লাইট’, বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী। এগুলো জ্বালালে সন্ধ্যাবেলা ঘরে বাইরে মশাদের আক্রমন অনেকটাই কমে যাবে।

ক্যাটনিপ অয়েল

ক্যাটনিপ অয়েলের nepetalactone  নামক পদার্থ মশা তাড়াতে DEET (Diethyle-Meta-toluamide)  থেকে প্রায় ১০ গুন বেশি শক্তিশালী। ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারেকাছেও ঘেঁষবে না।

বারান্দায় চামচিকার বাক্স রাখুন

ভয় পাওয়ার কিছু নেই। চামচিকারারা এক ঘন্টায় কয়েকশত পোকা-মাকড় খায়। তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন।

রসুনের স্প্রে

হ্যাঁ! রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান। মিশ্রনটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। যেকোন ধরনের রক্ত চোষারা আপনার ধারেকাছেও আসবে না।

খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে

ঘরের আনাচে-কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই জল জমুক না কেন, তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies to Remove Unwanted Hair Permenantly
Previous Health Tips: মুখের মেদ কমানোর এক্সারসাইজ

আরও স্বাস্থ্য টিপ

পায়ে জ্বালাপোড়া?

পায়ের পাতা দুটি যেন মাঝে মধ্যে মরিচ লাগার মতো জ্বলে। কখনো সুঁই ফোটার মতো বিঁধে। ঝিম ঝিম করে বা অবশও লাগে। প্রায়ই এ ধরনের অনুভূতির কথা শোনা যায় রোগীদের মুখে। এ এক বিরক্তিকর ও যন্ত্রণাকর অনুভূতি। নানা কারণে, এমনকি মানসিক বিপর্যয়েও হতে পারে এই জ্বালা যন্ত্রণা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে পায়ের স্নায়ু... আরও দেখুন

পারফেক্ট ফিটনেসের জন্য এনার্জি ডায়েট

আমরা বাঙালিরা অনেকেই না জেনে অনেক ভুলভাবে খাওয়াদাওয়া করছি। কিন্তু একটু জেনে-বুঝে খেলে অনেক সুন্দর স্বাস্থ্য রক্ষা করা যায়। তাই আপনাদের জন্য কিছু ভালো ডায়েট টিপস দেওয়া হলো—এগুলো প্রতিদিন সঠিকভাবে খাবার খাওয়ার জন্য খুবই দরকারি। ডায়েটিং কী? ডায়েটিং মানে আমাদের প্রতিদিনের খাদ্যগুলোকে... আরও দেখুন

কাজে সফলতায় চাই একাগ্রতা

“সফলতা” – এই শব্দটি আমাদের সবারই খুব আকাংখিত একটি বিষয়। জীবনে আমরা সবাই চাই সফলতা অর্জন করতে। প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রেই সফলতা আমাদের একান্ত কাম্য। কিন্তু সফলতার সাথে আরেকটি জিনিস ওতোপ্রতো ভাবে জরিত, সেটি হলো একাগ্রতা। যে কোন কাজ একাগ্রচিত্তে করতে পারলে সফলতা... আরও দেখুন

ডায়াবেটিসের জটিলতাকে চিনুন

এটি একটি নীরব ঘাতক। নীরব এ জন্য যে প্রাথমিক তেমনকোনো উপসর্গ না থাকলেও রক্তের উচ্চমাত্রার শর্করা দেহের প্রতিটিঅঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে থাকে নিভৃতে। একসময় তা মারাত্মক জটিল আকারধারণ করে জীবন বিপন্ন করে দেয়। এ রোগের নাম ডায়বেটিস। একজনডায়াবেটিক রোগীর অন্যদের চেয়ে হূদেরাগে আক্রান্ত হওয়ার... আরও দেখুন

Five Minutes or Less for Health Weekly Tip: Lower Your Risk for Cervical Cancer

Cervical cancer is cancer in the cervix, which is the lower, narrow end of a woman’s uterus (womb). Take a few minutes to help lower your risk for cervical cancer. When cervical cancer is found early, it is highly treatable and associated with long survival and good quality of ... আরও দেখুন

অবসাদ দূর করার কয়েকটি পরামর্শ

অবসাদ অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাই কেউ অবসাদগ্রস্ত হলেই মুশকিল। আবার অনেক সময় মানসিক চাপ থেকে মানুষ অবসাদগ্রস্ত হয়ে থাকে। তবে কিছু উপায় আছে যা গ্রহণ করলে আপনি অবসাদ থেকে মুক্তি পেতে পারেন। অবসাদ কমানোর পাঁচটি সাধারণ উপায় রইল আপনাদের জন্য।   ১. সঠিক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')